বিচার ব্যবস্থা ২৩৯ (অর্থাৎ সরকারি পদে নিয়োগ দেবেন না?) তখন রসূলুল্লাহ্ সা. তার ঘাড়ে হাত রেখে বললেন: হে আবু যর, তুমি দুর্বল, এটা একটা আমানত, (অর্থাৎ একটা কঠিন দায়িত্ব । জনগণের অধিকার ও দাবি-দাওয়া পূরণ করা এর অনিবার্য দাবি)। কিয়ামতের দিন এটা অপমান ও অনুশোচনার কারণ হবে । তবে যে এর হক আদায় করতে পারবে তার কথা ভিন্ন ।' আবু মুসা আশ্ৃয়ারি রা. বলেন: আমি ও আমার দুই চাচাতো ভাই রসূলুল্লাহ সা. এর নিকট উপস্থিত হলাম । তাদের একজন বললো: হে রসূলুল্লাহ, সা. আল্লাহ্ আপনাকে যে সব দায়িত্ব অর্পণ করেছেন, তা থেকে আমাদের নিকট কিছু অর্পণ করুন। অপর জনও তদ্রপ বললো । রসূলুল্লাহ্ সা. জবাব দিলেন: আল্লাহ্র কসম, আমি এ দায়িত্ব এমন কাউকে দেইনা যে এটা চায় অথবা যে এর জন্য লালায়িত ৷’ আনাস রা. থেকে বর্ণিত, রসূল সা. বলেন: ‘যে ব্যক্তি বিচারকের পদ চায় এবং এজন্য সুপারিশকারীদের সাহায্য কামনা করে, আল্লাহ্ তাকে তার নিজের উপরই সোপর্দ করবেন । (অর্থাৎ তাকে সাহায্য করবেননা ৷) আর যাকে একাজে বাধ্য করা হয়, আল্লাহ্ তার উপর এমন একজন ফেরেশতা নাযিল করেন, যে তাকে সত্য ও ন্যায়ের দিকে পরিচালিত করে ।' -তিরমিযি, আবু দাউদ । যথাযথভাবে ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সমর্থ না হওয়ার আশংকার কারণে কোনো কোনো ইমাম বিচার বিভাগীয় দায়িত্ব গ্রহণ করেননি । এ সম্পর্কে একটা মজার ঘটনা বর্ণিত আছে: হায়ওয়া ইবনে শুরাইহ্কে মিশরের বিচারকের দায়িত্ব গ্রহণের আহ্বান জানানো হলে, তিনি তা গ্রহণ করতে অস্বীকার করলেন। তখন শাসক তরবারি আনতে বললেন। এ অবস্থা দেখে হায়ওয়া নিজের পকেট থেকে তার ঘরের চাবির তোড়া বের করে বললেন: এই যে হলো আমার ঘরের চাবি । আমি আমার প্রতিপালকের সাথে মিলিত হতে উদগ্নীব ৷’ শাসক তার অবিচলতা দেখে তাকে ছেড়ে দিলেন। বিচারকের যোগ্যতা: বিচারকের দায়িত্ব একমাত্র এমন ব্যক্তিই পালন করতে পারে, যে কুরআন ও সুন্নাহর ব্যাপারে পারদর্শী, আল্লাহ্র দীন সম্পর্কে সৃষ্ষ্ম ও বিশদ জ্ঞানের অধিকারী, ন্যায় ও অন্যায়ের পার্থক্য করতে সক্ষম এবং অবিচার করার মনোভাব থেকে মুক্ত ও প্রবৃত্তিকে সংযত রাখতে সক্ষম। ফকিহগণ বিচারকের জন্য ইজতিহাদের ক্ষমতা অর্জনের শর্ত আরোপ করেছেন। এজন্য বিশেষভাবে তাকে আহকাম (আইন ও বিধি) সংবলিত আয়াত ও হাদিসসমূহ জানা, প্রাচীন ফকিহগণের মতামত, কিসে কিসে তারা একমত ও কিসে কিসে দ্বিমত পোষণ করেবেন তা জানা, অভিধান ও কিয়াস সম্পর্কে দক্ষতা এবং প্রাপ্তবয়স্ক, ভারসাম্যপূর্ণ, সৎ, উত্তম শ্রোতা, উত্তম দ্রষ্টা, উত্তম বক্তা এবং পুরুষ হওয়ার শর্ত আরোপ করেছেন। (ইমাম শায়েফি ও ইমাম মালেকের মতে বিচারকের মুজ্তাহিদ হওয়া শর্ত। ইমাম আবু হানিফার মতে মুজতাহিদ হওয়া শর্ত নয়।) প্রকৃতপক্ষে এ শর্তগুলো যতটা সম্ভব পূরণ হওয়া বাঞ্ছনীয় । এগুলো যার ভেতরে বেশি পাওয়া যাবে তাকে নিয়োগ দেয়া জরুরি । অন্ধ অনুসারী, অমুসলিম, অপ্রাপ্তবয়স্ক, পাগল, ফাসেক ও মহিলা বিচারক পদের যোগ্য নয় । আবু বকরা রা. বর্ণনা করেন: পারস্যবাসী পারস্য সম্রাটের কন্যাকে সম্রাজ্ঞী বানিয়েছে, এ মর্মে সংবাদ পেলে আল্লাহ্র নবি বললেন: “এমন জাতি কখনো সফলকাম হয়না, যারা কোনো নারিকে তাদের শাসকভার অর্পণ করে!' বুখারি, নাসায়ি, তিরমিযি, আহমদ। ইমাম আবু হানিফার মতে মহিলা আর্থিক বিষয়ের বিচারক হতে পারে। ইমাম তাবারী বলেন: মহিলা সকল ব্যাপারেই বিচারক হতে পারে । “নাইলুল আওতার ' গ্রন্থে ফাতহুল বারীর বরাত দিয়ে বলা হয়েছে: হানাফীগণ ব্যতীত আর সকলে বিচারকের জন্য পুরুষ হওয়ার শর্ত আরোপ করেছেন। তবে শরিয়তের ‘হুদুদে’ (দন্ডবিধিতে) মহিলার বিচারক হওয়া হানাফিদের মতেও জায়েয নয় । অধিকাংশ ফকিহ্ বলেন, বিচারকের জন্য বুদ্ধির পরিপক্কতা প্রয়োজন । অথচ নারীর বুদ্ধি অপরিপক্ক । বিশেষত যেখানে পুরুষরাও কর্মরত রয়েছে। এসব শর্তের পাশাপাশি ফকিহগণ এ শর্তও আরোপ করেছেন যে, বিচারক সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হওয়া জরুরি । এটা তার বিচারের বৈধতার শর্ত। পক্ষান্তরে বাদী বিবাদীদ্বয় নিজেরা যদি www.pathagar.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।