ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

মুসাকাত ২২১ খাতকের নিকট তা দাবি করতে পারবে । কেননা সে এঁ ব্যক্তিকে তার অনুমতিক্রমে নিজের সম্পদ ব্যয় করে উপকৃত করেছে। এ বিষয়ে চার ইমামেরই মতৈক্য রয়েছে। তবে তার অনুমতি বা আদেশ ব্যতীত জামিন হলে ও ব্যয় করলে তা দাবি করতে পারবে কিনা, তাতে মতভেদ রয়েছে ইমাম শাফেয়ি ও ইমাম আবু হানিফা বলেন: সে স্বেচ্ছায় ব্যয় করেছে কাজেই সে এটা চাইতে পারবে না। ইমাম মালেকের মতে, চাইতে পারবে । ইমাম আহ্মদের দুটি মত বর্ণিত: একটি মত অনুসারে চাইতে পারবে, অপর মত অনুসারে চাইতে পারবে না । ইমাম হাযৃূম বলেন: অনুরোধ বা অনুমতি নিয়ে জামিন হোক ও ব্যয় করুক, বা অনুমতি ও অনুরোধ ছাড়াই জামিন হোক ও ব্যয় করুক, যা ব্যয় করেছে তা চাইতে পারবে না। তবে খাতক যদি তার কাছে ধার চেয়ে থাকে, তবে চাইতে পারবে । ইবনে হাযৃম বলেন: ইবনে আবি লায়লা, ইবনে শাব্রুমা, আবু নূর ও আবু সুলায়মান আমাদের মতের অনুরূপ মত প্রকাশ করেছেন। কেফালার কয়েকটি বিধি: ১. কোনো ব্যক্তি যখন কারো জামিন হয়, তখন যার জামিন হয়, সে যদি নিখোজ হয় বা মারা যায়, তবে জামিন তার জন্য দায়ী হবে । নিজের পক্ষ গ্লেকে অথবা যার জামিন হয়েছে তার কাছ থেকে নিয়ে পাওনা পরিশোধ করা, খণদাতা কর্তৃক তাকে খণ পরিশোধ থেকে অব্যাহতি দেয়া, অথবা নিজেই জামিন হওয়া থেকে অব্যাহতি নেয়া ছাড়া সে এই দায় এড়াতে পারে না। সে জামিন হওয়া থেকে অব্যাহতি নিতে পারে। কেননা এটা তার অধিকার ২. খণদাতার ক্ষমতা রয়েছে কেফালার চুক্তি বাতিল করার, চাই তাতে খাতক বা জামিন সম্মত হোক বা না হোক । তবে খাতক বা জামিনের এ ক্ষমতা নেই। ৭ পঞ্চান্নতম অধ্যায় মুসাকাত সংজ্ঞা: শরিয়তের পরিভাষায় গাছে পানি সেচ দিয়ে বড় করা ও ফল উৎপন্ন করা তার বিনিময়ে গাছের ফলের নির্দিষ্ট অংশ. মালিক ও সেচদাতার মধ্যে ভাগ করে নেয়াকে মুসাকাত বলা হয়। এটা আসলে গাছ থেকে ফল ফলানোর উদ্দেশ্যে পরিচালিত যৌথ কৃষি কাজ। এতে গাছ থাকে এক পক্ষের, আর গাছের উপর কাজ করে আরেক পক্ষ এবং গাছ থেকে যে ফল পাওয়া যায় তা উভয় পক্ষের সম্মত হারে যথা অর্ধেক বা এক তৃতীয়াংশের হারে ভাগ বাটোয়ারা করে নেয়া হয়। যে ব্যক্তি গাছে সেচ দেয় তাকে মুসাকি 'বলা হয়। যে গাছ জমিতে কম পক্ষে এক বছর টিকে থাকে এবং যার কাটার কোনো নির্দিষ্ট মেয়াদ বা সময় নেই, সেই গাছই এর আওতাধীন, চাই তা ফলজ হোক বা বনজ হোক । গাছ যদি বনজ হয়, তবে মুসাকি বা সেচকারী তার কাজের বিনিময়ে গাছ থেকে প্রাপ্ত জ্বালানী কাঠ, তক্তা ইত্যাদির ভাগ পাবে । বিধান: মুসাকাত কুরআন ও সুন্নাহ্‌ থেকে বৈধ প্রমাণিত । ইমাম আবু হানিফা ব্যতীত অন্য সকল ফকিহের মতেও এটা বৈধ । যারা এটা বৈধ মনে করেন তাদের প্রমাণ নিম্নরূপ: ১. ইবনে উমর রা. থেকে ইমাম মুসলিম বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. খয়বরবাসীর সাথে সেখানকার উৎপন্ন ফসলের অর্ধেকের বিনিময়ে কৃষি কাজের চুক্তি করেন। ২. ইমাম বুখারি বর্ণনা করেন, আনসারগণ রসূলুল্লাহ্‌ সা. কে বললেন: আমাদের (মুহাজির) ভাইদের মধ্যে ও আমাদের মধ্যে খেজুরের বাগান ভাগ করে দিন। রসূলুল্লাহ সা. বললেন: না। তখন তারা বললেন: তবে শ্রমের দায়িত আপনারা নিন। আর আমরা ফলের ভাগ আপনাদেরকে দেই? তখন রসূল সা. বললেন: শুনলাম ও মেনে নিলাম। www.pathagar.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।