২৩৬ ফিক্হুস্ সুন্নাহ “তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করোনা এবং মানুষের ধন-সম্পত্তির কিয়দংশ জেনে-শুনে অন্যায়রূপে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের নিকট পেশ করো না।' কিছু সংখ্যক আলেম মধ্যম পন্থা অবলম্বন করেছেন। তারা একে পুরোপুরিভাবে নিষিদ্ধও করেননি, পুরোপুরিভাবে বৈধও করেননি । তাদের মতে সর্বোত্তম পন্থা হলো বাদী যদি সুনিশ্চিতভাবে জানে যে, তার প্রতিপক্ষের নিকট তার পাওনা আছে, তাহলে যে জিনিসের উপর আপোস মীমাংসা হয়েছে তা দখল করা তার জন্য বৈধ, যদিও তার প্রতিপক্ষ তা অস্বীকার করে। আর সে যদি অন্যায় দাবি করে তাহলে দাবি পেশ করা এবং যে জিনিসের উপর আপোস মীমাংসা হয়েছে তা হস্তগত করা তার জন্য হারাম। পক্ষান্তরে বিবাদীর কাছে যদি তার নিশ্চিতভাবে জানা হক থেকে থাকে, অথচ সে কোনো স্বার্থজড়িত উদ্দেশ্যে তা অস্বীকার করে থাকে, তাহলে মীমাংসিত জিনিস হস্তান্তর করা তার কর্তব্য । আর যদি সে জানে, তার কাছে কারো কোনো হক পাওনা নেই, তাহলে তার দাবিদারের সাথে তার দ্বন্দ্ব নিরসন ও তার দু:খ-কষ্ট দূর করার জন্য তার অর্থ সম্পদের একাংশ তাকে প্রদান করা জায়েয । কিন্তু তার দাবিদারের পক্ষে তা গ্রহণ করা হারাম। সুতরাং অস্বীকৃতিজনিত আপোস সর্বতোভাবে অবৈধ এ কথা যেমন বলা যাবে না, তেমনি তা সর্বতোভাবে বৈধ, একথাও বলা যাবে না, বরং উভয়টি বিশদ বিবরণসহ বলতে হবে। আর যারা অস্বীকৃতি বা মৌনতাজনিত আপোসকে বৈধ বলে মত দিয়েছেন, তাদের যুক্তি হলো, বাদীর পক্ষে এটা তার পাওনা মেটানোর শামিল, আর বিবাদীর পক্ষে তার কসম খাওয়ার বদলা ও তার পক্ষ থেকে বিবাদ মেটানোর পদক্ষেপ । আর আপোসে গৃহীত বিনিময় যদি কোনে বন্ধু বা দ্রব্য হয়, তাহলে এটা বিক্রয়ের পর্যায়তৃক্ত হবে এবং বিক্রয়ের যাবতীয় বিধান এতে প্রযোজ্য হবে । আর যদি বিনিময় কোনো সেবা হয় তাহলে সেটা হবে ইজারা এবং সে ক্ষেত্রে ইজারার যাবতীয় বিধি প্রযোজ্য হবে। আর যে বিষয়ে আপোস কাম্য তা এ রকম হবে না। কেননা. তা হবে বিবাদ নিরসনের বিনিময় । ওটা কোনো মালের বিকল্প নয়। আর যখন আপোসের বিনিময় কারো প্রাপ্য বলে স্থির হবে, তখন বাদী বিবাদীকে তার দাবি পূরণের আহ্বান জানাবে । কেননা সে বিনিময় সুরক্ষিত থাকবে এই আশায়ই নিজের দাবি পরিত্যাগ করেছিল। আর যে জিনিসের ব্যাপারে আপোস কাম্য, তা যখন প্রাপ্য বলে স্থির হবে, তখন বিবাদী বাদীর কাছে তার বিনিময় ফেরত চাইবে । কেননা সে বিনিময় এজন্যই দিয়েছিল যে, তার দাবীকৃত জিনিসই অক্ষুণ্র থাকবে । সেটি যখন প্রাপ্য বলে স্থির হয়েছে, তখন তার উদ্দেশ্য সফল হয়নি । কাজেই সে বাদীর কাছে তা ফেরত চাইতে পারবে। দীর্ঘ মেয়াদী খণের একাংশ তৃরিত পরিশোধ করে আপোস: দীর্ঘ মেয়াদী খণের অংশ বিশেষ ত্বরিত পরিশোধ করত: আপোস করলে তা হাম্বলি ময্হাবে ও ইমাম ইবনে হায্মের নিকট শুদ্ধ হবে না। ইবনে হায্ম “মুহাল্লা" গ্রন্থে বলেন : ‘যে আপোসে অংশ বিশেষ থেকে দায়মুক্তি দেয়া হয়, তাতে বিলম্বিত করার শর্ত আদৌ জায়েয নয় । কেননা এ ধরনের শর্ত আল্লাহ্র কিতাবের পরিপন্থী বলে বাতিল। বরং আপোস মীমাংসা তাৎক্ষণিক হবে এবং বিনা শর্তে যতোটুকু খুশি সময় দেয়া যাবে । কেননা এটা একটা ভালো কাজ ।' ইবনুল মুসাইয়াব, মালিক, শাফেয়ি ও ইমাম আবু হানিফার মতে এটা মাকরূহ, ইবনে আব্বাস, ইবনে সিরীন ও নাখয়ির মতে জায়েয । ৫% www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।