কুরবানি ২১৩ সুতরাং ‘তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছা করে' রসূলুল্লাহ সা. এর এই উক্তি থেকে প্রমাণিত হয়, কুরবানি করা ওয়াজিব নয়, সুন্নাত । আবু বকর রা. ও উমর রা. থেকে বর্ণিত, তারা তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না, যাতে এটাকে ওয়াজিব মনে না করা হয়। ইবনে হায্ম বলেন: কোনো সাহাবি থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়নি যে, কুরবানি ওয়াজিব । কিন্তু ইমাম আবু হানিফার মতে, মুসাফির নয় এমন নিসাবের অধিকারী স্বচ্ছল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব । কেননা ইমাম আহমদ ও ইবনে মাজা বর্ণনা করেন ও হাকেম সহিহ বলে আখ্যায়িত করেছেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: যার সামর্থ্য আছে, তথাপি কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহ্ না আসে ।” কিন্তু ইমামগণ এ হাদিস মওকুফ, এই মতকেই অগ্রগণ্য মনে করেন। কুরবানি কখন ওয়াজিব: দুই অবস্থায় ব্যতীত কুরবানি ওয়াজিব হয় না: ১. যখন কেউ কুরবানি মান্নত করে । কেননা রসূলুল্লাহ সা. বলেন: “যে ব্যক্তি আল্লাহ্র আনুগত্য করার মান্নত করে, তার আল্লাহ্র আনুগত্য করা উচিত।" এমনকি মান্নতকারী যদি মারাও যায়, তবুও মৃত্যুর পূর্বে সে যা মান্নত করেছে, তা তার পক্ষ থেকে অন্য কারো দেয়া জায়েয । ২. যদি কেউ বলে: এই জন্তু আল্লাহ্র জন্য বা এটা কুরবানির জন্তু । ইমাম মালেকের মতে, কুরবানির নিয়তে কেউ জন্তু কিনলে কুরবানি করা ওয়াজিব। কুরবানির যৌক্তিকতা: আল্লাহ্ কুরবানিকে শরিয়তের বিধান হিসাবে চালু করেছেন ইবরাহিম আ. এর স্থৃতি পুনরুজ্জীবিত করা ও মানুষের জন্য ঈদের উৎসবকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে । যেমন রসূলুল্লাহ সা. বলেন: “এ দিনগুলো তো পানাহার ও আল্লাহ্কে স্বরণ করার দিন।' কিসের দ্বারা কুরবানি বৈধ হয়: উট, গরু ও ছাগল, ভেড়া এবং মেষ, দুম্বা ব্যতীত অন্য কোনো জন্তু ছারা কুরবানি বৈধ হয় না। আল্লাহ্ সূরা হজ্জের ৩৪ নং আয়াতে বলেন: “০225০০০৪০০০ ৮০৪ “আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সব চতুম্পদ জন্তু দিয়েছি সেগুলির উপর তারা আল্লাহ্র নাম উচ্চারণ করে ।" ছয় মাসের মেষ ও এক বছরের ছাগল এবং দুই বছরের গরু ও পাঁচ বছরের উট কুরবানি দেয়ার জন্য যথেষ্ট হবে, চাই নর হোক বা মাদি হোক। ১. ইমাম আহমদ ও ইমাম তিরমিযি আবু হুরায়রা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: মেষ থেকে জাযা চমৎকার কুরবানির জন্তু । (জাযা হানাফি মযৃহাব অনুসারে ছয় মাস বয়সী মেষ এবং শাফেয়ি ময্হাব অনুসারে এক বছর বয়সী মেষকে বলা হয়। ২. উক্বা ইবনে আমের রা. বলেন: আমি বললাম: হে রসূলুল্লাহ, আমি একটা জাযা যোগাড় করেছি। রসূলুল্লাহ্ সা. বললেন: ওটাই কুরবানি কর ।' (বুখারি ও মুসলিম) ৩. ইমাম মুসলিম জাবির রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: “মুসিনা ব্যতীত কুরবানি করোনা । এটা যদি তোমার পক্ষে কষ্টকর হয় তবে মেষ থেকে একটা জাঘা কুরবানি কর!” মুসিন্না হচ্ছে পাঁচ বছর বয়সী উট, দুই বছর বয়সী গরু, এক বছর বয়সী ছাগল এবং এক বছর বা ছয় মাস বয়সী মেষ । শেষোক্তটির ব্যাপারে ইমামদের মধ্যে যে মতভেদ রয়েছে, তা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। খাসি দ্বারা কুরবানি: খাসি দ্বারা কুরবানি করা জায়েয । ইমাম আহমদ আবু রাফে রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. দুটো সাদা কালো খাসি মেষ শাবক দিয়ে কুরবানি করেছেন, কেননা তার গোশত ' অধিকতর মজাদার ও ভালো ।' যে জন্তু দিয়ে কুরবানি জায়েয নেই: পশুর ক্রুটি মুক্ত হওয়া কুরবানির অন্যতম শর্ত। সুতরাং ক্রটিযুক্ত পণ্ড দ্বারা কুরবানি জায়েয নেই । (ক্রটিযুক্ত দ্বারা এমন সুস্পষ্ট ক্রটিযুক্ত পশু বুঝানো হয়েছে, যার www.pathagar.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।