শরিয়ত অনুমোদিত জবাই ২০৭ পা ও লেজের নড়াচড়া, শ্বাসপ্রশ্বাস চলা ইত্যাদি দ্বারা কিন্তু সে যদি প্রাণবায়ু নির্গত হওয়ার অবস্থায় পৌছে যায় এবং হাত পা না নাড়ায়, তবে সে অবস্থায় তাকে মৃত প্রাণী বিবেচনা করা হবে এবং জবাই দ্বারা তাকে হালাল করা যাবে না। কারণ সূরা মায়িদার ৩ নং আয়াতে বলা হয়েছে: Dy Biss stil, এ 20251 05005 ১৯৯ Al, 005 Ex ০৫০০ ০১০ a LABS Ct ৮০ ০৫ C5 25205 ‘তৌমাদের জন্য হারাম করা হয়েছে মরা, রক্ত, শুকরের মাংস, আল্লাহ্ ব্যতীত অপরের নামে যবাই করা পশু, শ্বাসরোধ মৃত জন্তু, প্রহারের মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শৃংগাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা জরাই করতে পেরেছ তা ব্যতীত ।' অর্থাৎ এ সব জন্তু তোমাদের জন্য হারাম, কেবল এগুলোর মধ্য থেকে যা তোমরা জীবিতাবস্থায় পাও ও জবাই কর। এই জবাই এগুলোকে হালাল করে । ইমাম আব্বাস রা. কে জিজ্ঞাসা করা হলো: একটা বাঘ একটা ছাগলের উপর হামলা করে তার পেট ছিড়ে ফেলেছে, অত:পর তার নাড়িভুড়ি বেরিয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে তাকে যবাই করা হয়েছে, তার কী হবে? তিনি বললেন: খাও কিন্তু তার নাড়িভুড়ির যেটুকু বেরিয়ে গেছে তা খাবে না। জবাইর কাজ সম্পূর্ণ না করে হাত সরানো: জবাইকারী জবাইর কাজ সম্পূর্ণ হওয়ার আগে যদি হাত সরায়, অত:পর তৎক্ষণাৎ আবার হাত ফিরিয়ে আনে ও জবাই সম্পূর্ণ করে, তবে এটা বৈধ । কেননা সে জন্তুটিকে আহত করেছে অত:পর জীবিত থাকতেই তাকে জবাই করেছে। এমতাবস্থায় জন্তুটি আল্লাহ্র এই উক্তির আওতায় পড়ে: ‘তবে যা তোমরা জবাই করতে পেরেছ তা ব্যতীত।' জবাই করা অসম্ভব হয়ে পড়লে জস্তুকে আহত করা: যে জন্তু জবাই করলে হালাল হয়, তাকে জবাই করা সম্ভব হলে জবাইর জায়গাতেই জবাই করতে হবে । আর তা সম্ভব না হলে জন্তুর শরীরের যে কোনো স্থানে আঘাত করলেই তাতে জবাই সম্পন্ন হয়ে যাবে । তবে শর্ত এই যে, আঘাতটা যেন এমন রক্ত প্রবাহকারী হয়, যা দ্বারা হত্যা সংঘটিত করা সম্ভব হয়। রাফে' ইবনে খাদীজ রা. বলেন: আমরা রসূলুল্লাহ্ সা. এর সাথে একটা সফরে ছিলাম । আমাদের সফর সংগীদের একটা উট সহসা ছুটে পালালো । অথচ আমাদের সাথে কোনো ঘোড়া ছিলনা । তখন এক ব্যক্তি একটা বর্শা ছুড়ে মেরে তাকে থামালো। রসূল সা. বললেন: এই সব জীবজন্তুর মধ্যে কতক আছে জংলী স্বভাবের । কাজেই তাদের মধ্যে যে জন্তু এরকম কাজ করবে, তার সাথে তোমরাও এরকম আচরণ করবে ।” বুখারি ও মুসলিম । আহমদ, আবুদাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা আবুল আশ্রা সূত্রে বর্ণনা করেন যে, তার পিতা বললেন: হে রসূলুল্লাহ, জবাই তো কেবল গলায় বা বুকের উপরি ভাগে হয়, তাই নয় কি? রসূলুল্লাহ্ সা. বললেন: তার উরুতে আঘাত করলেও যথেষ্ট হবে।' ইমাম আবুদাউদ বলেন: “এটা শুধু পতনের কারণে মৃত ও জংলী জানোয়ারের ক্ষেত্রে প্রযোজ্য ৷’ ইমাম তিরমিযি বলেন: এটা শুধু অস্বাভাবিক অবস্থায় প্রযোজ্য, যেমন অবাধ্য, উচ্ছৃংখল ও ছুটে যাওয়া জন্তুর ক্ষেত্রে, যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না, অথবা যে জন্তু পানিতে পড়ে গেছে এবং তার ডুবে মরে যাওয়ার আশংকা রয়েছে। এ ধরনের জন্তুর দিকে যদি ছোরা বা বর্শা ছুড়ে মারা হয় এবং তার ফলে তার রক্ত প্রবাহিত হয়ে মারা যায়, তাহলে তা হালাল হবে। ইমাম বুখারি আলি, ইবনে আব্বাস, ইবনে উমার ও আয়েশা রা. সন্রে বর্ণনা করেন: ‘যে জন্তু তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সে জন্তু শিকার করার জন্তুর মতো । আর যে জন্তু কোনো কুয়ায় পড়ে যায় তার উপর যখন যেভাবে নিয়ন্ত্রণ আরোপ করা যাবে সেভাবেই তাকে জবাই করা হবে। গর্ভস্থ শিশু জবাই: কোনো জন্তুর গর্ভস্থ শিশু মায়ের পেট থেকে বের হয়ে এখনো জীবিত থাকলে, www.pathagar.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।