২৪২ ফিক্হুস্ সুন্নাহ কোনো ছাড় দেয়া যাবে না, বরং তার সবচেয়ে বড় গুনাহ হবার আশংকা রয়েছে। উম্মে সালমা রা. থেকে বর্ণিত, রসুলুল্লাহ্ সা. বলেন: ‘আমি তো মানুষ মাত্র । তোমরা আমার কাছে দাবি ও পাল্টা দাবি নিয়ে আস। হয়তো তোমাদের একজন অপরজনের চেয়ে নিজের যুক্তি প্রদর্শনে বেশি বাকপটু । আমি তোমাদের কথার ভিত্তিতে বিচার মীমাংসা করে থাকি। কাজেই আমি যদি কাউকে তার ভাইয়ের অধিকার দিয়ে থাকি তবে সে যেন তা গ্রহণ না করে। কেননা আমি তো তার জন্য জাহান্নামের একটা টুকরো তৈরি করি। (অর্থাৎ অধিকতর বাকপটু লোকের কথায় প্রভাবিত হয়ে ভুল মীমাংসার মাধ্যমে একজনের হক অন্য জনকে দিয়ে থাকতে পারি।) -বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা । আবু হুরায়রা রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেন: ‘দুজন মহিলার সাথে তাদের দুটো ছেলে ছিলো । হঠাৎ বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল । তখন এক মহিলা দ্বিতীয় মহিলাকে বললো: বাঘ তোমার ছেলেকে নিয়ে গেছে। দ্বিতীয় মহিলা প্রথম মহিলাকে বললো: তোমার ছেলেকে নিয়ে গেছে। অত:পর উভয়ে নিজেদের বিবাদ মীমাংসার জন্য দাউদ আ. এর কাছে গেল। দাউদ আ. অপেক্ষাকৃত বয়োজ্যোষ্ঠা মহিলার পক্ষে রায় দিলেন। এরপর তারা উভয়ে দাউদ আ. এর পুত্র সুলায়মান আ. এর কাছে গিয়ে তাকে দাউদ আ. এর মীমাংসার কথা জানালো । সুলায়মান আ. বললেন: আমাকে একটা ছুরি এনে দাও, ছেলেটাকে ছিখন্ডিত করে উভয়ের মধ্যে বন্টন করে দেই। তৎক্ষণাৎ কনিষ্ঠা মহিলা বললো: এ কাজ করবেন না। ছেলেটি এ মহিলার। ওকে দিয়ে দিন" সুলায়মান আ. ছেলেটি কনিষ্ঠা মহিলাকেই দিলেন। এ হচ্ছে সুলায়মান আ. এর বিচক্ষণতা ও সুবিচার । তিনি এই কৌশলটি অবলম্বন করলেন প্রকৃত মা চিনবার উদ্দেশ্যে । তিনি যখনই বললেন, ছুরি নিয়ে এসো, ছেলেকে দ্বিখণ্ডিত করে দেই, তখনই প্রকৃত মায়ের দরদ উথলে উঠলো । সে কিছুতেই তাকে হত্যা করতে দিলনা বরং হত্যার পরিবর্তে তার কাছ থেকে দূরে থাকুক এবং বেঁচে থাকুক এটাকেই সে অগ্রাধিকার দিলো । এই প্রতিক্রিয়া থেকে সুলায়মান প্রমাণ পেলেন যে, এটা তারই ছেলে.” আল্লাহ্ তায়ালা সূরা আন্বিয়ার ৭৮ ও ৭৯ নং আয়াতে হযরত দাউদ ও সুলায়মান আ: এর অন্য একটা বিচারের কাহিনী বর্ণনা করেছেন- 225 ০০৮১০ 50958 ৮০8১৪ ৮৮০৭ ৯০559 "স্বরণ কর দাউদ ও সুলায়মানের কথা, যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিল । একটি সম্প্রদায়ের মেষপাল এঁ শস্যক্ষেতে রাব্রিকালে প্রবেশ করেছিল । আমি তাদের বিচার প্রত্যক্ষ করছিলাম । আমি সুলায়মানকে মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম । মুফাসসিরগণ উল্লেখ করেন: মেষ পাল ক্ষেতে প্রবেশ করে শস্য নষ্ট করে ফেলেছিল । ফলে ক্ষেতের মালিক এ মেষের মালিকদের সাথে বিবাদে লিপ্ত হয়। শেষ পর্যন্ত বিবাদটি মীমাংসার্থে দাউদ আ. এর নিকট নীত হলো । দাউদ আ. ক্ষেতের মালিককে মেষগুলো দিয়ে দেয়ার পক্ষে রায় দিলেন। এরপর বাদী বিবাদী দাউদ আ. এর দরবার থেকে বেরিয়ে যেতেই তাদের সাথে সুলায়মানের সাক্ষাৎ হলো । সুলায়মান আ. জিজ্ঞাসা করলেন: তোমাদের বিবাদের মীমাংসা কিভাবে করা হলো? তারা তাকে মীমাংসার কথা জানালো । তখন সুলায়মান আ. বললেন: তোমাদের মামলাটা আমার কাছে এলে আমি উভয় পক্ষের জন্য.অপেক্ষাকৃত নমনীয় হয় এমন মীমাংসা করতাম। এ কথা জানতে পেরে দাউদ আ. তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন: তুমি কিভাবে বিচার করতে? সুলায়মান আ. বললেন: ক্ষেতের মালিককে আপাতত মেষগুলো দিয়ে দিন সে এগুলোর দুধ, পশম, বাচ্চা ও অন্যান্য সেবা দ্বারা উপকৃত হতে থাকুক। এ সময় মেষের মালিক ক্ষেতের মালিকের জন্য তার ক্ষেত নিজের ক্ষেতের মতো চাষ করতে থাকৃক। যখন ফসল সে দিনের মতো বড় হবে যেদিন মেষ ফসল খেয়েছিল, তখন ক্ষেতের www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।