আকিকা ২১৫ কুরবানিদাতা নিজেও জবাই করতে পারবে: যে ব্যক্তি জবাইর কাজে পারদর্শী, তার পক্ষে নিজের কুরবানির পশু নিজে জবাই করা সুন্নাত । জবাই করার সময় বলবে: 9৫০213১2174 21 41 ০বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা আন ফুলান' বলবে ।) রসূলুল্লাহ সা. একটা ভেড়া জবাই করে বললেন: 'বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, হে আল্লাহ, এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার উম্মাতের যারা কুরবানি করে না তাদের পক্ষ থেকে ।' (আবুদাউদ, তিরমিযি)। নিজে জবাই করতে পারদর্শী না হলে জবাই এর সময় উপস্থিত থাকা ও দেখা উচিত। রসূলুল্লাহ্ সা. ফাতেমা রা. কে বলেছিলেন: হে ফাতেমা, দাঁড়াও ও তোমার কুরবানি দেখ, কেননা ওর রক্তের প্রথম ফোটা পড়া মাত্রই তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। তুমি বলো: ৫৮ 95০ ৩২৬ 5 আখ পাও io 4 5 তল 5 ৮9৪০৪ ng ‘আমার নামায, আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বপ্রতিপালক আল্লাহ্র জন্য । তাঁর কোনো শরিক নেই। আমাকে এরই আদেশ দেয়া হয়েছে এবং আমিই প্রথম আত্মসমর্পণকারী ।' জনৈক সাহাবি বললেন: এটা কি শুধু আপনার ও আপনার পরিবারের জন্য নির্দিষ্ট, না সকল মুসলমানের জন্য? রসূলুল্লাহ সা. বললেন: বরং সকল মুসলমানের জন্য ।' কক তিগ্সান্নতম অধ্যায় আকিকা | সংজ্ঞা ও বিধান: নবজাতকের পক্ষ থেকে যে পশু জবাই করা হয় তাকে আকিকা বলা হয়। আকিকা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, এমন কি পিতা অভাবী হলেও। রসূলুল্লাহ্ সা. ও তাঁর সাহাবিগণ এটা করেছেন । আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. হাসান ও হুসাইন উভয়ের পক্ষ থেকে একটি করে ভেড়া আকিকা করেছেন। ইমাম লাইস ও দাউদ যাহেরির মতে এটা ওয়াজিব। আকিকার অন্য সকল বিধান কুরবানির মতই । কেবল আকিকায় একাধিক ব্যক্তি শরিক হতে পারে না। ॥ ফযিলত: আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা সামুরা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: ১. ‘প্রত্যেক নবজাতক তার আকিকার নিকট যিশ্বী। (অর্থাৎ তার সুষ্টভাবে বেড়ে ওঠা ও পূর্ণ নিরাপত্তা আকিকার উপর নির্ভরশীল) জন্মের সপ্তম দিনে আকিকার পশু জবাই করা হবে, শিশুর চুল কামানো হবে ও নাম রাখা হবে।' ২. সালমান ইবনে আমর আস্ যাবিব থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: নবজাতকের সাথে থাকবে তার আকিকা । কাজেই তার জন্য পশু জবাই কর ও তার যাবতীয় নোংরামি ও অপবিত্রতা দূর কর ৷’ (পাঁচটি সহিহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত)। ছেলে ও মেয়ের পক্ষ থেকে কী জবাই করতে হবে: ছেলের পক্ষ হতে প্রায় একই বয়সের ও একই ধরনের দুটো ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল জবাই করা উত্তম। উম্মে কারয আল কাবিয়া রা. বলেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: “ছেলের পক্ষ থেকে প্রায় সমবয়সী ও প্রায় সমআকৃতির দুটো ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল ।' তবে ছেলের পক্ষ থেকে একটা ছাগল www.pathagar.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।