ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ ফিক্ছুস্‌ সুন্নাহ উনযাটতম অধ্যায় মীমাংসা ও আপোস সংজ্ঞা: শাব্দিক অর্থে বা কোনো বিবাদের নিম্পত্তিকে মীমাংসা বা আপোস বলা হয়। কিন্তু শরিয়তের পরিভাষায় এটা এমন একটা চুক্তির নাম, যা দুজন বিবাদীর বিবাদ বিসংবাদের অবসান ঘটায় । চুক্তিবদ্ধ উভয় পক্ষকে মীমাংসা গ্রহণকারী, বিবাদ সংক্রান্ত বিষয়কে মীমাংসিত বিষয় এবং এক পক্ষ অপর পক্ষকে যে জিনিস দিয়ে আপোস মীমাংসা করে তাকে বলা হয় মীমাংসার বদলা। সীমাংসার বৈধতা: মানুষের পারস্পরিক বিরোধ ও দ্বন্দু-কলহকে মৈত্রী ও সংহতিতে রূপান্তরিত করার উদ্দেশ্যে এবং বাদী-বিবাদীর বিদ্বেষ ও আক্রোশের অবসান ঘটানোর লক্ষ্যে কুরআন সুন্নাহ্‌ ও ইজমা ছারা আপোস ও মীমাংসা শরিয়ত সম্মত কাজ বলে প্রমাণিত হয়। সূরা হুজুরাতের ৯ নং আয়াতে হয়েছে: 21795 ০5% 42০০4. ৮০ Ul E LES ALG IE ১০ ০৮০৪6 Uf nid bb BL, JO CR ALG তি ৪5 0 2০ Nl ০০ ০৪ ০৬০৮০] “মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও, অত:পর তাদের একদল অপর দলকে আক্রমণ করলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহ্র নির্দেশের দিকে ফিরে আসে । যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফায়সালা করবে ও সুবিচার করবে । আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন' । আৰু দাউদ, তিরমিযি, ইবনে মাজা, হাকেম ও ইবনে হাব্বান আমর ইবনে আওফ রা. থেকে বর্ণনা করেন। রসূলুল্লাহ্‌ সা. বলেন : “একমাত্র আপোস যে হালালকে হারাম অথবা হারামকে হালাল করে, তা ছাড়া মুসলমানদের মধ্যে সম্পাদিত সকল আপোস ও মীমাংসা বৈধ ।' তিরমিযি এই সাথে যোগ করেছেন : “মুসলমানরা তাদের আরোপিত সমস্ত শর্ত মেনে চলবে।' উমর রা. বলেন : ‘তোমরা বাদী-বিবাদীকে ফিরিয়ে দাও, যাতে তারা নিজেরাই আপোস মীমাংসা করে । কারণ বিচারকের মীমাংসা তাদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষের জন্ম দেয়।” ওদিকে বাদী বিবাদীর আপোস মীমাংসার বৈধতার পক্ষে মুসলমানদের ইজমা রয়েছে। যীমাংসার মূল উপাদান: আপোস মীমাংসার মূল উপাদান দুটো : মীমাংসা বুঝা যায় এমন শব্দ দ্বারা ইজাব ও কবুল করা । যেমন বিবাদী বলবে : “আমার কাছে তোমার যে একশো মুদ্রা পাওনা রয়েছে, সে বিষয়ে তোমার সাথে পঞ্চাশ মুদ্রায় আপোস মীমাংসা করলাম ।' অপরজন বলবে: “আমি মেনে নিলাম ।' এভাবে যখন আপোস মীমাংসা সম্পন্ন হয়ে যায়, তখন তা বাদী বিবাদী উভয়ের জন্য অপরিহার্য হয়ে যায়। তখন আর কোনো এক পক্ষ এককভাবে অপর পক্ষের সম্মতি ব্যতিরেকে তা বাতিল করতে পারে না। চুক্তি অনুযায়ী মীমাংসার বিনিময়ে বাদীর যা প্রাপ্য, সে তার মালিক হয়ে যাবে এবং বিবাদী তা তার কাছ থেকে ফেরত চাইতে পারবে না। আর এর মাধ্যমে বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি, হয়ে যাবে, অত:পর বাদীর নতুন কোনো দাবি দাওয়া শোনা হবে না। মীমাংসা শর্তাবলী: মীমাংসার শর্ত তিন প্রকার : মীমাংসাকারীর সাথে সংশ্লিষ্ট শর্ত, যে জিনিসের মাধ্যমে মীমাংসা কাম্য তার শর্ত, যে জিনিস বা অধিকার নিয়ে মীমাংসা কাম্য, তার শর্ত। মীমাংসা গ্রহণকারী: এমন ব্যক্তি হওয়া শর্ত, যার কাউকে স্বেচ্ছায় কিছু দান করার যোগ্যতা রয়েছে।' সে যদি এমন ব্যক্তি হয়, যার স্বেচ্ছায় দান করার যোগ্যতা (অর্থাৎ আইনানুগ যোগ্যতা) নেই, যথা : পাগল, অপ্রাপ্তবয়ফ, এতিমের অভিভাবক ও ওয়াকফ সম্পত্তির তত্ত্বাবধায়ক, তবে এ ধরণের লোকের www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।