২৩০ ফিক্হস্ সুন্নাহ আটান্নতম অধ্যায় জীবন বীমা শায়খ আহমদ ইব্রাহীম জীবন বীমাকে অবৈধ ঘোষণা করে ফতোয়া দিয়েছেন। তিনি বলেন: জীবন বীমা কোম্পানীর সাথে বীমা চুক্তি সম্পাদনকারী যখন জীবদ্দশায় তার সব কটা কিস্তি জমা দেয়া সম্পন্ন করে তখন সে কোম্পানীর কাছ থেকে তার জমা দেয়া সবকটা কিস্তির অর্থ কোম্পানীর সাথে একমত্যে স্থিরকৃত লভ্যাংশ সহকারে ফেরত নেয়ার অধিকারী হয়ে থাকে। প্রশ্ন হলো, এটা শরিয়তে জায়েযকৃত মুদারাবা চুক্তির সাথে কিভাবে সংগতিপূর্ণ হয়? মুদারাবার উদাহরণ হলো: যায়েদ বকরকে একশো পাউন্ড ব্যবসায় করার জন্য এরূপ শর্তে দিলো যে, তাদের মধ্যে উভয়ের সম্মতি আছে এমন একটা অনুপাতে লভ্যাংশ বষ্টিত হবে । ধরা যাক, মূলধনওয়ালা পাবে অর্ধেক লভ্যাংশ, আর মুদারিব (ব্যবসায়ী) পাবে অর্ধাংশ । প্রথমজন পাবে তার মূলধন বাবত আর দ্বিতীয়জন পাবে তার কাজের বাবদ। কোথাও বা মূলধনওয়ালার জন্য দুই তৃতীয়াংশ ও মুদারিবের জন্য এক তৃতীয়াংশ অথবা এর বিপরীত ধার্য হতে পারে। মুদারাবার বৈধতার মুল শর্ত হলো, মুদারিবের ব্যবসায়িক তৎপরতার কল্যাণে মূলধনদাতার মূলধন দ্বারা ব্যবসায় যে মুনাফা আসে, মূলধনদাতা তা থেকে তার ধার্যকৃত প্রাপ্য অংশ পাবে। কিন্তু ব্যবসায় যদি কোনো মুনাফা অর্জিত না হয় তাহলে মূলধন ওয়ালা ও মুদারিব কেউ কিছু পাবে না। তবে মূলধন ওয়ালার মূলধন অক্ষত থাকবে । আর যখন ব্যবসায় লোকসান হয় তখন লোকসানটা মূলধনওয়ালার মূলধন থেকেই হয়। মুদারিবের কিছুই ক্ষতি হয় না। তবে মুদারিবের কোনো মজ্জুরিও পাওনা হয় না। কেননা সে মজুর নয়, বরং শরিক। মূলধনওয়ালা যদি শর্ত আরোপ করে যে, ব্যবসায়ে লাভ হোক বা লোকসান হোক, সে ভার মূলধনের অতিরিক্ত একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ নেবেই, তাহলে এই শর্ত অবৈধ । কেননা এটা লভ্যাংশে শরিক হওয়ার পথ রুদ্ধ করে। এটা মুদারাবার বিধিরও লংঘন । মুলধনওয়ালার এ ধরনের শর্ত মানতে হলে তাকে মুদারিবের পকেট থেকে কিছু অর্থ দিতে হবে, যা মানুষের অর্থ অবৈধভাবে আত্মসাতের শামিল । মূলধন বিনিয়োগকারীর উক্ত শর্তের কারণে মুদারাবা বাতিল হয়ে যায় এবং ব্যবসায় যে মুনাফা আসে তা পুরোপুরি মূলধনদাতার পকেটে চলে যায়। আর এই শর্তই জীবনবীমায় বিদ্যমান । তবে মূলধনের মালিকের নিকট মুদারিবের ন্যায়সংগত পারিশ্রমিক প্রাপ্য থাকে, তার পরিমাণ যাই হোক না কেন। কেননা মুদারাবা বাতিল হয়ে যাওয়ায় সে শরিক থেকে মজুরে পরিণত হয়েছে। এটা ইমাম মুহাম্মদের অভিমত । ইমাম আবু ইউসুফের মতানুসারে মুদারিব ন্যায়সংগতভাবে মজুরী পাবে। তবে তা চুক্তিতে স্থিরকৃত সর্বসম্মত মজুরির অতিরিক্ত হতে পারবে না । (এমন একদল নিরপেক্ষ ও নি:স্বার্থ অভিজ্ঞ লোকদের দ্বারা এই মজুরি নির্ধারিত হওয়া চাই, যারা উভয় পক্ষের সম্মতিক্রমে অথবা শাসকের পছন্দ অনুসারে নিযুক্ত হবে)। কেননা মুদারাবা সঠিক হলেও মুদারিব উভয় পক্ষের মতানুসারে ধার্যকৃতের চেয়ে বেশি লভ্যাংশ পেতনা । তাই মুদারাবা যখন বাতিল হয়ে যায় তখন মুদারিবের এমন লভ্যাংশ পাওয়া সমীচীন নয়, যা বৈধ মুদারাবার লভ্যাংশের চেয়ে বেশি হয়, এ হচ্ছে শরিয়ত অনুমোদিত মুদারাবার প্রকৃত রূপ এবং এ হচ্ছে তার বিধান। এখন যদি প্রশ্ন করা হয়। বীমার চুক্তি কি যথার্থ মুদারাবার আওতায় পড়ে? তবে এর জবাব এটাই যে, পড়ে না। সুতরাং বীমার চুক্তি একটা বাতিল মুদারাবা । শরিয়তের আলোকে এটা সম্পূর্ণ অবৈধ । এ কথা বলার সুযোগ নেই যে, কোম্পানী নিজের জন্য যা বাধ্যতামূলক করে নেয়, বীমাকারীর জন্য সেটা রাখে ইচ্ছাধীন। যেহেতু বীমা চুক্তির প্রকৃতিই এই যে, এটা একটা সম্ভাব্য ও অনিশ্চিত বিনিময় লাভের চুক্তি, তাই উক্ত কথা প্রযোজ্য নয়। www.pathagar.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।