২২৮ ফিক্হুস্ সুন্নাহ পরিমাণে অংশ নিক বা বিবিধ পরিমাণে, মূল্য নগদ অর্থের আকারে দেয়া হোক বা দ্রব্যের আকারে, ব্যবসায় খাটানো মূলধন উভয়ের সমগ্র সম্পত্তি হোক বা তার অংশ বিশেষ, এবং ক্রয়বিক্রয়ের কাজটা উভয় একত্রে করুক বা যে কোনো একজন করুক । যদিও মেনেও নেই যে, তারা শিরকাতের এই শ্রেণীগুলোকে বিভিন্ন নামে নামকরণ করেছেন, কারণ পরিভাষা নির্ধারণ দোষের কিছু নয়। তথাপি প্রশ্ব ওঠে যে, এত সব শর্ত আরোপ এবং বিষয়গুলোকে এতো জটিল করার কী প্রয়োজন ছিলো? আপনি যদি একজন চাষীকে বা তরকারি বিক্রেতাকে কোনো জিনিসের ক্রুয়বিক্রয় ও লভ্যাংশে শরিক হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন, সে অতি সহজেই জবাব দেবে যে, এগুলো জায়েয ও সহজ । আর যদি জিজ্ঞাসা করেন, শিরকাতুল মুফাওয়াযা, ইনান ও উজুহ ইত্যাদি জায়েয কিনা, তবে সে এসব শব্দ বুঝতেই পারবে না। অবশ্য ফিক্হ শাস্ত্র নিয়ে যদি কিছু পড়াশুনা করে থাকে এবং তা মনে থেকে থাকে, তা হলে হয়তো কিছুটা বুঝতে পারবে। যুক্তি প্রমাণহীন বিষয়গুলোকে অনর্থক দীর্ঘ রূপ দেয়া কোনো প্রকৃত মুজতাহিদের কাজ হতে পারে না। প্রকৃত মুজতাহিদের কাজ হলো, সত্যকে অকপটে সত্য ও বাতিলকে অকপটে বাতিল বলে ঘোষণা করা এবং এ ব্যাপারে কারো বিরোধিতার পরোয়া না করা ।' পশু পালনে অংশিদারিতৃ: ইবনুল কাইয়েমের মতে, জীবজন্তু পালনেও শিরকাত বা অংশিদারিত্ জায়েয । জন্তু একজনের মালিকানায় থাকবে আর অপরজন তা লালন পালন করবে এবং এর লভ্যাংশ উভয় পক্ষের সম্মতিক্রুমে বষ্টিত হবে । “আলামুল মুকিইন' গ্রন্থে তিনি বলেন: ‘আমাদের মতে, নারিকেল ইত্যাদির গাছ যৌথ উদ্যোগে চাষ করা যেতে পারে । মালিক তার জমি চাষীকে দিয়ে বলবে, “এতে অমুক গাছের চারা লাগাও, গাছ আমরা উভয়ে সমান ভাগ করে নেব ।' এটা কাউকে মূলধন দিয়ে ব্যবসা করতে বলা ও লভ্যাংশ অর্ধেক অর্ধেক ভাগ করে নেয়ার মতই জায়েয । একইভাবে চাষের জন্য জমি দেয়া ও ফসল সমভাবে বণ্টন করা, গাছ পালন করতে দেয়া ও উভয়ের মধ্যে ফল সম পরিমাণে বল্টন করা, গরু, ছাগল বা উট কাউকে পালন করতে দেয়া এবং দুধ ও বাচ্চা সমান সমান বন্টন করা, বাহক জন্তু কারো কাছে বাণিজ্যিকভাবে পরিবহণের জন্যে দেয়া এবং প্রাপ্ত পরিবহণ ভাড়া উভয়ে ভাগ করে নেয়া ইত্যাদি। এ সবই বৈধ শিরকাত । কুরআন, সুন্নাহ্, কিয়াস, সাহাবীদের মতৈক্য ও জনস্বার্থ এর বৈধতার পক্ষে । এতে এমন কিছু নেই, যা একে হারামে পর্যবসিত করে । যারা এটিকে অবৈধ বলে রায় দিয়েছেন তাদের যুক্তি এই যে, তাদের মতে এগুলো সব ইজারার আওতাভুক্ত । আর যেহেতু বিনিময় অজ্ঞাত থাকলে ইজারা শুদ্ধ হয় না, অথচ এ ক্ষেত্রে বিনিময় অজ্ঞাত, তাই এটা শুদ্ধ হবে না। কতক ফকিহ “মুসাকাত' ও “মুদারায়াকে প্রত্যক্ষভাবে হাদিস ছারা ও “মুদারাবা'কে ইজ্মা দ্বারা বৈধ প্রমাণিত বলে রায় দিয়েছেন। আবার কেউ কেউ শুধু “মুদারাবা'কে বৈধ এবং কেউ কেউ মুসাকাত ও মুদারায়ার কোনো কোনো প্রকারকে বৈধ বলে রায় দিয়েছেন। কেউ কেউ বলেন, যে কাজে শ্রমিককে তার কাজের পারিশ্রমিক দেয়া হয় যে জিনিসে সে কাজ করে তার অংশ বিশেষ দিয়ে, সে কাজ অবৈধ, আর যখন মূল জিনিসটি মালিকের কাছেই থাকে এবং শ্রমিক তার ফলের অংশ পায় যেমন গাভীর দুধ ও বাচ্চা, তখন সেটি বৈধ। প্রকৃত ব্যপার এই যে, উল্লিখিত সব কাজই বৈধ এবং এটাই শরিয়তের মূলনীতি ও বিধিমালার দাবি। কেননা এগুলো সবই শিরকাতের আওতাভুক্ত এবং এতে শ্রমিক মালিকের সাথে অংশীদার । একজন নিজের সম্পদ দ্বারা শরিক, আর একজন তার কাজ দ্বারা শরিক । আর যে মুনাফা আল্লাহ্ দেবেন তা তাদের মধ্যে বষ্টিত হবে । কিছু ফকিহর মতে এটা ইজারার আওতাভুক্ত ও জায়েয । এমনকি শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন ; এই সব শিরকাতের কাজ ইজারার চেয়েও উত্তম ধরনের হালাল । কেননা যে জমি ইজারা নেয় সে তার মূলধন বিনিয়োগ করে। অথচ তার উদ্দেশ্য সফল হতেও পারে, নাও হতে পারে। পক্ষান্তরে যে ইজারা দেয় সে বিনিয়োগ কৃত মূলধন হাতে পেয়ে নিশ্চিত থাকে। কিন্তু যে ইজারা নেয় সে অনিশ্চয়তার মধ্যে থাকে । কারণ ফসলের উত্তম ফলনও হতে পারে, আবার নাও হতে পারে । কিন্তু সম্ভাবনা ও ব্যর্থতার ঝুঁকি সমান । আল্লাহ্ যদি মুনাফা দেন তবে তা তারা ভাগ করে নেবে । আর যদি মুনাফা না দেন তবে উভয়ে সমভাবে বঞ্চিত হয়। এটা সর্বোত্তম সুবিচার নিশ্চিত করে । সুতরাং শরিয়ত www.pathagar.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।