ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

বিচার র্যবস্থা ২৪১ আমাকে দিতেন যেন আমি তার ভিত্তিতে একটা বিবরণী তৈরি করি । অত:পর সে বিবরণী পিঠে লিখিত দেখতাম ইমাম আবু হানিফা বলেছেন ...... । আরেক লাইনে লিখতেন: ইবনে আবি লায়লা বলেছেন রি । আরেক লাইনে লিখতেন: আবু ইউসুফ ও মালেক বলেছেন ........... ৷ তারপর অন্য এক লাইনে একটা রেখার মতো চিহ্ন দিতেন, যা দ্বারা আমি বুঝতে পারতাম যে, তার রায় উক্ত মত অনুসারে স্থির হয়েছে । অত:পর আমি তদনুসারে রায় লিখতাম । কোনো কোনো আলেম মনে করেন, চিন্তার বিক্ষিপ্ততা এড়াতে বিচারকের কোনো নির্দিষ্ট মযৃহাবের আনুগত্য বাধ্যতামূলক হওয়া উচিত। মুহাদ্দিস দেহলবী বলেছেন: কোনো বিচারক তাদের রায়ে অবিচার করলে, তখন শাসকরা বিচারকদের জন্য একটা নির্দিষ্ট মযৃহাবের অধীনে রায় দেয়া ও তার সীমা লংঘন না করা বাধ্যতামূলক করেন এবং জনগণের মধ্যে কোনো সংশয় ও অস্থিরতা সৃষ্টি না করেও ইতিপূর্বে কেউ না কেউ সেরূপ মত ব্যক্ত করেছেন, এমন রায়ই গ্রহণ করতেন। অযোগ্য বিচারকের বিচার: আলেমগণ বলেন: যে ব্যক্তি বিচারের যোগ্য নয়, তার বিচার করা অবৈধ । তথাপি বিচার করলে সে পাপী হবে এবং তার রায় কার্যকর হবে না, চাই তা সত্য ও ন্যায়ের সাথে সংগতিপূর্ণ হোক বা না হোক। কেননা যদি তা ন্যায়সংগত হয়ও, তবে তা নেহাৎ কাকতালীয় ব্যাপার । সে বিচার শরিয়ত সম্মত নীতিমালা থেকে উৎসারিত হয়নি। এ ধরনের বিচারক তার সকল রায়ে গুনাহগার, চাই তা ন্যায়সংগত হোক বা নাহোক। তার সকল রায় বাতিল। তার কোনো ওজর-আপত্তি গ্রহণযোগ্য নয়। বিচারের শরয়ি পদ্ধতি: রসূলুল্লাহ সা. মুয়ায রা. কে ইয়ামানে পাঠানোর সময় বিচারকের কোন পন্থা অনুসরণ করা উচিত, তা জানিয়ে দিয়েছেন। মুযায়কে তিনি জিজ্ঞাসা করলেন: কিসের দ্বারা বিচার ফায়সালা করবে? মুয়াষ বললেন: আল্লাহ্র কিতাব দ্বারা । তিনি বললেন: যদি সেখানে না পাও? মুয়ায বললেন: তাহলে রসূলের সুন্নাহ্‌ দ্বারা। রসূল সা. আবার বললেন: সেখানেও যদি না পাও? তখন মুয়ায বললেন: তাহলে আমার নিজের বিবেক দ্বারা । বিচারকের কর্তব্য হলো,সত্য খুঁজে বের করার জন্য সর্বাত্মক অনুসন্ধান এবং এমন যে কোনো জিনিস থেকে দূরে থাকা উচিত, যা চিস্তাধারাকে বিক্ষিপ্ত ও এলোমেলো করতে পারে। এ জন্য প্রচন্ড ক্রুদ্ধ, ক্ষুধার্ত, দুশ্চিন্তাগ্রস্ত, ভীত, ঘুমে পাওয়া, গরমে অতিষ্ঠ, শীতে কাতর এবং মন এতটা চিন্তাভাবনায় মগ্ন থাকা অবস্থায় বিচার কাজ থেকে বিরত থাকা উচিত, যা সত্য উদঘাটন ও সুক্ষ্ম উপলব্ধির পথে অন্তরায়। বুখারি ও মুসলিমে আবু বাক্রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্‌ সা. বলেন: কোনো শাসক বা বিচারক কোনো দুই ব্যক্তির বিবাদ নিজে রাগান্বিত থাকা অবস্থায় মীমাংসা করবে না। তবে কোনো বিচারক যদি এ সব অবস্থার কোনো একটিতে বিচার করেই বসেন, তা ন্যায়সংগত হলে অধিকাংশ আলেমের মতে বৈধ ও গ্রহণযোগ্য হবে। মুজতাহিদ সওয়াব পাবে; বিচারক সত্য অনুসন্ধান ও সঠিক সিদ্ধান্তের অন্বেষণে যতো চিন্তা-গবেষণা তথা ইজ্তিহাদ করবে, ততোই সওয়াব পাবে, চাই সে শেষ পর্যন্ত সত্যের সন্ধান না পাক। আমর ইবনুল আস থেকে বর্ণিত, রসূল সা. বলেন: শাসক বা বিচারক যখন ইজতিহাদ করে ও সঠিক সিদ্ধান্ত নেয় তখন দুটো পুরস্কার,যখন ইজতিহাদ করে ও ভুল সিদ্ধান্ত নেয় তখন একটা পুরস্কার পাবে । (বুখারি ও মুসলিম) । ইমাম খাত্তাবি বলেন: মুজতাহিদ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারলেই সওয়াব পায়। কেননা তার ইজতিহাদ ইবাদত । ভুল সিদ্ধান্তে সওয়াব পায়না, শুধু গুনাহ থেকে মুক্তি পায়। এ কথা সে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, যিনি ইজ্তিহাদের জন্য প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা ও উপকরণের অধিকারী মূলনীতি সম্পর্কে অবহিত এবং কিয়াসে অভিজ্ঞ। কিন্তু যিনি ইজ্তিহাদের যোগ্যতা রাখেন না, তথাপি ইজতিহাদ করেন, তিনি কৃত্রিম মুজতাহিদ। তিনি ইজতিহাদের মাধ্যমে ভুল রায় দিলে তাকে www.pathagar.com

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।