ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ ফিক্হুস্‌ সুন্নাহ ব্যবস্থার দায়িত্বে আলি রা. ছিলেন। আবু দাউদ, তিরমিযি, নাসায়ি, ইবনে মাজা প্রমুখ বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. যখন আলি রা. কে ইয়ামানে বিচারক হিসেবে পাঠালেন, তখন আলি রা. বললেন: “হে রসূলুল্লাহ্‌ সা. আপনি ইয়ামানবাসীর কাছে পাঠাচ্ছেন, অথচ আমি একজন যুবক মাত্র, বিচার কি জিনিস তা জানি না। আলি রা. বলেন: তৎক্ষণাৎ রসূলুল্লাহ সা. আমার বুক থাপড়ালেন এবং বললেন: হে আল্লাহ্‌, একে সঠিক পথ দেখাও এবং এর জিহ্বাকে সংযত ও দৃঢ় কর।' আলি রা. বলেন: মহান আল্লাহ্‌র কসম, এরপর আমি দুই ব্যক্তির বিবাদ মিটাতে কখনো সন্দেহে পতিত হইনি ।' আলি রা. বলেন: রসূলুল্লাহ্‌ সা. বলেন: “হে আলি, যখন তোমার সামনে দু'জন বিচার প্রার্থী বসবে, তখন একজনের বক্তব্য যেমন শুনেছ, তেমনি অপর জনের বক্তব্য না শুনা পর্যন্ত তাদের মধ্যে কোনো ফায়সালা করবে না। উভয়ের বক্তব্য শুনলে সুবিচার কিভাবে করা যায় তোমার নিকট তা স্পষ্ট হয়ে উঠবে। কিসে কিসে বিচার-ফায়সালা করা হবে: যাবতীয় অধিকারের বিষয়েই বিচার-ফায়সালার প্রয়োজন হয়ে থাকে, চাই তা আল্লাহর অধিকার হোক বা মানুষের অধিকার । ইবনে খাল্দুন বলেন: ‘বিচারপতি পদটির সর্বশেষ রূপ দাড়িয়েছে এরকম যে, বাদী বিবাদীদের বিবাদ মীমাংসার পাশাপাশি জনগণের কিছু সাধারণ অধিকার ফিরিয়ে দেয়াও এর আওতাতুক্ত হয়েছে,সুবিধাৰঞ্চিত শ্রেণীসমূহের যথা পাগল, ইয়াতিম, হতদরিদ্র ও নির্বোধদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ, মুসলমানদের ওসিয়ত ও ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, অভিভাবকহীনা অবিবাহিতা যুবতীদের বিয়ে দেয়া, রাস্তাঘাট ও ভবনসমূহের উন্নয়ন ও সংরক্ষণ, সাক্ষীগণ সাধকগণ ও জনপ্রতিনিধিদের পর্যবেক্ষণ, তাদেরকে সুবিচার সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বিতরণ, যাতে তাদের উপর বিচারকের আস্থা সৃষ্টি হয়। এসবই বিচারকের দায়িত্বের সাথে সম্পৃক্ত ।" ন্যায় বিচারের মর্যাদা: দুর্বলের উপর সবলের অত্যাচার প্রতিহত করা ও পারস্পরিক বিবাদ-বিসংবাদ মীমাংসা করার লক্ষ্যে ন্যায়বিচার করা ফরযে কেফায়া। জনগণের জন্য বিচারক নিয়োগ করা শাসকের দায়িত্ব । যোগ্য ব্যক্তি এ দায়িত্ব নিতে অস্বীকার করলে শাসক তাকে দায়িত্ব গ্রহণে বলপ্রয়োগ করতে পারবে । কোনো ব্যক্তি যখন এমন কোনো ক্ষেত্রে অবস্থান করে, যেখানে সে ছাড়া আর কেউ বিচারক হওয়ার যোগ্য নেই, তখন তার জন্য এ দায়িত্ব গ্রহণ করা ওয়াজিব। ইসলাম সত্য ও ন্যায়ের ভিত্তিতে বিচার ফায়সালা করতে উৎসাহিত করেছে এবং একে একটা মর্যাদাপূর্ণ কাজ হিসেবে অভিহিত করেছে। ইমাম বুখারি আব্দুল্লাহ্‌ ইবনে উমর রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “একমাত্র দুই ব্যক্তিই ঈর্ষার পাত্র: যাকে আল্লাহ্‌ প্রজ্ঞা ও বিচক্ষণতা দান করেছেন এবং.সে তা কাজে লাগিয়ে মানুষের বিবাদ মীমাংসা করে ও মানুষকে তা শেখায় । আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে তা সৎপথে ব্যয় করার ক্ষমতা দান করেছেন।' ইসলাম ন্যায়বিচারকের জন্য বেহেশতের প্রতিশ্রুতি দিয়েছে। আৰু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: ‘যে ব্যক্তি মুসলমানদের বিচারকের দায়িত্ব কামনা করে তা লাভ করে, অত:পর তার অবিচারের চেয়ে সুবিচার বেশি হয়, তার জন্য বেহেশত । আর যার সুবিচারের চেয়ে অবিচার বেশি হয় তার জন্য জাহান্নাম ।' (আবু দাউদ)। আব্দুল্লাহ্‌ ইবনে আবি আওফা রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেন: ‘ বিচারক যতোক্ষণ সুবিচার করে ততোক্ষণ আল্লাহ্‌ তার সাথে থাকেন। যখন সে অবিচার করে তখন আল্লাহ তার সংগ ছেড়ে যান এবং শয়তান তার সাথী হয়।' (ইবনে মাজা, তিরমিযি)। তবে কিছু সংখ্যক হাদিসে যে বিচারকের পদ গ্রহণ করতে সতর্ক করা হয়েছে, তা শুধু সে সব ব্যক্তির বেলায় প্রযোজ্য, যারা এ কাজের পূর্ণ যোগ্যতা, দক্ষতা ও এর জন্য প্রয়োজনীয় সৎসাহস, নি:স্বার্থপরতা ও আত্মসংযমের গুণাবলীতে সজ্জিত নয়। যেমন রসূলুল্লাহ সা. বলেন: “যে ব্যক্তি বিচারকের পদ লাভ করেছে সে বিনা ছুরিতেই জবাই হয়েছে।' -আবু দাউদ, তিরমিযি । ইমাম মুসলিম বর্ণনা করেন, আবু যর রা. বলেন: হে রসূলুল্লাহ আপনি কি আমাকে কাজে লাগাবেন না । www.pathagar.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।