বিচার ব্যবস্থা ২৪৩ মালিক ক্ষেতের দখল বুঝে নেবে ও মেষের মালিক তার মেষ নিয়ে যাবে ।' এ কথা শুনে দাউদ আ. বললেন: তোমার মীমাংসাই সঠিক । তিনি এই মীমাংসাকেই নিজের রায় হিসাবে ঘোষণা করলেন। বিচারকের করণীয়: পাঁচটি বিষয়ে বাদী ও বিবাদীর প্রতি সমান আচরণ করা বিচারকের কর্তব্য: ১. বিচারকের কাছে যেতে দেয়া। ২. বিচারকের সামনে আসন গ্রহণ করা। ৩. উভয়ের প্রতি বিচারকের মনোযোগ দেয়া । 8. উভয়ের বক্তব্য শোনা । ৫. উভয়ের প্রতি ন্যায়বিচার করা । এখানে লক্ষ্যণীয় যে, উভয়ের প্রতি সমান আচরণ করা বাহ্যিক কাজের বেলায়ই জরুরি । মনের টানের বেলায় নয়। দু'জনের একজনের প্রতি যদি তার মন ঝুঁকে পড়ে এবং যুক্তির মাধ্যমে সে প্রতিপক্ষের উপর জয়ী হোক এটা পছন্দ করে তাহলে তার কোনো গুনাহ হবে না। কেননা এটি থেকে নিবৃত্ত থাকা সম্ভব নয়। তবে দু'জনের কোনো একজনকে তার যুক্তিতর্ক শিখিয়ে দেয়া ও কোনো সাক্ষীকে সাক্ষ্য শিখিয়ে দেয়া তার জন্য অনুচিত । কেননা এতে বাদী বিবাদীর একজন ক্ষতিগ্রস্ত হবে। বিচারক বাদীকে দাবি পেশ করা ও শপথ করাও শেখাবেনা, বিবাদীকে স্বীকার বা অস্বীকার করাও শেখাবেনা, সাক্ষীদেরকে সাক্ষ্য দিতে বা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকতেও বলবেনা এবং বাদী বিবাদীর একজনকে বাদ দিয়ে অপর জনের মেহমানদারী করবেনা । কেননা এতে অপর জন মনে কষ্ট পাবে। বিচারক নিজেও বাদী ও বিবাদী বা তাদের কোন একজনের মেহমানদারী গ্রহণ করবেনা যতক্ষণ তারা পরস্পরের প্রতিপক্ষ থাকবে। বর্ণিত আছে, রসূলুল্লাহ সা. বাদী ও বিবাদীর কোনো একজনকে তার প্রতিপক্ষ ব্যতিরেকে মেহমানদারী করতেন না এবং কোনো একজনের উপহার গ্রহণ করতেন না। তবে কোনো ব্যক্তি যদি বিচারককে বিচারকের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে উপহার দিতে অভ্যস্ত থাকে, তাহলে তার উপহার নেয়া যাবে। যার এ ধরনের অভ্যাস নেই তার উপহার ঘুষ বিবেচিত হবে । বারিদা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: ‘যাকে আমরা কোনো চাকরিতে নিয়োগ করি এবং তাকে তার বিনিময়ে কোনো জীবিকা দেই, সে এরপর যা গ্রহণ করবে, তা খিয়ানত ।' (আবুদাউদ) রসূল সা. আরো বলেন: ‘বিচার ও শাসন কার্যে যে ঘুষ খায় এবং দেয়, উভয়ের উপর আল্লাহ্র অডিশাপ।' খাত্তাবি বলেন: উভয়ের ক্ষেত্রে অভিশাপ সমভাবে প্রযোজ্য কেবল তখনই, যখন উভয়ে একইভাবে স্বেচ্ছায় ঘুষের লেনদেন করবে। ঘৃঘদাতা যখন অবৈধ উদ্দেশ্যে ও কারো উপর যুলুম করার মানসে ঘুষ দেবে, তখন সেও ঘ্ৃষগ্রহীতার মত অভিশপ্ত হবে। কিন্তু দে যদি-ন্যায্য পাওনা পাওয়ার উদ্দেশ্যে বা নিজের উপর থেকে যুলুম প্রতিহত করার লক্ষ্যে ঘুষ দেয়, তাহলে সে এই হুমকির আওতাভুক্ত হবে না। বর্ণিত আছে যে, ইবনে মাস্উদ রা. আবিসিনিয়ায় থাকাকালে অন্যায়ভাবে যুদ্ধবন্দী হিসাবে গ্রেফতার হন। তখন তিনি দুই দিনার দিয়ে গ্রেফতারি থেকে অব্যাহতি পান। হাসান, শা'বি, জাবির ও আতা র. বলেন: কেউ যদি যুলুমের ভয়ে নিজের জান ও মাল রক্ষার্থে আপোস করে তবে তাতে কোনো গুনাহ্ নেই। অনুরূপ, ঘুষ গ্রহীতার উপর এই অভিশাপের হুমকি তখনই প্রযোজ্য হবে, যখন সে তার উপর অর্পিত দায়িত্ব পালন করার বিনিময়ে কিছু গ্রহণ করবে এবং ঘুষ না দেয়া পর্যন্ত সে দায়িত্ব পালন করবেনা অথবা কোনো অবৈধ কাজ, যা তার বর্জন করা উচিত, কিন্তু তাকে ঘুষ নাদেয়া পর্যন্ত সে তা বর্জন করেনা । “ফাত্ছল আল্লাম' গ্রন্থে বলা হয়েছে: বিচারকগণ যে অর্থ গ্রহণ করেন তা চার প্রকার: ঘুষ, উপহার, পারিশ্রমিক ও বেতন। ১. ঘুষ: এটা যদি এজন্য দেয়া হয় যে, দাতার জন্য বিচারক অন্যায়ভাবে বিচার করবে, তবে তা দাতা ও গ্রহীতা উভয়ের জন্য হারাম । আর যদি এজন্য দেয়া হয় যে, দাতার ন্যায্য প্রাপ্য বিচারক আদায় করে দেবে, তবে তা বিচারকের জন্য হারাম, দাতার জন্য নয়। কেননা এটা সে তার ন্যায্য পাওনা পাওয়ার www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।