শরিয়ত অনুমোদিত জবাই ২০৫ পঞ্চাশতম অধ্যায় শরিয়ত অনুমোদিত জবাই সংজ্ঞা: শরিয়ত সম্মত জবাই হলো, যে জন্তু খাওয়া হালাল, তার শ্বাসনালী অথবা খাদ্যনালী কেটে তাকে হত্যা করা । মাছ ও পঙ্গপাল ব্যতীত আর কোনো হালাল প্রাণী এভাবে জবাই করা ছাড়া হালাল হয় না। , জবাই বিশুদ্ধতার জন্য যা করণীয়: শরিয়ত সম্মত জবাইর জন্য নিম্নোক্তগুলো জরুরি: ১. জবাইকারীকে সুস্থমস্তি সম্পন্ন হতে হবে, চাই সে পুরুষ কিংবা মহিলা হোক, মুসলমান কিংবা ইহুদি কিংবা খ্রিষ্টান হোক। সে যদি মাতাল পাগল বা অপ্রাপ্তবয়স্ক হয়, তবে সে জবাইর অযোগ্য এবং তার জবাই করা জন্তু খাওয়া হালাল হবে না। অনুরূপ, মুশরেক, মূর্তিপূজারী, নাস্তিক ও ইসলাম ত্যাগীর জবাই করা জস্তুও হালাল নয়। আহলে কিতাবের জবাই করা জন্তু: ইমাম কুরতুবি বলেন, ইবনে আব্বাস রা. বলেন, আল্লাহ তায়ালা বলেছেন: ou 2155 40 ০৭ ১১৫ Ce I গু? ‘আর এমন প্রাণী খাবেনা যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, অবশ্যই তা পাপের কাজ ৷’ (আল-আনআম: আযাত ১২১)। এরপর বলেছেন: OL Je ALES wl de ০05 291 5 “যাদের কিতাব দেয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল ৷’ (সূরা মায়িদা: আয়াত ৫)। অর্থাৎ ইহুদি ও খ্রিষ্টানদের জবাই করা জন্তু হালাল, যদিও জবাই করার সময় 'শষ্টানরা ঈসা মসিহের নামে" এবং ইহুদিরা “উযায়েরের নামে’ উৎসর্গ করে । আতা বলেন: খ্রিষ্টান যদিও মসিহের নামে জবাই করে, তবু তুমি তা খেতে পার । কারণ আল্লাহ্ স্বয়ং তাদের জবাইকে হালাল করেছেন । অথচ তারা কী বলে তা তিনি জানেন।' যুহরি, রবিয়া, শাবি ও মাকহুল এবং দু'জন সাহাবি আবুদ দারদা ও উবাদা ইবনুস সামিতও একই মত পোষণ করেন। | আরেক দল ফকিহ্ বলেন: কোনো ইহুদি বা খ্রিষ্টান আল্লাহ ছাড়া অন্য কারো নামে যবাই করেছে শুনলে তা খেয়োনা। তাউস ও হাসান এবং সাহাবিদের মধ্য থেকে আলি রা. ও আয়েশা রা. এই মতের সমর্থক ৷ তাদের প্রমাণ সূরা আনআমের ১২১ নং আয়াত: ‘এমন প্রাণী খাবে না যার উপর আল্লাহ্র নাম উচ্চারণ করা হয়নি। অবশ্যই তা পাপের কাজ।' ইমাম মালেকের মতে এটা মাকরূহ, হারাম নয় । অগ্নি উপাসক ও সাবেয়িদের জবাই করা জস্তু: অগ্নিউপাসকদের জবাই করা জন্তু সম্পর্কে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে । এর কারণ অগ্নি উপাসকদের ধর্মের উৎস নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। কিছু ফকিহ মনে করেন তারা “ফারফা' নামক আসমানী গ্রন্থের অনুসারী । আলি রা. এর মতও অনুরূপ । আবার কেউ কেউ বলেন: তারা মুশরিক । যারা তাদেরকে আসমানী গ্রন্থের অনুসারী মনে করেন তারা তাদের জবাই করা জন্তু হালাল মনে করেন, যেমন সূরা মায়িদার ৫ নং আয়াতে বলা হয়েছে। রসূল সা. বলেন; “তাদের সাথে আহলে কিতাবের মতো আচরণ কর ।' অগ্নি উপাসকদের সম্পর্কে ইবনে হাযৃম বলেন: “ওরা আহলে কিতাব । কাজেই সব ব্যাপারে তাদের বিধান আহলে কিতাবের বিধানের অনুরূপ ।' আবু সাওর ও যাহেরি মাযহাবের অভিমতও তদ্রুপ । কিন্তু অধিকাংশ ফকিহের মতে তাদের জবাই করা জন্তু হারাম । কেননা তাদের মতে তারা মুশরিক । আর সাবেয়িদের জবাই করা জন্তু কারো মতো জায়েয, কারো মতে নাজায়েয । (সাবেয়িদের ধর্ম অগ্নি উপাসক ও খ্রিষ্টানদের মধ্যবর্তী । তারা নক্ষত্রের প্রভাবে বিশ্বাসী ৷) www.pathagar.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।