ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

খাদ্য দ্রব্যে হালাল ও হারাম ২০১ খাওয়া বর্জন করেছে। বস্তুত: এ সব প্রাণী প্রধানত: নোংরা ও অপবিত্র মনে হওয়ার কারণে বর্জিত হয়েছে। এ সব নোংরা ও অপবিত্র জিনিসের মধ্যে থু থু, কফ, বীর্য, গোবর, উকুন ইত্যাদিও অন্তর্ভুক্ত । শরিয়ত যে সব প্রাণীকে হত্যার আদেশ দিয়েছে, তা হারাম: যে সকল প্রাণীকে রসূলুল্লাহ্‌ সা. হত্যা করতে আদেশ দিয়েছেন এবং যে সকল প্রাণীকে রসূলুল্লাহ সা. হত্যার করতে নিষেধ করেছেন, বহু সংখ্যক আলেমের মতে তা হারাম । যে কণ্টা প্রাণীকে হত্যা করতে রসূলুল্লাহ সা. আদেশ দিয়েছেন তা হচ্ছে পাঁচটি: চিল, বিচ্ছু, কাক, ইঁদুর ও খেকি কুকুর । বুখারি, মুসলিম, তিরমিযি ও নাসায়ি আয়েশা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: পাঁচটি প্রাণী পাপিষ্ঠ । হারাম শরীফে তাদেরকে হত্যা করা হবে: কাক, চিল, বিচ্ছু, ইদুর, ও খেকি কুকুর । আর যে কটা প্রাণী হত্যা করতে রসূলুল্লাহ সা. নিষেধ করেছেন তা হচ্ছে: পিপড়ে, মৌমাছি, হুদহুদ পাখি ও সারাদ পাখি । আবু দাউদ ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. পিপড়ে, মৌমাছি, হুদহুদ ও সারাদ হত্যা করতে নিষেধ করেছেন। ইমাম শওকানি এ মতটির পর্যালোচনা করে বলেন: “বলা হয়েছে যে, কয়েকটি প্রাণীকে হত্যা করতে আদেশ দেয়া, যেমন পাঁচটি পাপিষ্ঠ প্রাণীকে এবং কয়েকটি প্রাণীকে হত্যা করতে নিষেধ করা, যেমন পিঁপড়ে, মৌমাছি, হুদহুদ, সারাদ, ব্যাঙ, এগুলোই নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণ । অথচ যে সকল প্রাণীকে রসূল সা. হত্যা করার আদেশ দিয়েছেন, বা হত্যা করতে নিষেধ করেছেন, সেগুলি খাওয়া নিষিদ্ধ এ কথা শরিয়তের কোনো বাণীতে জানা যায় না। তাই কেবল আদেশ ও নিষেধকে হারাম হওয়ার প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় না। এ দুটির মধ্যে কোনো যৌক্তিক বা প্রথাগত বাধ্যবাধকতা নেই। সুতরাং হত্যা করার আদেশ ও নিষেধাজ্ঞাকে হারাম করার মূলনীতি হিসাবে গ্রহণ করার কোনো কারণ নেই। বরং যাকে হত্যা করার আদেশ দেয়া হয়েছে বা হত্যা করতে নিষেধ করা হয়েছে, তা যদি অপবিত্র প্রাণী হয়ে থাকে তবে তাতো সংশ্লিষ্ট আয়াতের আওতায়ই নিষিদ্ধ হবে। অন্যথায় তা হালাল হবে । কেননা আমরা আগেই উল্লেখ করেছি যে, সকল জিনিস মূলত: হালাল, যতোক্ষণ তা হারাম হওয়ার প্রমাণ না পাওয়া যায়।” (মালিকি ময্হাবে কাকসহ যাবতীয় পাখি হালাল ৷) যে সব জিনিস সম্পর্কে মৌনতা অবলম্বন করা হয়েছে: শরিয়ত যে সব জিনিস সম্পর্কে নীরবতা অবলম্বন করেছে এবং তা হারাম হওয়া সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তা সর্বসম্মত মূলনীতি “সকল জিনিস মূলত হালাল'এর আওতায় হালাল । বস্তুত এটা ইসলামের অন্যতম মূলনীতি । কুরআন ও সুন্নাহর একাধিক বাণী উক্ত মূলনীতির প্রতি সমর্থন জানায়। যেমন আল্লাহ বলেন: ৬৬৯ ০১৯ ০৪ ০৮৫৫ 55 | % ‘তিনিই সেই মহান সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, তোমাদের জন্য সৃষ্টি করেছেন ।' (আল বাকারা-২: আয়াত ২৯)। ২. দারু কুতনি আবু সা'লাবা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: “আল্লাহ তোমাদের উপর কিছু কাজ ফরয করেছেন, সেগুলো অবহেলা করোনা । কিছু সীমা নির্ধারণ করেছেন, সেগুলো লংঘন করোনা এবং কিছু জিনিস সম্পর্কে নীরবতা অবলম্বন করেছেন তোমার প্রতি দয়াপরবশ হয়ে, ভুলে গিয়ে নয়, কাজেই সেগুলো নিয়ে মাথা ঘামাবেনা।' ৩. সালমান ফারসি রা. সূত্রে বর্ণিত: রসূলুল্লাহ্‌ সা. কে পনির ও ঘি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: আল্লাহ্‌ তার কিতাবে যা যা হালাল করেছেন তা হালাল, আর আল্লাহ্‌ তার কিতাবে যা যা হারাম করেছেন তা হারাম, আর যা সম্পর্কে নীরবতা অবলম্বন করেছেন, তা হচ্ছে সেই সব বিষয়ু, যার ব্যাপারে তিনি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছেন।' (ইবনে মাজা ও তিরমিযি)। ৪. বুখারি ও মুসলিম সা'দ ইবনে আবি ওয়াক্কাস সুত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সেই ব্যক্তি, যে ইতিপূর্বে হারাম করা হয়নি এমন জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করে আর তার জিজ্ঞাসা করার কারণে এ জিনিসটি হারাম হয়ে যায়।" ৫. আবুদ দারদা রা. সুত্রে বর্ণিত রসূলুল্লাহ সা. বলেছেন: আল্লাহ্‌ তার কিতাবে যা হালাল করেছেন তা www.pathagar.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।