ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

শিকার করা ২০৯ একানতম অধ্যায় শিকার করা সংজ্ঞা ও বিধান: শিকার করা পরিভাষাটি ইসলামে সেই হালাল প্রাণীকে ধরা অর্থে ব্যবহৃত হয়, যা স্বভাবগতভাবে অপোষমানা, অবাধ্য ও নিয়ন্ত্রণের বাইরে। এটা মুবাহ বা হালাল । আল্লাহ্‌ সূরা মায়িদার ২নং আয়াতের নিম্নোক্ত উক্তি দ্বারা এটা হালাল করেছেন: ‘153.0 0৯15যখন তোমরা ইহরাম মুক্ত হবে তখন শিকার করতে পার " হারাম শরীফ ব্যতীত আর সকল জায়গার সকল শিকার হালাল, মুবাহ। হারাম শরীফের শিকার সম্পর্কে হজ্জ অধ্যায়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে। সমুদ্রে শিকার করা সর্বাবস্থায় জায়েয । আর ইহ্রাম অবস্থা ব্যতীত স্থলভাগে সব শিকার বৈধ । আল্লাহ্‌ বলেন: ০০১৯ ৮৪০০ Fl ০০০ ৮৫৮০ 5 c Del A bis bbs টস] ০০০৮৫ ০১ “তোমাদের জন্য সমুদ্রের শিকার ধরা ও খাওয়া হালাল করা হয়েছে, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য । আর যতোক্ষণ তোমরা ইহ্রাম অবস্থায় থাকবে ততোক্ষণ তোমাদের জন্য স্থলের শিকার ধরা হারাম করা হয়েছে।' (সূরা মায়িদা: আয়াত ৯৬) যে শিকার হারাম: জবাইর উদ্দেশ্যে যে শিকার করা হয় সেটাই মুবাহ। আর যে শিকারের উদ্দেশ্য জবাই করা নয় তা হারাম। লাভজনক উদ্দেশ্য ব্যতীত প্রাণী হত্যা: রসূলুল্লাহ সা. খাওয়ার উদ্দেশ্যে ব্যতীত কোনো প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। নাসায়ি ও ইবনে হাব্বান বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: 'যে ব্যক্তি অযথা কোনো চড়ুইকে হত্যা করবে, উক্ত চড়ুই কিয়ামতের দিন এই বলে অভিযোগ করবে: “হে আল্লাহ্‌, অমুক আমাকে বিনা কারণে হত্যা করেছে, এবং কোনো উপকার লাভের উদ্দেশ্যে হত্যা করেনি ।" মুসলিম ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘কোনো প্রাণীকে লক্ষ্যস্থল বানাবেনা।' একদিন রসূলুল্লাহ সা. কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে দেখলেন, কিছু লোক একটা পাখিকে লক্ষ্যস্থল বানিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে। তখন তিনি বললেন: “যারা এমন কাজ করছে, আল্লাহ্‌ তাদের উপর অভিসম্পাত করুন ।' শিকারীর শর্তাবলী: জবাইকারীর মধ্যে যে শর্তবালী থাকা প্রয়োজন, শিকার করা জন্তু খাওয়া হালাল হওয়ার জন্য শিকারীর মধ্যেও সেই সব শর্ত থাকা জরুরি । শিকারীর মুসলমান বা কিতাবী হওয়া শর্ত। ইহুদি বা খিষ্টানের শিকার তার জবাই করা জন্তুর মতোই হালাল। অনুরূপ শরয়ী জবাইর অধ্যায়ে অন্য যে সব শর্ত উল্লেখ করা হয়েছে, এ ক্ষেত্রেও সেই সব শর্ত প্রযোজ্য। ক্ষত সৃষ্টিকারী অস্ত্র দ্বারা ও জন্তু দ্বারা শিকার করা: শিকার করা কখনো ক্ষত সৃষ্টিকারী অস্ত্র যথা বর্শা, তীর, তরবারি ইত্যাদি দ্বারা সম্পন্ন হয়। এ সম্পর্কে আল্লাহ্‌ সূরা মায়িদার ৯৪ নং আয়াতে বলেন: ০৮৫০০১০৮৫১৭ 25 grat 52০4 20209752195 2 থে “হে মুমিনগণ। আল্লাহ্‌ অবশ্যই এমন কিছু শিকারের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবেন, যা তোমাদের হাত ও বর্শা সহজেই নাগালে পায়।' আবার কখনো শিকারী জন্তুর মাধ্যমে সম্পন্ন হয় । যেমন আল্লাহ সূরা মায়িদার ৪নং আয়াতে বলেন: CUBS লে টেলি ALT ২ পে ০৫ Uf ৬৪৬ ০৪ 0219০ SS ey 40 91 ৬ Dt BB ৮455 40 ০5155495৮৫5 ০৫০৭ Ce HG 5 20 এপ ০৮০০৯ www.pathagar.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।