ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ ফিক্হুস্‌ সুন্নাহ দেয়াও জায়েয । কেননা রসূল সা. হাসান ও হুসাইনের পক্ষে থেকে একটা করে ছাগল জবাই করেছিলেন, যেমন ইতিপূর্বে হাদিসে উল্লেখ করা হয়েছে। জবাইর সময়: সহজসাধ্য হলে জন্মের সপ্তম দিন, নচেৎ চতুর্দশ দিন, নচেৎ একুশতম দিনে জবাই করা উচিত তাও সম্ভব না হলে যে কোনো দিন করা যেতে পারে । বায়হাকি বর্ণিত হাদিসে রয়েছে: সপ্তম দিনে, চতুর্দশ দিনে ও একুশতম দিনে জবাই করা হবে । আকিকা ও কুরবানি এক সাথে করা: হাম্বলিগণ বলেন: আকিকার দিনের সাথে কুরবানির দিন একত্ৰিত হলে এ দুটোর যে কোনো একটি সম্পাদন করে উভয়টি সম্পাদনের সৌভাগ্য লাভ করা সম্ভব, যেমন ঈদের দিন ও জুমুয়ার দিন একত্রিত হলে এর যে কোনো একটির জন্য গোসল করলে উভয়টির গোসল সম্পন্ন হবে। | নাম রাখা ও চুল কামানো: নবজাতকের জন্য একটা ভাল নাম বাছাই করা, তার চুল কামানো ও কামানো চুলের ওজনে, সম্ভব হলে, রৌপ্য সদকা করা সুন্নাত । কেননা ইমাম আহমদ ও তিরমিযি ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন: রসুলুল্পাহ্‌ সা. হাসানের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে আকিকা দিলেন এবং বললেন: ‘হে ফাতেমা, ওর মাথা কামাও এবং মাথার চুলের ওজনে দরিদ্রদেরকে রৌপ্য সদকা করে দাও। এরপর আমরা চুল ওজন করলাম । দেখলাম, তা এক দিরহাম বা তার কিছু কম। সর্বোত্তম নাম: মুসলিম বর্ণিত হাদিস অনুসারে সর্বোত্তম নাম আব্দুল্পাহ ও আব্দুর রহমান, আর সহিহ হাদিস অনুসারে হাম্মাম ও হারেস সর্বাপেক্ষা সত্যবাদী নাম । আর ফেরেশতা ও নবীদের নামে এবং তোয়াহা ও ইয়াসীন নামেও নামকরণ করা জায়েয । ইমাম ইবনে হায্ম বলেন: আল্লাহ্‌ ব্যতীত অন্য যে কোনো উপাস্য, দেবদেবী বা উপাসনালয়ের নামে নাম রাখা হারাম যথা আব্দুল উয্যা, আবদ হুবাল, আব্দ উমর ইত্যাদি । তবে আব্দুল মুত্তালিব জায়েয । কতিপয় নামে নামকরণ করা মাক্রূহ: রসূলুল্লাহ্‌ সা. ইয়াসার (স্বচ্ছলতা) রবাহ (মুনাফা) নাজীহ (সফল) আফলাহ (বেশি সফল) নামে নামকরণ করতে নিষেধ করেছেন৷ কেননা এগুলো ক্ষেত্র বিশেষে অশুভ লক্ষণ মনে করার উপলক্ষ হয়ে যেতে পারে। সামুরা বর্ণিত হাদিসে রসূলুল্লাহ্‌ সা. বলেন: “তোমাদের ছেলের নাম ইয়াসার, রবাহ, নাজীহ ও আফলাহ রেখনা । কেননা তুমি হয়তো কখনো বলবে, সেকি ওখানে আছে? অথচ সে তখন ওখানে না থাকায় জবাব দেয়া হবে: ‘নেই ।' (মুসলিম) নবজাতকের কানে আযান দেয়া: নবজাতকের ডান কানে আযান ও বাম কানে ইকামত দেয়া সুন্নাত, যাতে তার কানে আল্লাহ্‌ নাম সর্বপ্রথম শ্রুত হয়। আহমদ, আবুদাউদ ও তিরমিযি আবু রাফে রা. সূত্রে বর্ণনা করেন: হাসান ইবনে আলি রা. জন্ম গ্রহণের পর রসূলুল্লাহ্‌ সা. কে হাসানের কানে নামাযের আযান দিতে দেখেছি। ইবনুস সুন্নি হাসান ইবনে আলি রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: যার কোন সন্তান ভূমিষ্ঠ হবার পর তার ডান কানে আযান ও বাম কানে ইকামত দেবে, তার সন্তান শিশুব্যধিতে ক্ষতিগ্রস্ত হবে না।' নবজাতক উপলক্ষে কয়েকটি জাহেলি প্রথা: আরবরা উটনীর প্রথম শাবককে তাদের দেবদেবীর নামে জবাই করতো এবং এর নাম ছিলো ফারা। আর রজব মাসের সম্মানার্থে একটা পশু জবাই করতো এবং এর নাম দিত উতায়রা । ইসলাম দেব-দেবীর সম্মানার্থে পশু জবাই করতে নিষেধ করেছে, জাহিলি রীতিনীতি পাল্টে দিয়েছে এবং আল্লাহ্‌র নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ্র নামে পশু জবাইকে বৈধ করেছে। আবু হুরায়রা রা. বর্ণনা করেছেন, রসূলুল্লাহ্‌ সা. বলেন: “ফারা ও উতায়রা বৈধ নয় ।' নুবায়শা রা. বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ্‌ সা. কে বললো: আমরা জাহেলি যুগে রজব মাসে “উতায়রা' জবাই করতাম। এ সম্পর্কে আপনার আদেশ কী? রসূলুল্লাহ সা. বললেন: আল্লাহ্‌র নামে যে কোনো মাসে জবাই কর এবং www.pathagar.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।