ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

জীবন বীমা ২৩১ বলা হয় যে, বীমাকারী কোম্পানীকে যা দেয় তা তাকে ধার হিসাবে দেয় এবং জীবিতাবস্থায় তা লাভ সহকারে ফেরত নিতে পারে। এ কথা যদি সঠিক ধরে নেই তবে তার অর্থ দাঁড়ায়, এটা এমন একটা খণ, যা মুনাফা নিয়ে আসে । অথচ এটা হারাম । কেননা এটা হচ্ছে নিষিদ্ধ সুদ। মোট কথা, বিষয়টাকে যেভাবেই ঘোরান ফেরানো হোক । ইসলামি শরিয়তের সাথে এর কোনোই মিল দেখতে পাবেন না। উপরে যে কথা আমি বললাম, তা সেই ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বীমাকারী তার প্রিমিয়ামের সকল কিস্তি শোধ করে জীবিত থাকে । পক্ষান্তরে সে যখন সব কটা কিস্তি পরিশোধ করার আগেই মারা যায়, এমনকি অনেক সময় মাত্র এক কিস্তি দিয়েই মারা যেতে পারে এবং একটা বড় অংকের অর্থ অবশিষ্ট থেকে যেতে পারে । কেননা বীমার অর্থের অংকটা কত বড় হবে, তা নির্ভর করে উভয় পক্ষের সম্পাদিত চুক্তিতে কত নির্ধারিত হয়েছে তার উপর । সুতরাং বীমা কোম্পানী যখন উভয় পক্ষের সম্পত্তিতে নির্ধারিত অংকের অর্থ তার উত্তরাধিকারীদের অথবা বীমাকারী যাকে নিজের মৃত্যুর পর কোম্পানীর প্রদেয় অর্থ গ্রহণের জন্য মনোনীত করে গেছে তাকে প্রদান করলো, তখন কোম্পানী কিসের বিনিময়ে এই অংকের অর্থ প্রদান করলো? এটা কি একটা পারস্পরিক ঝুঁকি গ্রহণ ও বেপরোয়া লড়াই নয়? যে শরিয়ত মানুষের সম্পদ অবৈধ ভোগে ভাগ ও আত্মসাৎ করাকে হারাম ঘোষণা করেছে, সেই শরিয়ত কোনো ব্যক্তির মৃত্যুকে তার উত্তরাধিকারীদের জন্য অবৈধ মুনাফা উপার্জনের উৎসে পরিণত করবে- এটা কি কল্পনা করা যায়? মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে অন্য কোনো ব্যক্তির সাথে অনুমান ভিত্তিক মুনাফা তার উত্তরাধিকারী বা মনোনীত ব্যক্তিকে তার মৃত্যুর পরে দেয়ার জন্য চুক্তিবদ্ধ হলেই এই অবৈধ মুনাফা কি বৈধ হয়ে যাবে, যা অনিশ্চয়তা ও সুদ এই উভয় কারণেই অবৈধ? বস্তুত; মানুষের জীবন ও মৃত্যু যখন বাণিজ্যের বিষয় হয়ে দাড়ায়, তখনই এ ধরনের অঢেল মুনাফাখুরীর সুযোগ সৃষ্টি হওয়া সম্ভব । পৃথিবীতে এমন বহু জিনিস রয়েছে, যার আর্থিক মূল্যের পরিমাপ কোনো নির্দিষ্ট সীমায় গিয়ে থেমে থাকেনা, বরং তা উভয় পক্ষের পরিমাপ নির্ধারণের উপর নির্ভরশীল থাকে। কিন্তু বীমার বাণিজ্য এই শ্রেণীর আওতায় পড়েনা । কেননা এখানে উভয় পক্ষের নির্ধারিত পরিমাণের মধ্যে বীমার অর্থ সীমাবদ্ধ থাকে না। বস্তুত; এদিক দিয়েও এটা একটা অনিশ্চিত ঝুঁকির ব্যাপার । কারণ বীমাকারী সকল কিস্তি জীবদ্দশায় পরিশোধ করলে তার প্রাপ্য এক রকম হয় আর পরিশোধ করার আগে মারা গেলে উত্তরাধিকারীদের প্রাপ্য হয় অন্য রকম। এটা কি ঝুঁকি গ্রহণ ও জুয়া নয়? যেহেতু বীমাকারী ও বীমা কোম্পানী উভয়ের অজানা থাকে প্রাপ্য অংক কত হবে, তাই এটা সুনিশ্চিতভাবেই জুয়া । ৮৪ www.pathagar.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।