২৪০ ফিক্হুস্ সুন্নাহ স্বেচ্ছায় কাউকে তাদের বিরোধ মীমাংসার জন্য শালিশ নিয়োগে সম্মত হয়, তাহলে সে ক্ষেত্রে এটা শর্ত নয়। সে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিচারক না হলেও ইমাম মালিক ও আহ্মদের মতে বিচার করতে পারবে। কিন্তু ইমাম আবু হানিফার মতে তার রায় যদি দেশের সরকারি বিচারকের রায়ের সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে তার বিচার বৈধ হবে, অন্যথায় নয়। ইমাম আহ্মদ ও ইমাম মালিকের মতানুসারে, বাদী-বিবাদীর, মনোনীত বিচারক যখন রায় দেবে, তখন তার রায় মেনে নেয়া তাদের উভয়ের জন্য বাধ্যতামূলক হবে । তার রায়ে তাদের সম্মতি বিবেচ্য নয়। এ বিচারকের রায় বাতিল করা সরকারের জন্যও বৈধ নয়। এ ব্যাপারে ইমাম শাফেয়ী থেকে দুটো মত বর্ণিত আছে: একটি মত হলো, তার রায় উভয়কে মানতেই হবে । অপরটি হলো, তাদের পছন্দমত না হলে মানা জরুরি নয়। ফতোয়ার ন্যায় ইচ্ছা হলে মানবে, না হয় মানবে না। বাদী বিবাদীর সম্মতিক্রমে এই শালিশ নিয়োগ কেবল আর্থিক বিরোধ মীমাংসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে । হুদুদ, বিয়ে, ও লিয়ানে শালিশ সর্বসম্মতভাবে অবৈধ । বিচারকের সর্বোত্তম মান ও আদর্শ কী, এ সম্পর্কে আল্লাহ্র বাণী- ১০৩০০ এ 28 Gal pol LA ALG ৮৪ ০১59০ ০৪ 9% “হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। অতএব তুমি জনগণের মধ্যে সুবিচার কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো না । কেননা এটা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। যারা আল্লাহ্র পথ পরিত্যাগ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি । কারণ তারা বিচার দিবসকে ভুলে রয়েছে।' (সূরা সাদ: আয়াত ২৬) এই আয়াতের সম্বোধন যখন দাউদ আলাইহিস সালামের প্রতি, তখন তা প্রকৃত পক্ষে সকল শাসকের প্রতি উচ্চারিত। কেননা আল্লাহ্ এটা শুধুমাত্র আমাদের নিকট সর্বোত্তম শাসনের মান ও আদর্শ তুলে ধরার জন্যই উল্লেখ করেছেন। একজন নিষ্পাপ নবি হওয়া সত্তেও আল্লাহ্ দাউদ আ.-কে বলেছেন: “খেয়াল-খুশির অনুসরণ করো না। কেননা এটা তোমাকে আল্লাহ্র পথ থেকে বিচ্যুত করবে ।' নিষ্পাপ নবি সম্পর্কে খেয়াল-খুশির অনুসরণের আশংকা থাকে, যারা নবি নয় এবং নিষ্পাপ নয়, তাদেরতো খেয়াল-খুশির অনুসরণের আশংকা আরো বেশি থাকার কথা । আবু বুরাইদা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: “বিচারক তিন প্রকার: এক প্রকার বেহেশ্তবাসী, অপর দুই প্রকার দোযখবাসী। বেহেশ্তবাসী বিচারক হলো সেই ব্যক্তি, যিনি সত্য ও ন্যায় কি তা জানেন ও বোঝেন এবং সে অনুসারে বিচার-ফায়সালাও করেন। আর দ্বিতীয় বিচারক হলো সে ব্যক্তি, যে সত্য ও ন্যায় কি তা জেনে বুঝেও অন্যায় বিচার করে এবং দোযখবাসী হয় । আর তৃতীয় বিচারক হলো সে ব্যক্তি যে, সত্য ও ন্যায় কি তা জানে না। ফলে অজ্ঞতার ভিত্তিতেই মানুষের মধ্যে বিচার-ফায়সালা করে ও দোযখবাসী হয় ।' (আবু দাউদ, তিরমিযি, নাসায়ি, ইবনে মাজা ও হাকেম) কুরআন ও সুন্নায় পারদর্শী হওয়া সত্ত্বেও ইজতিহাদের যুগ অতিবাহিত হওয়ার পর কোনো বিচারক তার রায় দেয়ার সময় ইমামদের মতামত যাচাই ও তন্মধ্য থেকে যে মতটি অধিকতর শক্তিশালী এবং সত্যের সাথে সংগতিপূর্ণ তার অনুসরণ করতেন। মুহাম্মদ ইবনে ইউসুফ আলকিন্দী উল্লেখ করেন: ইবরাহীম ইবনুল জাবরাহ ২০৪ হিজরীতে বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। তার সম্পর্কে উমর ইবনে খালিদ বলেন: ইবরাহীম ইবনুল জাররাহের মত আর কোনো বিচারকের সাহচর্য আমি পাইনি। আমি যখন তার জন্য কোনো বিচারের ফাইল তৈরি করতাম এবং তাকে পড়ে শুনাতাম, তখন যতক্ষণ ইচ্ছা তথায় অবস্থান করতেন এবং সে সম্পর্কে নিজের মতামত স্থির করতেন। অত:পর যখন সিদ্ধান্ত নিতেন যে, উক্ত বিষয়ে তার রায় ঘোষণা করবেন, তখন এটা www.pathagar.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।