ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

খাদ্য দ্রব্যে হালাল ও হারাম ২০৩ 'অনন্যোপায় অবস্থার সীমারেখা হলো, পুরো একদিন ও এক রাত এমন অবস্থায় থাকতে হবে যে, কোনো খাদ্য ও পানীয় পাওয়া যাচ্ছেনা । এমতাবস্থায় সে যদি এমন কষ্টকর দুর্বলতার আশংকা করে যা দীর্ঘস্থায়ী হলে তাকে মৃত্যুর মুখে নিক্ষেপ করতে পারে অথবা তার জীবিকা উপার্জন বন্ধ করে দেবে, তবে তার জন্য এমন যে কোনো জিনিস খাওয়া ও পান করা বৈধ, যা ক্ষুধা ও পিপাসা জনিত মৃত্যু থেকে তাকে রক্ষা করতে পারে। একদিন ও একরাত অনাহারে থাকার সীমারেখা উল্লেখ করেছি এ জন্য যে, রসূলুল্লাহ্‌ সা. রোযার জন্য পুরো একদিন ও একরাত একটানা পানাহার না করাকে হারাম ঘোষণা করেছেন। মালেকি মযৃহাব অনুসারে কেউ যদি একটানা তিনদিন অনাহারে কাটায়, তবে তার পক্ষে যে কোনো হারাম জিনিস খাওয়া জায়েয, চাই তা অন্যের সম্পদ হোক না কেন। উল্লেখ্য, শাফেয়ি ও যায়দি মতানুসারে অন্য কিছু না পাওয়া গেলে মানুষের গোশৃত খাওয়াও জায়েয । তবে এ জন্য তারা কিছু শর্ত আরোপ করেন । কিন্তু হানাফি ও যাহেরি. ময্হাব অনুসারে মানুষের গোশ্ত খাওয়া কোনো অবস্থায়ই জায়েয নেই। যে পরিমাণ হারাম খাদ্য খাওয়া জায়েয: অনন্যোপায় ব্যক্তি মৃত প্রাণী বা অন্য কোনো হারাম খাদ্য থেকে সর্বোচ্চ ততটুকুই খেতে পারবে, যতটুকু তার জীবন বাঁচানোর জন্য যথেষ্ট । সে তার প্রয়োজন অনুযায়ী সফরের সম্বল হিসেবেও নিতে পারবে । এক বর্ণনা অনুযায়ী ইমাম মালিক ও আহমদ বলেন, অনন্যোপায় ব্যক্তি যখন হারাম খাদ্য খাবে, তখন তা তৃপ্তি সহকারে খেতে পারে । কেননা ইমাম আবুদাউদ জাবির ইবনে সামুরা রা. সুত্রে বর্ণনা করেন: এক ব্যক্তি 'হার্রাতে' এসে যাত্রা বিরতি করলো । এর কিছুক্ষণ পর তার উটনীটা মারা গেল। তখন তার স্ত্রী বললো: ওর চামড়া খুলে ফেল, আমরা ওর চর্বি ও গোশত জ্বাল দেব ও খাব । সে বললো: আগে রসূল সা. এর কাছে জিজ্ঞাসা করে নেই। অত:পর রসূলুল্লাহ সা. এর নিকট গিয়ে জিজ্ঞাসা করলো । রসূল সা. বললেন: তোমার নিকট কি আর কোনো সম্পদ নেই? সে বললো: না। তিনি বললেন: তা হলে খাও।' ইমাম আবু হানিফার শিষ্যগণ বলেন: এ রকম অবস্থায় তৃপ্তি সহকারে খাওয়া চলবে না। ইমাম শাফেয়ি থেকে দু'রকমের মত বর্ণিত আছে। অন্যের খাদ্য পাওয়া গেলেও তাকে অনন্যোপায় বলা যাবেনা: মানুষ তখনই অনন্যোপায় বলে গণ্য হবে যখন খাওয়ার মত কোনো খাদ্যই পায় না, এমনকি যদি তা অন্যের খাদ্যও হয় । যখন অন্য কারো মালিকানাধীন খাদ্য তার নাগালে থাকে, তখন সে তা তার মালিকের অনুমতি ছাড়াও খেতে পারবে । এ ব্যাপারে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই । মতভেদ আছে শুধু ক্ষতিপূরণ দিতে হবে কিনা সেই ব্যাপারে । অধিকাংশ আলেমের মত এই যে, কেউ যদি ক্ষুধার কারণে অনন্যোপায় হয়ে পড়ে এবং অন্যের মালিকানাধীন খাবার ব্যতীত আর কিছু তার নাগালে না থাকে, অথচ সে খাবারের মালিক অনুপস্থিত, তা হলে সে তা থেকে কিছু নিতে পারে এবং সে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে । কেননা নিরুপায় অবস্থা অন্যের হক বাতিল করে না। ইমাম শাফেয়ি বলেন: ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে না। কেননা তার নিরুপায় অবস্থাই তার দায়বদ্ধতা রহিত করে। কারণ আল্লাহ নিজেই তাকে এর অনুমতি দিয়েছেন। আর আল্লাহ যেখানে অনুমতি দিয়েছেন, সেখানে ক্ষতিপূরণ দেয়ার প্রশ্ন ওঠে না। যে ক্ষেত্রে খাদ্য বিদ্যমান, কিন্তু তার মালিক তা দিতে নারাজ, সে ক্ষেত্রে অনন্যোপায় ব্যক্তি ক্ষমতা থাকলে বল প্রয়োগে কেড়ে নিতে পারবে । আর মালেকি ময্হাব অনুসারে, এরূপ ক্ষেত্রে অনন্যোপায় ব্যক্তি মালিককে নিজের অনন্যোপায় অবস্থার কথা জানিয়ে তাকে হুশিয়ারি দেবে যে, সে তাকে খাবার না দিলে সে তার সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করবে। এরপরও না দিলে সে তার সাথে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতে শিরিন বুজে বারা মতিক নিহত হয়ে এই হত্যার ক্যা হস্যাকার সারা হয়ে সাজায় নস্যোগার ব্যক্তিকে খাবার দেয়া তার উপর ওয়াজিব ছিলো । ইমাম ইবনে হাযম বলেন: যে ব্যক্তি হারাম খাদ্য ব্যতীত আর কিছু যোগাড় করতে অক্ষম এবং কোনো www.pathagar.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।