২২০ ফিক্ছস্ সুন্নাহ জানা পর্যন্ত তাকে আটক রাখা হবে। আরা আরো বলেছেন: মূল দায়বদ্ধ ব্যক্তি তথা খাতক যখন মারা যাবে, তখন মৃত ব্যক্তির কাছে যা পাওনা ছিল, কফিল তার জন্য দায়ী হবে না। কেননা সে তাকে শারীরিকভাবে পৌছানোর দায়িত্ব নিয়েছিল, তার কাছে পাওনা পরিশোধ করার নয় । কাজেই যার দায়িত্ব সে নেয়নি, তার জন্য সে দায়ী হবে না। এটা ইমাম শাফেয়ির একাধিক মতের মধ্যে অধিকতর প্রসিদ্ধ মত। মূল দায়বদ্ধ ব্যক্তি যদি নিজেই আত্মসমর্পণ করে, তবে কাফিলের আর কোনো দায়িত্ব থাকবে না। কফিল যার পাওনা পরিশোধের দায় গ্রহণ করেছে, সে মারা গেলে কফিল দায়মুক্ত হবে না বরং মৃতের উত্তরাধিকারীরা খাতককে সশরীরে পৌছিয়ে দেয়ার দাবি করার হকদার হবে। আর্থিক কেফালা: আর্থিক কেফালা হচ্ছে, কফিল যাতে আর্থিক দায় গ্রহণ করে। এটা তিন প্রকার: ১. ঝণ পরিশোধ করে দেয়ার জামিন হওয়া: অর্থাৎ অন্য কোনো ব্যক্তির খণের বোঝা নিজের ঘাড়ে তুলে নেয়া। সাল্মা ইবনে আক্ওয়া” বর্ণনা করেন: রসূল সা. একজন খণগ্রস্ত ব্যক্তির জানাযার নামায পড়তে অস্বীকৃতি জানালেন। তখন আবু কাতাদা বললেন: হে রসূল, ওর জানাযার নামায পড়ুন, ওর খণের দায় আমি নিলাম। তখন রসূলুল্লাহ সা. তার জানাযা পড়লেন । (বুখারি ও আহমদ) । অধিকাংশ আলেমের মতে মৃত ব্যক্তির জন্যে জামিন হওয়া বৈধ এবং যে ব্যক্তি জামিন হবে, সে এ মৃতের মাল থেকে কোনো দাবি করতে পারবে না। ধণ পরিশোধের জামিন হওয়ার জন্যে দুটো শর্ত: ক. জামিন হওয়ার সময় খণ বহাল থাকা: যথা, ধার গ্রহণজনিত খণ, মূল্য রাকি পড়া জনিত ঝণ, শ্রমের অপরিশোধিত মজুরি ও অপরিশোধিত দেনমোহর.। এ সব ঝণ যদি বহাল না থাকে তবে কেফালা বৈধ হবে না। কেননা যে খণ পাওনা নেই, তার জামিন হওয়া অশুদ্ধ । এর উদাহরণ হলো কাউকে বলা: “অমুকের কাছে জিনিসটা বেচে দাও, ওর মূল্যের জন্যে আমি দায়ী হলাম’, অথবা “অমুককে খণ দাও, আমি তা পরিশোধের দায়িত্ব নিলাম' । ইমাম শাফেয়ি, ইমাম মুহাম্মদ ও যাহেরি মযহাবের মতানুসারে এটা জায়েয নয়। কিন্তু আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আবু ইউসূফের মতে জায়েয । তাদের মতে, যা এখনো পাওনা হয়নি, তার জামিন হওয়াও জায়েয । খ. যে মালের জামিন হবে, তা পরিচিত ও নির্দিষ্ট হওয়া চাই । অজানা মালের জামিন হওয়া বৈধ হবে না। কেননা এতে ধোকার অবকাশ থাকে । উদাহরণ স্বরূপ কেউ যদি বলে, “অমুকের কাছে তোমার যা পাওনা আছে আমি তার জামিন হলাম’ অথচ দুজনের কেউই তার পরিমাণ জানেনা, তবে এটা জায়েয হবে না। এটা ইমাম শাফেয়ি ও ইবনে হাযৃমের মত। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম মালেক ও ইমাম আহমদের মতে অজানা মালের জামিন হওয়াও জায়েয । ২. সুনির্দিষ্ট বস্তুর জামিন হওয়া: অর্থাৎ অন্যের হাতে রয়েছে এমন সুনির্দিষ্ট বন্ধু হস্তান্তরের দায়িত্ব গহণ করা। যেমন জবরদখলকৃত বস্তুকে জবরদখলকারীর নিকট ফিরিয়ে দেয়া এবং বিক্রীত পণ্য ক্রেতার নিকট হস্তান্তর করা । এখানে শর্ত হলো, যে বস্তুর জামিন হয়েছে, তা যেন যার জন্যে জামিন হয়েছে, অর্থাৎ খাতকের জন্যে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রাপ্ত হয়। জবরদখলকৃত বস্তুর ক্ষেত্রে হয়। ক্ষতিপূরণের নিশ্চয়তা যদি না হয়, যেমন ধারে নেয়া জিনিস ও আমানত হিসাবে রক্ষিত জিনিস তাহলে কেফালা জায়েয হবেনা । ৩. ঝুঁকি এড়ানোর জামিন হওয়া: অর্থাৎ বিক্রীত মালের উপর বিক্রয়ের আগেকার কোনো কারণ বশত: ঝুঁকি থাকলে তার জামিন হওয়া। অন্য কথায়, বিক্রয়ের পর যখন বিক্রীত মালের অন্য কোনো হকদার আত্মপ্রকাশ করে, তখন ক্রেতার প্রাপ্য যে ঝুঁকির সন্মুখীন হয়, তা থেকে তাকে উদ্ধার করার নিশ্চয়তা দেয়া ও বিক্রেতার বিপক্ষে ক্রেতার জন্যে নিশ্চিত ও নিরাপদ করা । উদাহরণ স্বরূপ, বিক্রয়ের পর জানা গেল, পণ্যটির মালিক বিক্রেতা নয়, অন্য একজন, অথবা ওটা বন্ধকী মাল। জামিন কর্তৃক খাতকের কাছে পাওনা দাবি করা: জামিন যখন খাতকের খণ পরিশোধ করে দেয়, তখন সে যদি খাতকের অনুমতি বা অনুরোধক্রমে জামিন হয়ে থাকে ও পরিশোধ করে থাকে, তবে www.pathagar.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।