২০৬ ফিক্হুস্ সুন্নাহ ২. জবাই করা অস্ত্রটি এমন ধারালো হওয়া দরকার, যাতে সবেগে রক্ত প্রবাহিত হয় ও শ্বাসনালী কেটে, যেমন ছুরি, পাথর, কাঠ, তরবারি, কাচ, বাঁশ যার পাশ এমন ধারালো যে, ছুরির মত কাটে। হাড় দিয়েও জবাই করা যায়, কিন্তু দত ও নখর দিয়ে নয়। ক. ইমাম মালিক বর্ণনা করেন: জনৈকা মহিলা ছাগল চরাতো। তার একটি ছাগল আহত হলো । মহিলা তৎক্ষণাৎ একটা পাথর দিয়ে থাকে জবাই করলো । এ সম্পর্কে রসূলুল্লাহ্ সা. কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: জবাই শুদ্ধ হয়েছে। খ. বর্ণিত আছে, রসূলুল্লাহ্ সা. কে জিজ্ঞাসা করা হলো: শক্ত পাথর ও লাঠির ভাঙ্গা টুকরো দিয়ে যবাই করতে পারি? রসূল সা. বললেন: ক্ষীপ্রতার সাথে কর ও কাট। রক্ত সবেগে প্রবাহিত হলে ও আল্লাহ্র নাম উচ্চারিত হলে খাও। তবে দাঁত ও নখর দিয়ে কেটনা ।' -মুসলিম। গ. রসূলুল্লাহ সা. শয়তানের মত জবাই করতে নিষেধ করেছেন। অর্থাৎ শুধু চামড়া কাটা ও ঘাড়ের রগ না কাটা, তারপর দীর্ঘ সময় ধরে মরার জন্য রেখে দেয়া। -আবু দাউদ । ৩. শ্বাসনালী ও খাদ্যনালী কাটা জরুরি । তবে এ দুটোকে বিচ্ছিন্ন করা জরুরি নয় । ঘাড়ের দু'পাশে মোটা রগ দুটো কাটাও জরুরি নয়। কেননা এ দুটো দিয়ে খাদ্য ও পানীয় চলাচল করে এবং এ দুটো জীবনের জন্য জরুরি নয় । অথচ জীবনের অবসান ঘটানোই জবাই এর উদ্দেশ্য। মাথা বিচ্ছিন্ন করলে জবাই করা জন্তু হারাম হবে না । অনুরূপ, পেছন থেকে জবাই করলেও জবাই শুদ্ধ হবে, যদি অস্ত্র জবাই এর জায়গায় আঘাত করে। ৪. আল্লাহ্র নাম উচ্চারণ: ইমাম মালেক বলেন: যে জন্তুই আল্লাহ্ নাম উচ্চারণ ব্যতিরেকে জবাই করা হোক তা হারাম, চাই ইচ্ছাকৃতভাবে কিংবা ভুলক্রমে আল্লাহ্র নাম উচ্চারণ বাদ পড়ুক। ইবনে সিরীন ও একদল আলিমের অভিমতও তদ্রুপ । ইমাম আবু হানিফা বলেন: ইচ্ছাকৃতভাবে আল্লাহ্র নাম উচ্চারণ পরিত্যক্ত হলে হারাম, আর ভুলক্রমে পরিত্যক্ত হলে হালাল । ইমাম শাফেয়ি বলেন: জবাইকারী যদি জবাই এর যোগ্য হয়, তাহলে ইচ্ছাকৃতভাবে আল্লাহ্র নাম উচ্চারণ পরিত্যক্ত হোক বা ভুলক্রমে হোক, হালাল হবে । আয়েশা রা. বলেন: একদল লোক বললো: হে রসূলুল্লাহ, অনেকে আমাদেরকে গোশ্ত দিতে আসে । অথচ আমরা জানিনা এ গোশ্তে আল্লাহ্র নাম উচ্চারিত হয়েছে কি হয়নি। রসূলুল্লাহ্ সা. বললেন: তোমরা তার উপর আল্লাহর নাম উচ্চারণ কর ও খাও।' আয়েশা রা. বললেন: তারা অল্প কিছুদিন আগেও কাফির ছিলো । (বুখারি) জবাইতে যা যা মাক্রূহ: ১. ভোঁতা অস্ত্র দিয়ে জবাই করা: কেননা শাদ্দাদ ইবনে আউস রা. থেকে ইমাম মুসলিম বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: আল্লাহ্ সব কাজ ভালোভাবে করার আদেশ দিয়েছেন। কাজেই তোমরা যখন কোনো জন্ত্র জবাই করবে তখন ভালোভাবে জবাই কর। ছুরিকে ভালোভাবে ধার দিতে হবে ও জবাই করা জন্তুকে শান্তি দিতে হবে । ২. ইবনে উমর রা. বলেন: রসূলুল্লাহ সা. জবাই এর অস্ত্র ধার দিতে ও জন্তুর দৃষ্টির আড়ালে ধার দিতে আদেশ দিয়েছেন। (আহমদ)। ৩. জবাই করা জন্তুর প্রাণ নির্গত হওয়ার আগে তার ঘাড় ভাঙ্গা বা চামড়া ছাড়ানো মাকরূহ, দারু কুতনি আবু হুরায়রা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: প্রাণবায়ু নির্গত হওয়ার আগে তাড়াহুড়া করো না। তবে জবাই এর পূর্বে কেবলামুখী হওয়া মুস্তাহাব এমন কোনো কথা কুরআন বা হাদিসে নেই। মৃত্যুর মুখোমুখি বা রুগ্নাবস্থায় জবাই করা: কোনো প্রাণীকে জবাই করার মুহূর্তে যদি সে জীবিত থাকে তবে তা খাওয়া হালাল হবে, যদিও নিশ্চিত হওয়া যায় যে, তার এ জীবন খুবই ক্ষণস্থায়ী হতো এবং কোনো প্রাণী এ অবস্থায় বেঁচে থাকেনা । অনুরূপ যে রুগ্ন প্রাণীর বাঁচার আশা নেই, তাকে জীবিত থাকতে থাকতে জবাই করা হলে তা খাওয়া হালাল । জবাই করাকালে তার প্রাণ ছিলো এটা বুঝা যাবে তার হাত www.pathagar.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।