২০৪ ফিক্হ্ সুন্নাহ মুসলমানের বা চুক্তিবদ্ধ (যিশ্মি) অমুসলিমের সম্পদও তার নাগালে নেই, সে উক্ত হারাম খাদ্য তৃপ্তি সহকারে খেতে পারবে এবং পরবর্তী প্রয়োজন পূরণের জন্য সম্বল হিসেবেও নিতে পারবে । পরে যখনই সে হালাল খাদ্য পাবে, তখনই এ হারাম খাদ্য পুনরায় তার জন্য আগের মতো হারাম হয়ে যাবে । আর যদি সে কোনো মুসলমান বা যিশ্মীর খাদ্য পেয়ে যায়, তাহলে সেই খাদ্যে তার হক প্রতিষ্ঠিত রয়েছে। 1৮877 “কষুধার্তকে খাবার দাও ।" রসূলুল্লাহ সা. এর এই আদেশ বলে সে উক্ত হকদার। এমতাবস্থায় সে মৃত প্রাণী বা অন্য কোনো হারাম খাদ্য খাওয়ার জন্য নিরুপায় নয়। কিন্তু খাদ্যের মালিক অন্যায়ভাবে তাকে খাদ্য থেকে বঞ্চিত করলে সে নিরুপায় হিসাবে গণ্য হবে। SR ৮০1৮১৮5 আছে এ ব্যাপারে আলেমগণ একমত । কেবল চিকিৎসার জন্য মদের অনুমতি নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেন: অনুমতি আছে, কেউ বলেন: নেই। এ ক্ষেত্রে অনুমতি না থাকার মতটাই বা 2555 তল, এসে এটা নিষিদ্ধকরে দেয়। তারেক ইবনে সুয়াইদ জাফি থেকে ইমাম আহমদ, মুসলিম, আবু দাউদ) ও তিরমিযি বর্ণনা করেন: সুয়াইদ রসূলুল্লাহ সা. কে মদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাকে মদ নিষেধ করেন। সুয়াইদ বললেন: আমি মদকে ওষুধ হিসেবে ব্যবহার করতে চাই। রসূলুল্লাহ : মদ ওষুধ নয়, বরং রোগ। রা. থেকে আবুদাউদ বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. বলেন: “আল্লাহ্ তায়ালা রোগ ও ওষুধ দুটোই করেছেন। প্রত্যেক রোগের জন্য ওষুধ সৃষ্টি করেছেন। কাজেই তোমরা রোগের চিকিৎসা করাও । হারাম জিনিস দ্বারা চিকিৎসা করাবো না।" ইসলামের পূর্বে লোকেরা ঠাণ্ডা থেকে রক্ষা পেতে মদ পান করতো । ইসলাম তাদের উদ্দেশ্যেও মদ পান করতে নিষেধ করেছে। আবু দাউদ বর্ণনা করেন, দাইলাম আলহিমাইয়ারি রসূলুল্লাহ্ সা. কে জিজ্ঞাসা করলেন: হে আল্লাহ্র রসূল! আমরা একটা শীত প্রধান এলাকায় বাস করি এবং আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় । আমরা গম দিয়ে এক ধরনের পানীয় তৈরি করি, যা দ্বারা আমরা আমাদের শ্রমের জন্য শক্তি সঞ্চয় করি এবং এলাকার শীতের মোকাবিলা করি। রসূলুল্লাহ সা. বললেন: তোমাদের সেই পানীয় কি মাতাল করে? দাইলাম বললেন: হ্যা । রসূলুল্লাহ সা. বললেন: তাহলে এটা বর্জন করো। দাইলাম বললেন: লোকেরা এটা বর্জন করবে না। রসূলুল্লাহ সা. বললেন: তারা এটা বর্জন না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর।' অবশ্য কোনো কোনো ফকিহ্ মদ দ্বারা চিকিৎসা করার অনুমতি দিয়েছেন । তবে তারা এ জন্য হারামের মত কার্যকর হালাল। ওষুধ খুঁজে না পাওয়া রোগীর এ দ্বারা নেশা ও মজা উপভোগ করার ইচ্ছা না থাকা এবং (91804 পরিমাণের চেয়ে বেশি ব্যবহার না করার শর্ত আরোপ করেছেন। অনুরূপ পায় অবস্থায় মদ পানেরও অনুমতি দিয়েছেন ফকিহগণ । উদাহরণ স্বরূপ, কেউ এক গ্লাস খাদ্য গিলেছে, কিন্তু তা গলায় আটকে গেছে। এ সময় এ খাবার গলা থেকে নামানোর জন্য মদ ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছেনা, এমতাবস্থায় তার জন্য মদ খাওয়া জায়েয । অথবা কেউ ঠান্ডার আতিশয্যে মৃত্যুর এ পপর পন কোনো উপায় খুঁজে পাচ্ছেনা । অথবা কেউ হৃদরোগে মৃত্যুর ঝুঁকির সম্মুখীন এবং চিকিৎসকরা তাকে জানিয়েছে যে, নির্দিষ্ট পরিমাণ মদ পান না করলে এই ঝুঁকি থেকে মুক্ত হওয়া যাবেনা। এ সব অবস্থায় নিষিদ্ধ জিনিসও বৈধ হয়ে যায়। | ০ www.pathagar.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।