কেফালা (জামিন হওয়া) ২১৭ আল্লাহ্র নামে দান কর ও খাওয়াও । সেই ব্যক্তি পুনরায় বললো: আমরা জাহেলি যুগে “ফারা' যবাই করতাম, এ সম্পর্কে আপনার নির্দেশ কী? রসূলুল্লাহ্ সা. বললেন: ‘প্রত্যেক চরে খাওয়া পশুরই শাবক হয়, যাকে তোমাদের গবাদি পশু প্রতিপালন করে । যখন সেই শাবক উটে পরিণত হয়, তখন যদি তুমি তাকে জবাই কর, এবং তার গোশ্ত পথিকদেরকে দান কর, তবে সেটা উত্তম কাজ ।' (আবু দাউদ, নাসায়ি)। আবু রযীন বলেন আমি বললাম: হে রসূলুল্লাহ, আমরা রজব মাসে পশু জবাই করে নিজেরা খেতাম ও অতিথিকে খাওয়াতাম। রসূলুল্লাহ সা. বললেন: এতে দোষের কিছু নেই ।' ইমাম আহমদ ও নাসায়ি উমর ইবনুল হারিস রা. থেকে বর্ণনা করেন, তিনি বিদায় হজ্জে রসূলুল্লাহ সা. এর সাথে সাক্ষাৎ করলেন। তখন এক ব্যক্তি বললো: “হে রসূলুল্লাহ, ফারা ও উতায়রা সম্পর্কে বলুন । তিনি বললেন: যার ইচ্ছা ফারা জবাই করুক বা না করুক, যার ইচ্ছা উতায়রা জবাই করুক বা না রুরুক, তবে ছাগল ভেড়ায় কুরবানী আছে।' শিশুর কান ফুটানো: হান্বলি গ্রস্থাবলীতে আছে: মেয়ে শিশুকে অলংকারের জন্য কানফুটানো জায়েয, কিন্তু ছেলেদের বেলায় এটা মাকরূহ । ফাতাওয়া “কাজীখানে' আছে: মেয়ে শিশুর কান ফুটানোতে দোষ নেই। কেননা জাহিলি যুগে লোকেরা এটা করতো । পরে রসূল সা. এটা অপছন্দ করেননি ।" কিক চুয়ান্নতম অধ্যায় ফেফালা জামিন হওয়া) ল ল __ সংজ্ঞা: আডিধানিকভাবে কেফালার অর্থ হচ্ছে কোনো কিছুকে নিজের সাথে যুক্ত করা, বুকে টেনে নেয়া। EAs sp isl Liss Lr (13, ‘তিনি তাঁকে (মারইয়ামকে) যাকারিয়ার তত্ত্বাবধানে দিলেন।' এখানে তত্ত্বাবধানে দেয়া তাঁর সাথে যুক্ত করা ও বুকে টেনে নেয়ার অর্থ থেকেই সংগৃহীত ৷ আর শরিয়তে বা ফিক্হ শাস্ত্রীয় পরিভাষায় কেফালা হচ্ছে, কোনো প্রাণী, খণ, বস্তু, বা কাজের দাবি জানানোর ব্যাপারে দায়বদ্ধ ব্যক্তির দায়কে এমন এক ব্যক্তি কর্তৃক নিজের দায়ের সাথে যুক্ত করা বা নিজের দায়রূপে গ্রহণ করা. যিনি তার তত্বাবধায়ক বা অভিভাবক জামিন হিসাবে দায় গ্রহণে সম্মত হয়েছেন। এটা হানাফি ময্হাব অনুসারে কেফালার সংজ্ঞা । অন্যান্য ইমামদের মতে, খণ ও দাবি জানানোর ব্যাপারে দুটি দায়কে এক সাথে যুক্ত করার নাম কেফালা। উভয় সংজ্ঞা অনুসারেই এই কাজটির সাথে চারটি সত্তা যুক্ত: কফিল বা তত্ত্বাবধায়ক, (তথা দায় গ্রহণকারী) দায়বদ্ধ অর্থাৎ খাতক, যার জন্য দায় গ্রহণ করা হয়েছে অর্থাৎ খণদাতা, এবং যে জিনিস প্রদানের জন্যে দায়িত্ব গ্রহণ করা হয়েছে, অর্থাৎ সেই প্রাণী, খণ, বস্তু বা কাজ, যা প্রদানে খাতক দায়বদ্ধ | কফিল বা তত্বাবধায়ক বা দায় গ্রহণকারী; (জামিন) যিনি খণদাতার প্রাপ্য খণ পরিশোধ করার দায়িত্ব খহণ করেছেন। এরূপ ব্যক্তিকে অবশ্যই প্রাপ্ত বয়স্ক, সুস্থ্মন্তিষ্ক, নিজের সম্পদ ব্যবহার করার সর্বময় ক্ষমতার অধিকারী, এবং স্বেচ্ছায় অপরের পাওনা আদায় করে দেয়া বা পরিশোধের দায়িত্ব গ্রহণকারী হতে হবে । (কেননা মূলত: তার উপর এই দায়িত্ব নেই । কেবল স্বেচ্ছায় গ্রহণ করার কারণেই তার উপর এ দায়িত্ব অর্পিত হয়।) তাই কোনো পাগল অপ্রাপ্তবয়স্ক তত্বাবধায়ক হতে পারবে না, এমনকি সে ভালোমন্দ বাছবিচারে সক্ষম হলেও নয় দায়বন্ধ বা খাতক: এই ব্যক্তির প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থমস্তিষ্ক হওয়া, উপস্থিত থাকা বা কেফালার ব্যাপারে সম্মতি দেয়া শর্ত নয়। বরং অপ্রাপ্তবয়স্ক, পাগল ও অনুপস্থিত ব্যক্তির পক্ষ থেকে কফিল বা www.pathagar.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।