অংশীদারিত্ব বা শির্কাত ২২৫ সাতান্নতম অধ্যায় অংশীদারিত্ব বা শির্কাত সংজ্ঞা: ফিকহের পরিভাষায় শিরকাত বা অংশীদারী হচ্ছে, মূলধন ও মুনাফায় অংশ গ্রহণকারী দুই ব্যক্তির চুক্তি। (এটি হানাফি মযৃহাবের অনুমোদিত সংজ্ঞা ।) বৈধতা: কুরআন, সুন্নাহ্ ও ইজমা দ্বারা এর বৈধতা প্রমাণিত। কুরআনের সূরা নিসার ১২ নং আয়াতে আল্লাহ্ বলেন: | (75% ৮2 “তারা এক তৃতীয়াংশে শরিক হবে ।' এবং সূরা সাদের ২৪নং আয়াতে বলা হয়েছে: ০৮০০0৮০০৯4০ 19591251 ০8 YL pad le LA এ sll ০ 9৫ 91 *শরিকদের অনেকে একে অপরের উপর অবিচার করে থাকে ।” অবশ্য যারা ঈমান আনে এঘং নেক আমল করে তারা এক ব্যতিক্রম, আর তাদের সংখ্যা অতিনগণ্য। হাদিসে রসূলুল্লাহ সা. বলেন, আল্লাহ বলেন: ‘দুইজন শরিকের একজন যতোক্ষণ অপরজনের সাথে বিশ্বাসধাতকতা না করে, ততোক্ষণ আমি তাদের তৃতীয় শরিক। একজন যদি তার সাথীর সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে আমি তাদের উভয়ের মাঝখান থেকে বেরিয়ে আসি ৷’ -আবু দাউদ । অর্থাৎ আল্লাহ দুই শরিকের সম্পদে বরকত দেন এবং তার রক্ষণাবেক্ষণ করেন যতোক্ষণ তারা একে অপরের সাথে খেয়ানত ও বিশ্বাসঘাতকতা না করে । যখন তাদের একজন বিশ্বাসঘাতকতা করে, তখন আন্মাহ্ বরকত প্রত্যাহার করেন। যায়েদ বলেন: আমি ও বারা উভয়ে শরিক ছিলাম । (বুখারি) ইবনুল মুন্যির বলেন: আলেমগণ শিরকাতের বৈধতা সম্পর্কে একমত । শিরকাতের প্রকারভেদ: শিরকাত দুই প্রকার: মালিকানার শিরকাত ও চুক্তি ভিত্তিক শিরকাত। মালিকানায় শিরকাত বা যৌথ মালিকানা: একই জিনিসে বিনা চুক্তিতে একাধিক ব্যক্তির মালিকানা লাভকে মালিকানায় শিরকাত বলা হয়। এটি আবার দুই ধরনের: ইচ্ছাকৃত ও বাধ্যতামূলক । মালিকানায় শিরকাতের উদাহরণ হলো, একাধিক ব্যক্তিকে একটি জিনিস দান করা বা ওসিয়ত করা এবং উক্ত ব্যক্তিবর্গ কর্তৃক তা গ্রহণ করা। এ ক্ষেত্রে দান বা ওসিয়ত সূত্রে প্রাপ্ত জিনিসটি তাদের সম্মিলিত বা যৌথ মালিকানাতুক্ত হবে, অনুরূপ, যখন দুই বা ততোধিক ব্যক্তি তাদের জন্যে কোনো বস্তু খরিদ করে, তখন খরিদকৃত বস্তুটি তাদের যৌথ মালিকানার অধীন থাকবে । আর মালিকানায় বাধ্যতামূলক শিরকাত হলো, যে শিরকাত ভাবে একাধিক ব্যক্তির জন্য প্রতিষ্ঠিত হয়, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে হয়ে থাকে । এখানে ধকারীরা তাদের ইচ্ছা ব্যতিরেকেই কোনো সম্পত্তির মালিক হয়ে থাকে এবং তাদের মালিকানা হয় শিরকাতের মালিকানা বা যৌথ মালিকানা । যৌথ মালিকানায় বিধান: এ ধরনের শিরকাতের বিধান হলো, কোনো শরিকের জন্য তার অপর শরিকের অংশে হস্তক্ষেপ করা তার বিনা অনুমতিতে জায়েয নয়। কেননা এক শরিকের অংশে অপর শরিকের কোনো অধিকার নেই। এ ক্ষেত্রে সে তার নিকট একজন অপরিচিত ব্যক্তি। চুক্তিভিত্তিক শিরকাত: দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক একটি সম্পত্তিতে শরিক হওয়া ও তা থেকে যে মুনাফা অর্জিত হবে, তাতে শরিক হওয়ার চুক্তি সম্পাদন করাকে চুক্তিভিত্তিক শিরকাত বলা হয়। চুক্তিভিত্তিক শিরকাতের প্রকারভেদ: চুক্তিভিত্তিক শিরকাত বা যৌথ মালিকানা চার প্রকার: ১. অসম অংশীদারিত্ব ভিত্তিক যৌথ মালিকানা (শিরকাতুল ইনান) ২. সম অংশীদারিত্ব ভিত্তিক যৌথ মালিকানা (শিরকাতুল মুফাওয়াযা) ৩. মূলধন ব্যতীত যৌথ ব্যবসায় (শিরকাতুল উজুহ) ৪. শ্রমে অংশীদারিত্ব ভিত্তিক যৌথ ব্যবসায় (শিরকাতুল আবদান) শিরকাতের মূল উপাদান: শিরকাতের মূল উপাদান হচ্ছে ইজাব বা কবুল ৷ একজনে বলবে: তোমাকে অমুক কাজে শরিক করলাম, আর অপরজন বলবে: আমি গ্রহণ করলাম । www.pathagar.com
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।