ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ ফিক্হুস্‌ সুন্নাহ যবাইকৃত পশু, শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, পতনে মৃত জন্তু, শৃংগাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা জবাই করতে পেরেছ তা ব্যতীত। আর যা মূর্তিপূজার বেদীর উপর বলি দেয়া হয় তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা । এ সব পাপ কাজ ।' (সূরা মায়িদা-৫: ৩) মরা অর্থ স্বাভাবিকভাবে মৃত জন্তু । যেহেতু স্বাভাবিকভাবে মৃত জন্তু কোনো না কোনো রোগেই মারা গেছে, তাই তার গোশত খেলে ক্ষতি অবধারিত । আর রক্ত দ্বারা প্রবাহিত রক্ত বুঝানো হয়েছে। যেহেতু প্রবাহিত রক্ত রোগ-জীবাণুর বিকাশে অধিকতর সহায়ক, তাই এটা খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আর শুকরের গোশৃত নিষিদ্ধ হওয়ার কারণ হলো, এটা একটা নোংরা প্রাণী এবং যাবতীয় নোংরা ও অপবিত্র জিনিসই তার প্রিয়তম খাদ্য । অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে যে, এর মাংস বিশ্বের সকল মহাদেশে, বিশেষত: গ্ৰীষ্ম প্রধান অঞ্চলে ক্ষতিকর । এর গোশত প্রাণঘাতী কৃমি উৎপাদন করে । আরো জানা যায়, যৌন সততা বিনাশে এর প্রভাব রয়েছে। আর আল্লাহ ব্যতীত অপর নামে ও মূর্তিপৃজার বেদীতে জবাইকৃত জন্তু খাওয়া নিষিদ্ধ করার উদ্দেশ্য হলো তাওহিদের হেফাযত । হিংস্র পশুর আক্রমণে আহত হালাল জন্তুকে জীবিত অবস্থায় পেয়ে যবাই করলে তা খাওয়া হালাল হবে। সূরা মায়িদার এ আয়াতে যে বিবরণ দেয়া হয়েছে, তা আসলে সূরা আনআমের ১৪৫ নং আয়াতেরই বিস্তারিত বিবরণ, যাতে বলা হয়েছে: “বলুন, আমার কাছে যে ওহি প্রেরণ করা হয়েছে তাতে আমি মৃত, বহমান রক্ত, শুকরের গোশ্ত, অথবা যা আল্লাহ্‌ ছাড়া অন্যের নামে উৎসর্গ করার কারণে অবৈধ, তা ছাড়া কোনো ভক্ষণকারীর জন্য কোনো হারাম খাদ্য পাই না। সূরা আন্আমের আয়াতে চারটা জিনিস সংক্ষেপে আর এ আয়াতে বিস্তারিতভাবে সবকটা হারাম জিনিসের উল্লেখ করা হয়েছে। জীবিত প্রাণীর দেহ থেকে বিচ্ছিন্ন অংশ: জীবিত প্রাণীর দেহ থেকে বিচ্ছিন্ন করা অংশও মৃত প্রাণীর মতো হারাম ৷ আবু ওয়াকেদ লাইছি বলেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: জীবিত থাকা অবস্থায় কোনো প্রাণীর দেহ থেকে যে অংশ কেটে নেয়া হয়, তা একটা মৃত দেহ।' (আবুদাউদ ও তিরমিযি তিরমিযি) এটিকে হাসান আখ্যা দিয়ে বলেন: আলেমগণ এ হাদিস অনুসারেই কাজ করেন। তবে নিম্নোক্ত জিনিসগুলো হারাম নয়; ক. মাছ ও পঙ্গপালের মৃতদেহ। এ দুটো পবিত্র ও হালাল। ইবনে উমর রা. বর্ণনা করেন, রসূলুল্লাহ্‌ সা. বলেছেন: দুটো মৃতদেহ ও দুটো রক্ত আমাদের জন্য হালাল: মৃতদেহ দুটো হলো মাছ ও পঙ্গপালের। আর রক্ত দুটো হলো, কলিজা ও প্রীহা । -আহমদ, শাফেয়ি, ইবনে মাজা, বায়হাকি ও দারু কুতনি কর্তৃক বৰ্ণিত ৷ প্রাণীর মৃতদেহকে যখন হারাম ঘোষণা করা হয় তখন তার উদ্দেশ্য হলো, তার গোশত খাওয়া নিষিদ্ধ করা । গোশত ছাড়া তার অন্যান্য অংশ পবিত্র এবং তা ব্যবহার করা হালাল। খ. মৃত প্রাণীর হাড়, শিং, নখ, চুল, পালক ও চামড়া ও জাতীয় জিনিস পবিভ্র। এগুলো অপবিত্র হওয়া সম্পর্কে কোনো প্রমাণ নেই। তাই এগুলো পবিভ্র। কারণ যে কোনো জিনিসের মূল অবস্থা পবিত্রতা, যতোক্ষণ তার অপবিত্র হওয়ার প্রমাণ পাওয়া না যায়। ইমাম যুহ্‌রি মৃত হাতি ও অন্যান্য প্রাণীর হাড় সম্পর্কে বলেন: ‘অতীতের বহু সংখ্যক আলেমকে মৃত প্রাণীর হাড়ের তৈরি চিরুণী দিয়ে চুল আঁচড়াতে ও তার তেল ব্যবহার করতে দেখেছি । এতে তারা দোষের কিছু দেখতেন না। (বুখারি)। ইবনে আব্বাস রা. বলেন: “মাইমুনার জনৈকা মুক্ত দাসীকে একটা ছাগল সদকা দেয়া হলো । পরে ছাগলটি মারা গেল। রসূলুল্লাহ্‌ সা. তা দেখে বললেন: “তোমরা এর চামড়া নিয়ে পাকিয়ে তা দ্বারা উপকৃত হতে পারনাঃ লোকেরা বললো: ওটা তো মৃত প্রাণী । রসূলুল্লাহ্‌ সা. বললেন: আল্লাহ্‌ তো শুধু ওর গোশৃত খাওয়া হারাম করেছেন।' (ইবনে মাজা ব্যতীত অপর সবকটা সহিহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত)। বর্ণিত আছে, ইবনে আব্বাস রা. সূরা আনআমের আয়াত: “বলুন, আমার কাছে যে ওহি এসেছে তাতে আমি কোনো হারাম খাদ্য পাইনা ......' পাঠ করলেন এবং বললেন: আল্লাহ্‌ শুধু এগুলোর গোশত খাওয়া হারাম করেছেন। কিন্তু এর চামড়া, চামড়ার তৈরি জিনিস, দাঁত, হাড়, চুল ও পশম হালাল । _ইবনুল মুনযির ও ইবনে হাতিম। অনুরূপ মৃত প্রাণীর পেট থেকে বের করা জমাট দুধ হালাল। কেননা সাহাবিগণ www.pathagar.com

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।