ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

কেফালা (জামিন হওয়া) ২১৯ এটা ইমাম আবু হানিফা ও কিছু সংখ্যক হান্বলি ফকিহের মত। ইমাম শাফেয়ির মতে কেফালায় শর্ত প্রযোজ্য নয়। কফিল ও খাতক উভয়ের নিকট একই সাথে খণ ফেরত চাওয়া: কেফালার চুক্তি যখন সম্পন্ন হবে, তখন কফিল তথা জামিন ও খাতক উভয়ের নিকট পাওনা পরিশোধের দাবি করা বৈধ। অনুরূপ দুজনের যে কোনো একজনের নিকট চাওয়াও বৈধ । এটাই অধিকাংশ আলেমের মত । কেফালার শ্রেণীভেদ: কেফালা দু’ ধরনের: ব্যক্তিগত কেফালা । আর্থিক কেফালা। ব্যক্তিগত কেফালা: ব্যক্তিগত কেফালা হচ্ছে, কফিল কর্তৃক এই মর্মে দায়িত্ব গ্রহণ করা যে, সে যে ব্যক্তির দায়িত্ব নিয়েছে, যার জন্য দায়িত্ব নিয়েছে তাকে তার কাছে সশরীরে পৌছিয়ে দেবে। ‘আমি অমুকের জামিন হলাম’ “অমুকের শরীরের জামিন হলাম" ইত্যাকার কথার মাধ্যমে ব্যক্তিগত কেফালা সম্পন্ন হয়। যার দায়িত্ব গ্রহণ করা হয়েছে, তার উপর যখন অন্য কারো কিছু পাওনা থাকে, তখন এ ধরনের কেফালা জায়িয । এই পাওনার পরিমাণ জানা শর্ত নয়। কেননা সে শরীরের দায়িত্ব গ্রহণ করেছে, সম্পদের নয়। তবে কেফালা যখন আল্লাহ্‌র নির্ধারিত শাস্তি বা হুদুদ সংক্রান্ত হয়, তখন কেফালা তথা জামানত জায়িয হবে না, চাই সে শাস্তি আল্লাহ্‌র হক সংক্রান্ত হোক, যেমন মদ খাওয়ার শান্তি, অথবা মানুষের হক সংক্রান্ত হোক, যেমন অপবাদের শান্তি । এটা অধিকাংশ আলেমের মত । এর প্রমাণ আমর ইবনে শুয়াইব বর্ণিত হাদিস, যাতে রসূলুল্লাহ সা. বলেছেন: “শরিয়ত নির্ধারিত কোনো শাস্তির ব্যাপারে কেফালা চলবে না।" (বায়হাকি)। এর যুক্তি হলো, এই শাস্তি যে কোনো সন্দেহের কারণে রহিত হয়ে যায় । কারো নিশ্চয়তা দানে কিছু যায় আসে না। কারণ অপরাধী ব্যতীত অন্য কারো কাছ থেকে তা আদায় করা সম্ভব নয়। ইমাম শাফেয়ির মতে যার উপর কোনো মানুষের হক সংক্রান্ত শাস্তি প্রযোজ্য, যেমন কিসাস ও অপবাদের শান্তি, তাকে সশরীরে পৌছিয়ে দেয়ার জন্য জামিন হওয়া জায়েয । কেননা এটা একটা সুনিশ্চিত ও অকাট্য হক। তবে আল্লাহ্‌র হক সংক্রান্ত শাস্তির ক্ষেত্রে কেফালা জায়েয নেই । ইবনে হাযূমের মতে ব্যক্তিগত কেফালা অবৈধ । তিনি বলেন: “সশরীরে হাজির করার দায়িতৃ গ্রহণ, চাই মালের ব্যাপারে হোক, চাই শাস্তির ব্যাপারে বা অন্য কোনো জিনিসের ব্যাপারে হোক, জায়েয নেই। কেননা আল্লাহর কিতাবে নেই এমন যে কোনো শর্ত বাতিল। যে ব্যক্তি ব্যক্তিগত কেফালা বৈধ মনে করে, তাকে জিজ্ঞাসা: যার জন্যে জামিন হয়েছে, সে যদি নিখোজ হয়ে যায়, তাহলে জামিনের সাথে কী আচরণ করা হবে? তাকে কি নিখোজ হওয়া ব্যক্তির কাছে যা পাওনা ছিলো, তার জন্য দায়ী করা হবে? তা যদি করা হয় তবে তো এটা হবে যুলুম ও অবৈধ অর্থ আত্মসাৎ । কেননা সে তো কখনো এর দায়িত্ব গ্রহণ করেনি । তবে কি তাকে অব্যাহতি দেয়া হবে? তা করলে তা ব্যক্তিগত জমানত বাতিল করা হবে । নাকি তার দাবির জন্য তাকে তির হত রা হে গং অয আতছয কাতর গার হম মাচ ছায়ার হয় যার দায়িত্ব কখনো আল্লাহ তার উপর চাপাননি। আনা দা লে ন HE EOC NOE: রসূলুল্লাহ্‌ সা. একটা সন্দেহজনক বিষয়ে জামিন হয়েছিলেন। তবে এ তথ্যটি এমন দুর্বল হাদিসভিত্তিক, যা গ্রহণযোগ্য নয়। যা হোক, যখন তাকে সশরীরে পৌছিয়ে দেয়ার দায়িত্ব কফিল গ্রহণ করেছে তখন তাকে পৌছিয়ে দিতেই হবে। কিন্তু জীবিতাবস্থায় তাকে পৌছানো অসম্ভব হলে অথবা কফিল তাকে পৌছানো থেকে বিরত থাকলে তার কাছে যা পাওনা, তা কফিলকেই পরিশোধ করতে হবে । কেননা রসূল সা. বলেন: ‘কফিল দায়বন্ধ।' তবে কফিল যদি শর্ত আরোপ করে থাকে যে, খাতককে সে সশরীরে পৌছাবে, কিন্তু মালের দায়িত্ব নেবেনা, তাহলে সে তার পাওনা পরিশোধ করতে বাধ্য হবে না। এটা মালিকি মযৃহাব. ও মদিনার ফকিহদের মত । হানাফিরা বলেন: কফিল যার যামিন হয়েছে তাকে এনে না দেয়া বা তার মৃত্যুর খবর না www.pathagar.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।