ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

খাদ্য দ্রব্যে হালাল ও হারাম ১৯৯ যখন ইরাক জয় করলেন, তখন সেখানকার অগ্নি উপাসকদের তৈরি পনির খেয়েছিলেন, যা তাদের জবাই করা প্রাণীর পেট থেকে বের করা জমাট দুধ দিয়ে বানানো হতো । অথচ অগ্নি উপাসকরা মোশরেক এবং তাদের জবাই করা প্রাণী মৃত প্রাণীর পর্যায়ভুক্ত । সালমান ফারসি রা. থেকে বর্ণিত: তাকে পনির ও ঘি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি জবাব দেন: আল্লাহ্‌ তার কিতাবে যা যা হারাম করেছেন, তা হারাম ৷ আর যা সম্পর্কে কিছুই বলেননি, তা বৈধ ।' এটা সুবিদিত যে, সালমান যখন উমার ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মাদায়েনের প্রতিনিধি ছিলেন, তখন তাকে এ প্রশ্ন করা হয় এবং আসলে প্রশ্নটি ছিলো অগ্নি উপাসকদের পনির সম্পর্কে । গ. রক্ত: স্বল্প পরিমাণ রক্ত হালাল । ইবনুল মুনযির বর্ণনা করেন, ইবনে জুরাইজ কুরআনের আয়াতে বর্ণিত “বহমান রক্তের’ ব্যাখ্যা প্রসংগে বলেন: জবাইকৃত জন্তুর রগের মধ্যে যে রক্ত থাকে, তাতে আপত্তি নেই। আর আবু মিজাল্লায ছাগল জবাইর স্থানে বা ডেগচির উপরি ভাগে যে রক্ত থাকে সে সম্পর্কে বলেন: ওতে কোনো অসুবিধা নেই, যা নিষিদ্ধ তা হচ্ছে বহমান রক্ত । -ইবনে হামিদ ও আবুশ শাইখ কর্তৃক বর্ণিত। আয়েশা রা. বলেন: ডেগচির উপর রক্তের রেখা থাকা অবস্থায় আমরা গোশত খেতাম । গাধা ও খচ্চরের নিষেধাজ্ঞা: নিষিদ্ধ খাদ্যের অন্তর্ভুক্ত গৃহপালিত গাধা ও খচ্চর। আল্লাহ বলেন: ৮29 54:54 7:52), 851) 2৯1 তোমাদের আরোহণের জন্য ও সৌন্দর্যের জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা ।' (সূরা নাহল: আয়াত ৮) । এ ধারণা ঠিক নয় যে, হারাম খাদ্যের বিবরণ সংবলিত আয়াতের অর্থ আয়াতে বর্ণিত তালিকার মধ্যেই নিষেধাজ্ঞা সীমাবদ্ধ এবং এগুলো ছাড়া আর কিছুই হারাম নয় । কুরতুবি এ ধারণা খন্ডন করে বলেন: এ আয়াত মক্কায় নাযিল হয়। এরপর রসূলুল্লাহ সা. যদি কোনো জিনিস হারাম করে থাকেন বা কুরআনে অন্য কিছু হারাম করা হয়ে থাকে, তবে তাও এর সাথে যুক্ত হবে। রসূলুল্লাহ্‌ যা হারাম করেন, তা রসূলের মুখ দিয়ে আল্লাহরই একটি বর্ধিত হুকুম । এটাই অধিকাংশ ফকিহ ও হাদিস বিশারদর অভিমত । ১. ইমাম আবুদাউদ ও ইমাম তিরমিযি মিকদাদ ইবনে মাদীকারাব রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: ‘জেনে রেখ, আমাকে কিতাব দেয়া হয়েছে, সেই সাথে অনুরূপ আরো কিছু দেয়া হয়েছে। জেনে রেখ, অচিরেই কোনো ব্যক্তি পরিতৃপ্ত অবস্থায় তার সুসজ্জিত খাটে বসে হয়তো বলবে: “তোমরা এই কুরআনকে আঁকড়ে ধর, এতে যা হালাল পাও, তা হালাল বলে মেনে নাও, আর এতে যা হারাম পাও, তা হারাম বলে মেনে নাও। (অর্থাৎ হাদিসকে অগ্রাহ্য করে কেবল কুরআনের মধ্যে সীমাবদ্ধ থাকবে) জেনে রেখ, গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয়, কর্তন দাঁতধারী হিংস্র জস্তুও হালাল নয় এবং চুক্তিবদ্ধ নাগরিকের হারানো বস্তুও তার মালিক তার দাবি ছেড়ে না নিলে হালাল নয়। কোনো ব্যক্তি কোনো জনগোষ্ঠীর অতিথি হলে তার আপ্যায়ন করা তাদের কর্তব্য। যদি না করে তবে তার অধিকার রয়েছে ন্যুনতম প্রয়োজনীয় জিনিস তাদের কাছ থেকে জোরপূর্বক হলেও আদায় করার ৷' ২. আনাস রা. সূত্রে বর্ণিত: রসূলুল্লাহ্‌ সা. যখন খয়বর দখল করলেন, তখন আমরা কিছু গাধা পেলাম। তা থেকে কিছু জবাই করে রান্না করলাম । এ সময় রসূলুল্লাহ্‌ সা. ঘোষণা করলেন: সাবধান, আল্লাহ্‌ ও তার রসূল সা. তোমাদেরকে এটা খেতে নিষেধ করেছেন। কেননা এটা অপবিত্র ও শয়তানের কাজ । তৎক্ষণাৎ ডেগচিগুলো উল্টে ফেলে দেয়া হলো । অথচ তখনো রান্না করা জিনিস তাতে টগবগ করছিল পাঁচটি সহিহ হাদিস গ্রন্থ। ৩. জাবির রা. বলেন: খয়বরের যুদ্ধের দিন রসূলুল্লাহ সা. আমাদেরকে গাধা ও খচ্চর খেতে নিষেধ করেছেন, তবে ঘোড়া খেতে নিষেধ করেননি । ইবনে আব্বাস রা. সূত্রে বর্ণিত: রসূলুল্লাহ্‌ সা. গৃহপালিত গাধার অনুমতি দিয়েছেন । তবে বিশুদ্ধ বর্ণনা এই যে, ইবনে আব্বাস এ ব্যাপারে মৌনতা অবলম্বন করে বলেন: আমি জানিনা, গৃহপালিত গাধা মানুষের পরিবহনের উপকরণ বিধায় এটি নষ্ট হবে ভেবে রসূলুল্লাহ সা নিষেধ করেছেন, না খয়বরে যুদ্ধের দিন গৃহপালিত গাধা হারাম ঘোষণা করেছেন। (বুখারি) । www.pathagar.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।