২১২ ফিক্হুস্ সুন্নাহ ২. শিকারীর নিশ্চিত হওয়া চাই যে, তার নিক্ষেপেই শিকার নিহত হয়েছে, আর তার মধ্যে এমন কোনো আলামত না থাকা চাই যা অন্যের নিক্ষেপ বা অন্য কোনো প্রাণীর আঘাত প্রমাণ করে । আদি রা. থেকে বর্ণিত, আমি বললাম: হে রসূলুল্লাহ, আমি শিকারকে তীর নিক্ষেপ করি এবং পরের দিন তার দেহে আমার তীর পাই। রসূলুল্লাহ সা. বললেন: “তুমি যখন নিশ্চিত হও যে, তোমার তীরই তাকে হত্যা করেছে, এবং তার দেহে কোনো হিংস্র জন্তুর আক্রমণের চিহ্ন না পাও তখন খাও ।" বুখারির এক বর্ণনায় রয়েছে: ‘আমরা শিকারের দিকে তীর ছুড়ে মারি, অত:পর তার পিছু পিছু দু'তিন দিন যাই, অত:পর তাকে মৃত পাই এবং তার দেহে তীর বিদ্ধ থাকে ।' রসূলুল্লাহ্ সা. বললেন: ইচ্ছা করলে সে খেতে পারে। ৩. শিকারের দেহে যেন এতটা বিকৃতি না আসে, যে দুর্গন্ধ হয়ে যায় । তেমন অবস্থা হলে তা হয়ে যাবে. ক্ষতিকর বর্জ্য, যা খেতে মানুষের ঘৃণা হয়। আবু সা'লাবা খাশানি রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: “যখন তুমি শিকারকে তীর নিক্ষেপ করলে, অত:পর শিকার তিনদিন অদৃশ্য রইল, তারপর তাকে খুঁজে পেলে, তখন দুর্গন্ধ না হওয়া পর্যন্ত তা খেতে পার।' মুসলিম)। পট্টি বায়ান্ন তম অধ্যায় কুরবানি সংজ্ঞা: কুরবানির দিন অর্থাৎ জিলহজ্জ মাস ও আইয়ামে তাশরিকে আল্লাহ্র নৈকট্য লাভের উদ্দেশ্যে যে উট, গরু ও ছাগল-ভেড়া এবং মেষ-দুম্বা জবাই করা হয়, তাকে কুরবানি বলা হয়। কুরবানি সম্পর্কে শরিয়তের বিধান: আল্লাহ্ তায়ালা তাঁর নিমোক্ত বাণীর মাধ্যমে কুরবানিকে শরিয়তের বিধান রূপে নির্ধারণ করেছেন: OJAI % SEE 21 ০১৯)১ 5 fab ০59 ০৪ & “আমি আপনাকে কাউসার দান করেছি । অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামায পড়ুন ও কুরবানি করুন। আপনার দুশমনই নাম-চিহৃহীন নির্বংশ ।' (সূরা কাওসার) আল্লাহ্ বলেন: “উটকে করেছি আল্লাহ্র নিদর্শনগুলির অন্যতম, তোমাদের জন্য তাতে মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে ওগুলির উপর তোমরা আল্লাহর নাম লও ।' এ ছাড়া রসূলুল্লাহ সা. কুরবানি করেছেন, মুসলমানরাও কুরবানি করেছে এবং এ ব্যাপারে মুসলমানদের সর্বসম্মত সিদ্ধান্ত চালু রয়েছে। ' কুরবানির ফযিলত: ইমাম তিরমিযি আয়েশা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: আদম সন্তান কুরবানির দিনে কুরবানি জন্তু যবাই করার চাইতে আল্লাহ্র কাছে অধিক প্রিয় আর কোনো কাজ করেনা । কুরবানির জন্তু কিয়ামতের দিন তার শিং, পশম ও নখরসহ আসবে, আর কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ্র নিকটবর্তী স্থানে পতিত হয়। (অর্থাৎ জবাই করার সাথে সাথেই কবুল হয় ।) সুতরাং তোমরা কুরবানি নিয়ে আনন্দ কর ৷' কুরবানির বিধান: কুরবানি সুন্নাতে মুয়ান্কাদা। সামর্থ্য থাকা সত্বেও এটা ত্যাগ করা মাকরূহ । বুখারি ও মুসলিম আনাস রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ্ সা. দুটো দুই থেকে চার বছরের শিং ওয়ালা সাদাকালো মেষ শাবক আল্লাহ্র নাম উচ্চারণ ও আল্লাহু আকবর বলে নিজ হাতে জবাই করে কুরবানি করেছেন ।' মুসলিম উম্মে সালমা থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: “তোমরা যখন জিলহজ্জ মাসের চাদ দেখবে এবং তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছা করবে, তখন সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে ।' www.pathagar.com
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।