বিচার ব্যবস্থা ২৩৭ ষাটতম অধ্যায় নিছারারার........ এ ' ৮৮৫১০ ০ ৯৮৯ ১৬২ আল্লাহ্র সকল নবী আগমনের প্রধান উদ্দেশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা: ন্যায় বিচার যে ইসলামের সুমহান মূল্যবোধগুলোর অন্যতম, তাতে সন্দেহের লেশমাত্র নেই । কেননা সত্য, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠাই জগতে স্বস্তি, শান্তি ও নিরাপত্তার বিস্তার ঘটায়, জনগণের পারস্পরিক সম্পর্ক দৃঢ়তর করে। শাসক ও শাসিতের মধ্যে আস্থা জোরদার করে । সম্পদ, সুখ ও সমৃদ্ধি বাড়ায় এবং পরিস্থিতি ও পরিবেশকে মজবুত ও কলুষমুক্ত করে । এর ফলে সমাজ অস্থিরতা, অনিশ্চয়তা ও সংঘাত থেকে মুক্ত হয়। শাসক ও শাসিত উভয়ে কর্মমুখী, উৎপাদনমুখী ও দেশ সেবায় ব্রতী হয় এবং কর্মের পরিবেশ বিঘ্নিত করে বা উন্নয়নকে বাধাগ্রস্ত করে এমন উপসর্গগুলো দেশ ও জাতির অগ্থগথিকে স্তব্ধ করতে পারে না। ন্যায়বিচার তখনই প্রতিষ্ঠিত ও বাস্তবায়িত হয়, যখন প্রত্যেক সৃষ্টি তার যথার্জোগ্য অধিকার ফিরে পায়। আল্লাহ্র বিধান অনুযায়ী দেশ শাসিত হয় এবং মানব সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছাচারিতা ও প্রবৃত্তিপূজা নির্মূল করা হয়। আর এ কাজটার সঠিক ও পূর্ণাঙ্গ সম্পাদন ও বাস্তবায়নই ছিলো আল্লাহর রসূলগণের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ও লক্ষ্য । আর এই কাজ অব্যাহত রাখাই রসূলগণের অনুসরণের একমাত্র পথ ও পন্থা, যাতে নবুয়ত চিরদিন মানবজাতিকে তার সুখময় ছায়ার তলে আশ্রয় দিতে পারে । আল্লাহ্ বলেন: ০৬০৪৪ ০৮8 (2 ০519 alba 055 ০০598 EL ৫০০ ০ “আমি আমার রসূলগণকে স্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছি এবং তাদের সংগে দিয়েছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। (সূরা হাদিদ ২৪)। ইসলামের বিচার ব্যবস্থা: ইসলামের পরিভাষায় বিচার হচ্ছে জনগণের পারস্পরিক বিরোধ ও বিবাদ-বিসংবাদ আল্লাহ্র প্রবর্তিত আইন ও বিধান অনুযায়ী মীমাংসা করা । ন্যায়বিচার প্রতিষ্ঠা, অধিকারসমূহের সুরক্ষা এবং জান, মাল ও মানসম্মানের নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান উপায় হলো, সেই বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা ও বাস্তবায়ন, যা আল্লাহ্ প্রবর্তন করেছেন, তার অন্যতম শিক্ষায় পরিণত করেছেন এবং যাকে তার সর্বাধিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মৌল বিধান হিসেবে অভিহিত করেছেন । ইসলামে এই মহান দায়িত্ব সর্ব প্রথম যিনি পালন করেছেন, তিনি হচ্ছেন স্বয়ং রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । হিজরতের পর মুসলমান ও ইহুদি গ্রভৃতি.সম্প্রদায়ের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়, তাতে লেখা ছিলো: ‘এই চুক্তি সম্পদানকারীদের মধ্যে এমন যে কোনো ঘটনা বা বিবাদ ঘটুক, যার ফলে সমাজে অশান্তি ও অস্থিরতা সৃষ্টির আশংকা রয়েছে, তা মহান আল্লাহ্ ও আল্লাহ্র রসূল মুহাম্মদের সা. নিকট নিয়ে যাওয়া হবে।" আল্লাহ যা কিছু ওহির মাধ্যমে নাযিল করেছেন, তদনুসারে বিচার-ফায়সালা করতে তার রসূলকে আদেশ দিয়েছেন। তিনি বলেন: ০৩৮ CRED GY, এ 2॥ ০) ০ ৮৪। ০০০০৪ Gal পা এএ উঠ & ০০৯১10556০৫ 4 21 ৬ 20 ১54 ‘তোমার প্রতি সত্যসহ কিতাব নাযিল করেছি যাতে তুমি আল্লাহ্ তোমাকে যা জানিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা কর এবং বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করোনা, আর আল্লাহ্র ক্ষমা প্রার্থনা কর, আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু ।' (নিসা ১০৫, ১০৬, ১০৭ থেকে ১১৩ পর্যন্ত আয়াত দেখুন) রসূলুল্লাহ্ সা. এর জীবদ্দশায় মক্কার বিচার ব্যবস্থার দায়িত্বে আত্তাব ইবনে উসাইদ এবং ইয়ামানের বিচার www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।