ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

মীমাংসা ও আপোস ২৩৩ মীমাংসা গ্রহণ বৈধ নয়। কেননা এটা একটা স্বেচ্ছাকৃত দান, যার যোগ্যতা এসব ব্যক্তির নেই। তবে ভালোমন্দ ও ন্যায়-অন্যায় সম্পর্কে সচেতন অপ্রাপ্তবয়ক্কের, এতিমের অভিভাবকের ও ওয়াক্ফ সম্পত্তির তন্বাবধায়কের মীমাংসা গ্রহণকারী হওয়া সেই ক্ষেত্রে বৈধ যেখানে মীমাংসা উক্ত অপ্রাপ্তবয়ঞ্চের, এতিমের বা ওয়াকৃফ সম্পত্তির জন্য কল্যাণজনক ও লাভজনক হয়। কারো কাছে কিছু ধারের অর্থ পাওনা রয়েছে, কিন্তু তার কোনো সাক্ষ্য-প্রমাণ নেই, এরূপ ক্ষেত্রে ঝণের একাংশ নিয়ে অপর অংশ থেকে খাতককে অব্যাহতি দেয়ার জন্য মীমাংসায় উপনীত হওয়া জায়েয, যদিও মীমাংসা গ্রহণকারী অপ্রাপ্তবয়ঙ্ক হয়। মীমাংসা বিনিময়ের শর্ত: ১. বিনিময়টা যেন এমন কোনো মাল হয়, যার মূল্যায়ন করা যায় ও হস্তাত্তরযোগ্য হয় অথবা কোনো সেবা বা কল্যাণমূলক কিছু হয়। ২. যখন বিনিময়টা হস্তান্তর ও গ্রহণ করার প্রয়োজন হয়, তখন তা যেন সুপরিচিত ও সুনির্দিষ্ট হয় এবং তাতে এমন কোনো অব্বচ্ছতা না থাকে, যা কোনো বিতর্কের সূত্রপাত ঘটাতে পারে । হানাফি ফকিহগণ বলেন : যে ক্ষেত্রে বিনিময়কে হস্তান্তর ও গ্রহণ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তা সুপরিচিত ও সুনির্দিষ্ট হওয়া শর্ত নয়। যেমন দুই ব্যক্তি তাদের প্রতিপক্ষের নিকট কোনো জিনিস দাবি করলো, অত:পর দুজনেই একে অপরের প্রাপ্যের বিনিময়ে নিজের অংশ ছেড়ে দিয়ে মীমাংসা করলো । ইমাম শীওকানির মতে পরিচিত জিনিসের বাবতে অপরিচিত জিনিস দিয়ে মীমাংসা করা জায়েয । এ ব্যাপারে তিনি উম্মে সালমা রা. থেকে বর্ণিত এই হাদিস দ্বারা প্রমাণ দর্শান : “দুই ব্যক্তি রসূলুল্লাহ্‌ সা. এর নিকট তাদের মধ্যে উত্তরাধিকার সংক্রান্ত একটি পুরনো বিবাদ মীমাংসার জন্য উপস্থিত হয়। এ ব্যাপারে তাদের মধ্যে কোনো সাক্ষ্য-প্রথাণ ছিলো না। রসূলুল্লাহ্‌ সা. বললেন : তোমরা আল্লাহ্‌র রসুলের নিকট বিবাদ মীমাংসার জন্য এসেছ। অথচ আমি তো একজন মানুষ । সম্ভবত তোমাদের একজন তার দাবিতে অপর জনের চেয়ে বেশি অগ্রগামী । কিন্তু আমি তো শুধু যা শুনবো তার ভিত্তিতেই তোমাদের মধ্যে মীমাংসা করবো । এমতাবস্থায় আমি যদি কাউকে তার ভাই এর প্রাপ্য দিয়ে ফেলি, তবে সে যেন তা গ্রহণ না করে। কেননা এ ধরনের মীমাংসায় আমি তাকে এক টুকরো আগুনই দেবো, যা সে কিয়ামতের দিন একটা লোহার শালাকায় করে নিজের ঘাড়ের উপর জ্বালাবে। এ কথা শুনে দুই ব্যক্তিই কাদতে লাগলো এবং উভয়ে বলতে লাগলো : “আমার হক আমার ভাইকে দিলাম ।" রসূলুল্লাহ সা. বললেন : তোমরা যখন এ কথা বলেছ, তখন যাও, তোমাদের প্রাপ্য ভাগ কর। তারপর কার কোন্‌ ভাগ, তা নির্ধারণের জন্য লটারি কর। তারপর তোমরা উভয়ে নিজের ভাগ অপর ভাই এর জন্য উৎসর্গ কর ।' আহমদ, আবু দাউদ, ইবনে মাজা আবু দাউদের অপর বর্ণনায় আছে : ‘যে বিষয়ে আমার নিকট কোনো ওহি আসেনি, সে বিষয়ে আমি কেবল নিজের মত অনুসারেই ফায়সালা করবো ।' ইমাম শাওকানি বলেন : এ হাদিস থেকে প্রমাণিত হয়, অজ্ঞাত প্রাপ্যের দাবি ছেড়ে দেয়া জায়েয । কেননা এখানে উভয়ের প্রাপ্য অজ্ঞাত । এ থেকে আরো প্রমাণিত হয়, জ্ঞাত জিনিসের বিনিময়ে অজ্ঞাত পাওনার মীমাংসা করা বৈধ । তবে এতদসত্ত্েও উভয়ের নিজ দাবি অপর পক্ষের জন্য ছেড়ে দেয়া জরুরি । ইমাম আল লাহর' গ্রন্থে শাফেয়ি ও নাসের সূত্রে বর্ণিত, অজ্ঞাত পাওনার মীমাংসা জ্ঞাত জিনিস দারা বৈধ নয়। যে বিতর্কিত হকের মীমাংসা কাম্য, তার শর্ত; যে বিতর্কিত হকের মীমাংসা কাম্য, তার উপর নিমের শর্তাবলী প্রযোজ্য : ১. হয় তা মুল্যায়নযোগ্য সম্পদ হওয়া চাই, নতুবা সেবা জাতীয় বিষয় হওয়া চাই। জাবির রা. থেকে বর্ণিত, তার পিতা খণগ্রস্ত অবস্থায় ওছুদ যুদ্ধে শহীদ হন। অত:পর পাওনাদাররা তাদের পাওনা আদায়ের জন্য চাপ দিতে লাগলো, জাবির রা. বলেন : এমতাবস্থায় আমি রসূলুল্লাহ সা. এর নিকট উপস্থিত হলাম ৷ রসুলুল্লাহ সা. তাদেরকে অনুরোধ করলেন যেন আমার বাগানের ফল নিয়ে আমার পিতাকে দায়মুক্ত করে। কিন্তু তারা অনুরোধ প্রত্যাখ্যান করলো । তখন রসূলুল্লাহ সা. তাদেরকে আমার www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।