মীমাংসা ও আপোস ২৩৫ ইমাম আহমদ র. বলেন : এ ক্ষেত্রে কেউ যদি সুপারিশ করে তবে তাতে গুনাহ হবে না। কেননা রসূলুল্লাহ্ সা. জাবির রা. এর পাওনাদারদেরকে সুপারিশ করে অর্ধেক খণ মওকুফ করিয়েছিলেন এবং কা'ব ইবনে মালেককে সুপারিশ করে তার খাতকদের অর্ধেক খণ মওকুফ করিয়েছিলেন ইমাম আহমদ ইমাম নাসায়ির এই হাদিসের দিকে ইংগিত করেছেন, যা তিনি কা'ব ইবনে মালেক রা. থেকে বর্ণনা করেছেন। কা'ব মসজিদে নববীতে ইবনে আবি হাদরাদের নিকট তার পাওনা দাবি করলেন। এ নিয়ে উভয়ের মধ্যে উচ্চস্বরে কথা কাটাকাটি হলো । রসূলুল্লাহ সা. নিজের ঘরে বসে তা শুনলেন । তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে ডেকে বললেন : “হে কা'ব। কা'ব বললেন : হে রসূলুল্লাহ সা. আমি হাজির ।' রসূলুল্লাহ সা. বললেন : তোমার খণের অর্ধেক মওকুফ কর। কা'ব বললেন : হে রসূলুল্লাহ, সা. মওকুফ করলাম। তখন রসূলুল্লাহ সা. ইবনে আবি হাদরাদকে বললেন : ওঠ, পরিশোধ কর। বিবাদী যদি নগদ খাণের কথা স্বীকার করে ও নগদ প্রদান করে আপোস করে, তাহলে সেটা হবে নগদ লেনদেন এবং সে ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত প্রযোজ্য হবে । আর যদি নগদ খণের কথা স্বীকার করে কিন্তু দ্রব্যাদি দিয়ে আপোস করে কিংবা দ্রব্যাদির খাণের কথা স্বীকার করে এবং নগদ মুদ্রায় পরিশোধ করে, তবে সেটা হবে একটা বিনয় । এ ক্ষেত্রে বিক্রয়ের সমস্ত বিধি কার্যকর হবে । আর যদি নগদ মুদ্রা বা দ্রব্যাদির খণ স্বীকার করে এবং সেবা দিয়ে যথা বাড়িতে আবাসিক সুবিধা বা অন্য কোনো সেবা দিয়ে আপোস করে তবে এটা হবে ইজারা এবং এতে ইজারার বিধিমালা প্রযোজ্য হবে। আর যখন মীমাংসায় বিতর্কিত হক বাদীর প্রাপ্য বলে স্থির হয় তখন বিবাদী আপোসের জন্য তার বদলায় যে জিনিস দিয়েছিল তা ফেরত চাইতে পারবে। কেননা সে বদলা দিয়েছিলই ওটিকে রক্ষা করার জন্য । আর যখন বদলা প্রাপ্য হবে, তখন বাদী বিবাদীর কাছে দাবিকৃত জিনিসটি ফেরত চাইতে পারবে । কেননা সে বদলাকে সুরক্ষিত করার জন্যই দাবিকৃত জিনিস ছেড়ে দিয়েছিল। অস্বীকৃতিজনিত আপোস মীমাংসা: অস্বীকৃতিজনিত আপোস মীমাংসা হলো, কোনো ব্যক্তি অপর ব্যক্তির নিকট কোনো পাওনার দাবি করলে সে দাবিকৃত জিনিস অস্বীকার করবে, অত:পর উভয়ে আপোস মীমাংসা করবে। মৌনতা ভিত্তিক আপোস মীমাংসা: মৌনতা ভিত্তিক আপোস হলো, এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট তার কোনো পাওনা দাবি করলে বিবাদী চুপ থাকবে, স্বীকারও করবেনা, অস্বীকারও করবেনা । অস্বীকৃতি ও মৌনতাজনিত আপোস সম্পর্কে শরিয়তের বিধান: অধিকাংশ আলেমের মতে অস্বীকৃতি ও মৌনতা জনিত আপোস বৈধ । কিন্তু ইমাম শাফেয়ি বলেন : একমাত্র স্বীকারোক্তি ভিত্তিক আপোস ব্যতীত আর কোনো আপোস জায়েয নেই। কেননা আপোসের দাবি হলো, একটা প্রতিষ্ঠিত হক থাকা চাই। কিন্তু অস্বীকৃতি ও মৌনতার ক্ষেত্রে তা অনুপস্থিত । যেখানে বিবাদী দাবি অস্বীকার করে সেখানে হুক প্রতিষ্ঠিতই হয় না। কেননা হক প্রতিষ্ঠিত হয় দাবি দ্বারা । অথচ অস্বীকৃতি দাবিকে খন্ডন করে। দাবি খন্ডনের কারণে হুক প্রতিষ্ঠিত হতে পারে না। পক্ষান্তরে মৌনতাজনিত আপোস বৈধ নয় এজন্য যে, নীরবতা অবলম্বনকারীকে কার্যত: অস্বীকারকারী বিবেচনা করা হয়, যতোক্ষণ না তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। বিবাদ দাবির জন্য যে কোনো পক্ষের অর্থ ব্যয় অবৈধ । কেননা দাবি বাতিল । তাই এখানে অর্থব্যয় ঘুষের সমার্থক । কেননা আল্লাহ্ সূরা বাকারার ১৮৮ নং আয়াতে বলেন : Ae rt 59৭ ৮ 99080 AT HOGS ৮৮9৯ ০ ০ চি ০০১০৬ www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।