২০২ ফিক্ছুস্ সুন্নাহ হালাল, আর যা হারাম করেছেন তা হারাম, আর যা সম্পর্কে নীরবতা অবলম্বন করেছেন, তার ব্যাপারে অব্যাহতি দিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহ্র দেয়া অব্যাহতি গ্রহণ কর । কেননা আল্লাহ্ কোনো কিছু ভুলে যাওয়ার পাত্র নন। অত:পর তিনি সূরা মরিয়ামের ৬৪ নং আয়াতের এ অংশটি পাঠ করলেন: পা ০০ ৩) 0৫ 09 “তোমার প্রভু ভুলে যাওয়ার পাত্র নন’ (বাষযার)। আমদানীকৃত গোশ্ত: অমুসলিম দেশ থেকে আমদানীকৃত গোশ্ত দুই শর্তে খাওয়া হালাল: ১. আল্লাহ্ যে সকল জন্তুকে হালাল করেছেন, সেগুলোর গোশ্ত হওয়া চাই। ২. শরিয়ত নির্দেশিত উপায়ে জবাই হওয়া চাই। এই দুটো শর্ত যদি পূরণ না হয়, যদি তা শুকর বা অনুরূপ হারাম জন্তুর গোশত হয় অথবা শরিয়ত বহির্ভূত নিয়মে জবাই হয়ে থাকে, তাহলে তা নিষিদ্ধ এবং তা খাওয়া হালাল হবে না। আধুনিক বিজ্ঞানের সুবাদে যে সব সংবাদ মাধ্যমের প্রচলন হয়েছে, তার ফলে এখন এঁ শর্ত দুটি পূরণ হয়েছে কিনা জানা সহজ হয়ে গেছে। প্রায়ই এ সব গোশতের প্যাকেটের গায়ে এ বিষয়ে তথ্য লেখা থাকে এবং এই তথ্যের উপর নির্ভর করা যেতে পারে। কেননা প্রায়ই এগুলো সত্য হয়ে থাকে । ইতিপূর্বেও ফকিহগণ এরূপ ক্ষেত্রের করণীয় সম্পর্কে ফতোয়া দিয়েছেন। শাফেয়ি মায্হাবের গ্রস্থাবলীর মধ্যে নীয়া “আল-ইকনায়' বলা হয়েছে: ‘কোনো ফাসেক অথবা কোনো ইহুদি বা ্রিষ্টান যদি জানায় যে, সে এই ছাগলটি জবাই করেছে, তবে তা খাওয়া যাবে । কেননা সে জবাই করার যোগ্য । পক্ষান্তরে কোনো দেশে যদি মোশরেক ও মুসলমান উভয় সম্পদায়ের লোক বাস করে, এবং জন্তুকে জবাই করেছে মোশরেক না মুসলমান, তা জানা যায়না, তাহলে খাওয়া হালাল হবেনা । কেননা জবাই হালাল পন্থায় হয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। তবে এ দেশে যদি মুসলমানদের সংখ্যা অধিক হয়, তাহলে খাওয়া যাবে। অনন্যোপায় অবস্থায় হারাম খাওয়া জায়েয যে ব্যক্তির হালাল খাদ্য সংগ্রহ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে, তার জন্য মৃত প্রাণী, শূকর, অন্যান্য হারাম প্রাণীর গোশৃত অথবা অন্য কোনো হারাম খাদ্য বাঁচানো ও মৃত্যু থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে খাওয়া শুধু জায়েয নয়, বরং ওয়াজিব । কারণ সূরা নিসার ২৯ নং আয়াতে আল্লাহ্ বলেন: ০৮০০৯) 4 ০৫ 4] 21 + 4085191835 %ু5 ‘তোমরা নিজেদেরকে হত্যা করোনা । আল্লাহ্ তোমাদের প্রতি দয়াময় ৷' অনন্যোপায় অবস্থার সীমারেখা মানুষ তখনই অনন্যোপায় বলে বিবেচিত হবে, যখন ক্ষুধা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় অথবা এমন রোগে আক্রান্ত করার উপক্রম হয়, যা তাকে মৃত্যুরমুখে নিক্ষেপ করতে পারে। যে ব্যক্তি এ ধরনের পরিস্থিতির শিকার হয়, সে আল্লাহ্র অনুগত না অবাধ্য, তাতে কিছু যায় আসে না । আল্লাহ বলেন: ০০১১7 200154152835259 8555554৮2 “কিন্তু যে অনন্যোপায় অথচ নাফরমান কিংবা সীমালংঘনকারী নয়, তার কোনো পাপ হবে না। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু ।' (হারাম খাদ্য খাওয়ার সময় একই পর্যায়ের অনন্যোপায় অপর ব্যক্তির হক গ্রাস করা, তাকে খেতে না দিয়ে একাকী খাওয়া ও তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া নাফরমানীর আওতাতুক্ত। আর যতটুকু ধখলে তৃপ্তি হয়, মতান্তরে, যতোটুকু খেলে জীবন বাঁচে ও স্বাস্থ্যের ক্ষতি দূরীভূত হয়, তার চেয়ে বেশি খাওয়া সীমালংঘনের পর্যায়ে পড়ে ।) ইমাম আবু দাউদ বর্ণনা করেন: ফুজাই আমেরি রা. রসূলুল্লাহ্ সা. এর কাছে এসে জিজ্ঞাসা করলেন: কী অবস্থায় আমাদের জন্য মৃত প্রাণী হালাল হয়? রসূলুল্পাহ্ সা. বললেন: তোমাদের খাদ্য কী? ফুজাই বললেন: সকাল বিকাল শুধু তরল পানীয় । রসূলুল্লাহ্ সা. বললেন: “এটাই সেই ক্ষুধা, যা মৃত প্রাণী হালাল করে ।' অত:পর তিনি তাদেরকে মৃত প্রাণী খাওয়ার অনুমতি দিলেন । ইবনে হায্ম বলেন: www.pathagar.com
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।