২৩৪ ফিক্হুস্ সুন্নাহ বাগানের ফল দিলেন না, আমাকে বললেন : পরদিন সকালে আমি তোমার কাছে আসবো । তিনি পরদিন সকালে আমার কাছে এলেন । আমার বাগানে পায়চারি করলেন এবং বাগানের ফলে বরকতের জন্য দোয়া করলেন। তারপর আমি ফল পাড়লাম এবং তাদের ধাণ পরিশোধ করলাম । পরিশোধ করার পরও আমার ফল অবশিষ্ট রইল ।" অন্য বর্ণনার ভাষা এ রকম : 'জাবিরের পিতা জাবিরের ঘাড়ে জনৈক ইহুদির ত্রিশ ওয়াসাক খণ রেখে মারা গেলেন। জাবির ইছুদির নিকট কিছু সময় চাইলেন। ইহুদি সময় দিতে রাজি হলো না । অত:পর জাবির তার পক্ষে সুপারিশ করার জন্য রসূলুল্লাহ্ সা. কে অনুরোধ করলেন । রসূলুল্লাহ্ সা. ইহুদির নিকট গিয়ে তাকে তীর পাওনার বিনিময়ে জাবিরের বাগানের খেজুর নিতে বললেন। কিন্তু সে তাঁর কথা অগ্রাহ্য করলো । এরপর রসূলুল্লাহ সা. জাবিরের বাগানে প্রবেশ করেন এবং তার ভেতরে কিছুক্ষণ ঘুরাফেরা করলেন। তারপর জাবির রা. কে বললেন : ইহুদির জন্য ফল পাড় এবং তার যা পাওনা তাকে দিয়ে দাও। অত:পর রসূলুল্লাহ্ সা. ফিরে যাওয়ার পর জাবির ইহুদিকে ত্রিশ ওয়াসাক পরিশোধ করে দিলেন এবং তার কাছে আরো সতেরো ওয়াসাক উদৃত্ত রইল।" (বুখারি) ইমাম শওকানি বলেন : এ থেকে প্রমাণিত হয়, অজ্ঞাত জিনিসের বিনিময়ে জ্ঞাত জিনিসের ব্যাপারে আপোস মীমাংসা বৈধ । ২. বান্দার এমন হক হওয়া চাই, যার বিকল্প দেয়া জায়েয আছে। চাই তা কোনো মাল না-ই হোক, যেমন কিসাস, কিন্তু আল্লাহ্র হকের ব্যাপারে কোনো আপোস চলবেনা । চোর, ব্যভিচারী বা মদখোর যদি যে ব্যক্তি তাকে আদালতে সোপর্দ করার জন্য গ্রেফতার করেছে, তার সাথে কোনো মালের বিনিময়ে আপোস করে, যাতে সে তাকে ছেড়ে দেয়। তবে এই আপোস অবৈধ । কেননা এ ব্যাপারে কোনো বিনিময় গ্রহণ করা জায়েয নেই। এরূপ ক্ষেত্রে বিনিময় গ্রহণকে ঘুষ খাওয়া হিসাবে বিবেচনা করা হবে। তন্রপ অপবাদের শাস্তির ক্ষেত্রেও আপোস বৈধ নয় । কেননা এ শাস্তি প্রবর্তিত হয়েছে মানুষকে মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা থেকে সতর্ক করার জন্য । এটা যদিও বান্দার হকের সাথে সংশ্লিষ্ট, কিন্তু এতে আল্লাহ্র হকই প্রবলতর । আর সাক্ষী যদি আল্লাহ্র হক বা বান্দার হকের ব্যাপারে সাক্ষ্য গোপন করার উদ্দেশ্যে কোনো মালের বিনিময়ে আপোস করে, তবে তা অবৈধ । কেননা সাক্ষ্য গোপন করা হারাম। আল্লাহ্ বলেন : ০21520150০8 55 ৮ 19550152945 ‘তোমরা সাক্ষ্য গোপন করো না। যে কেউ তা গোপন করে, তার অন্তর অপরাধী ।' (২ সূরা বাকারা : আয়াত ২৮৩)। No আল্লাহ আয়ো বলেন : ০ 441 8551 1১:59'তোমরা আল্লাহ্র জন্য সঠিক সাক্ষ্য দিও।' (৬৫ সূরা তালাক : আয়াত ২)। শুফয়া বর্জন করার ব্যাপারেও আপোষ মীমাংসা বৈধ নয়। জমির ক্রেতা যদি শুফ্য়ার দাবিদারের সাথে শুফ্য়া বর্জনের জন্য আপোস করে তবে সেই আপোস বাতিল । কেননা শুফ্য়া শরিকের ক্ষতি দূর করার উদ্দেশ্যে প্রবর্তিত । এ দ্বারা আর্থিক সুবিধা ভোগ করা হবে এজন্য নয়। অনুরূপ দাম্পত্য সম্পর্ক দাবির ব্যাপারেও আপোস মীমাংসা বৈধ নয় । আপোস মীমাংসার প্রকারভেদ: আপোস মীমাংসা কখনো স্বীকারোক্তির ভিত্তিতে কখনো অস্বীকৃতির ভিত্তিতে আবার কখনো মৌনতার ভিত্তিতে হয়ে থাকে । স্বীকারোক্তি ভিত্তিক মীমাংসা: স্বীকারোক্তি ভিত্তিক মীমাংসা হচ্ছে, কোনো ব্যক্তি অপর ব্যক্তির নিকট তার দেয়া খণ বা অন্য কোনো পাওনার দাবি করলো । অত:পর যার কাছে দাবি করলো, সে তা মেনে নিলো । অত:পর উভয়ে পাওনা আংশিক পরিশোধের ভিত্তিতে আপোস করলো । এটা বৈধ । কেননা মানুষকে পুরোপুরি না হোক, আংশিক পাওনা থেকে খাতককে অব্যাহতি দিতে নিষেধ করা যায়না । www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।