ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

খাদ্য দ্রব্যে হালাল ও হারাম ১৯৭ কিন্তু তিনি জিজ্ঞাসা করত: জানতে পেরে, তখন গোশতটি বর্জন করলেন ও অপছন্দ করলেন। তখন খালিদ তাকে জিজ্ঞাসা করলেন: ওটা কি হারাম? রসূলুল্লাহ সা. বললেন না, তবে এটা এমন এক খাবার, যা আমার গোত্রে চালু নেই। তাই আমার অপছন্দ হলো । খালিদ বলেন: এরপর আমি গোশ্তের পাত্রটি কাছে টেনে নিলাম, খেলাম এবং রসূলুল্লাহ সা. আমার খাওয়া দেখছিলেন। আব্দুর রহমান ইবনে আম্মার রা. বর্ণনা করেন: জাবির ইবনে আব্দুল্পাহ্‌কে জিজ্ঞাসা করলাম: হায়েনা কি খেতে পারবো? তিনি বললেন: হ্যা, আমি বললাম: ওটা শিকার করা যাবে? তিনি বললেন: হ্যা, আমি বললাম: আপনি কি এটা রসূলুল্লাহ সা. এর কাছ থেকে শুনেছেন? তিনি বললেন: হ্যাঁ। (তিরমিযি) । ইমাম শাফেয়ি, আবু ইউসুফ, মুহাম্মাদ ও ইবনে হায্মও হায়েনা খাওয়া জায়েয মনে করেন। এ সম্পর্কে ইমাম শাফেয়ি বলেন: আরবরা এটা খুবই পছন্দ করে ও প্রশংসা করে এবং সাফা ও মারওয়ার মাঝখানে অবাধে এর কেনাবেচা হয় । তবে হিংস্র বিধায় কিছু সংখ্যক আলেম এটি খাওয়া হারাম মনে করেন। কিন্তু উপরোক্ত হাদিস তাদের বিপক্ষে । ইমাম আবু দাউদ ও আহমদ উল্লেখ করেছেন: ইবনে উমর রা. কে সজারু সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি সূরা আনয়ামের এ আয়াত পাঠ করলেন: “বলুন, আমার কাছে যে ওহি এসেছে তাতে মৃত জন্তু, . প্রবাহিত রক্ত, ও শৃকরের গোশত ছাড়া আর কিছু নিষিদ্ধ পাইনা.. । এ সময়ে ইবনে উমরের কাছে বসা জনৈক প্রবীণ ব্যক্তি বললেন, আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি: রসূলুল্লাহ সা. এর কাছে সজারু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন: “এটা নোংরা প্রাণী ।' তখন ইবনে উমর রা. বললেন: রসুলুল্লাহ সা. যদি এ কথা বলে থাকেন, তবে তার কথাই শিরোধার্য।' তবে এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে ঈসা ইবনে নামিলা দুর্বল। এ জন্য শওকানি বলেন: হালালের সাধারণ মূলনীতি থেকে সজারুকে ব্যতিক্রমি করার জন্য এ হাদিস উপযুক্ত নয়। আর শওকানির বক্তব্যের আলোকে সজারু খাওয়া হালাল । ইমাম মালেক, আবু সাওর, শাফেয়ি ও লাইসের মতে সজারু খাওয়া বৈধ । কারণ আরবরা এটা পছন্দ করে এবং উল্লিখিত হাদিসটি দুর্বল । তবে হানাফিগণ এটাকে মাকরূহ মনে করেন। আয়েশা রা. ইদুর সম্পর্কে বলেছেন: এটা হারাম নয় । অত:পর তিনি সূরা আন'আমের উপরোক্ত আয়াত পাঠ করেন। ইমাম মালেকের মতে, কীটপতংগ, বিচ্ছু, পোকামাকড়, মৌমাছির বাচ্চা, খোরমার পোকা ইত্যাদি খাওয়া বৈধ । কুরতুবি বলেন: ইমাম মালেকের প্রমাণ হলো ইবনে আব্বাস ও আবু দারদার উক্তি: “আল্লাহ্‌ যা হারাম করেছেন তা হারাম, আল্লাহ যা হালাল করেছেন তা হালাল এবং যে সম্পর্কে নীরবতা অবলম্বন করেছেন তা নির্দোষ ।" কীটযুক্ত তরিতরকারী সম্পর্কে ইমাম আহমদ বলেন: আমার মতে ওটা বর্জন করাই ভালো । তবে কেউ যদি তা নোংরা মনে না করে তাহলে খাওয়া যেতে পারে । তিনি কীটযুক্ত খোরমা বেছে খাওয়া ভালো বলে মত প্রকাশ করেন। বর্ণিত আছে যে, রসূলুল্লাহ্‌ সা. এর নিকট কিছু পুরানো খোরমা আনা হলে তিনি তা বাছতে লাগলেন, ও তা থেকে পোকা বের করতে লাগলেন। ইবনে কুদামা বলেন: এটাই উত্তম । ইবনে শিহাব, উরওয়া, শাফেয়ি, হানাফি ফকিহগণ ও মদিনার কিছু আলেম বলেন: কীটপতঙ্গ, সাপ, ইঁদুর এবং যে সব জীব হত্যা করা জায়েয, তা খাওয়া জায়েয নেই। এগুলোকে জবাই করে কোনো লাভ নেই। চড়ুই খাওয়া সম্পর্কে রসূলুল্লাহ সা. বলেন: কেউ কোনো চড়ুই বা তার চেয়ে বড় কোনো প্রাণীকে তার অধিকার না দিয়ে হত্যা করলে আল্লাহ্‌ তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন । জিজ্ঞাসা করা হলো: হে রসূলুল্লাহ, চড়ুই এর অধিকার কী? তিনি বললেন: তাকে জবাই করে খেতে হবে এবং তার মাথা কেটে ফেলে দেয়া চলবে না। (নাসায়ি) আবুদাউদ ও তিরমিযি বর্ণনা করেন, কোনো কোনো সাহাবি রসূলুল্লাহ সা. এর সাথে বন্য পাখির গোশত থেয়েছেন। স্পষ্টভাবে বর্ণিত হারাম খাদ্য: কুরআনে যে সব খাদ্য হারাম ঘোষিত হয়েছে তার সংখ্যা দশটিতে সীমিত। আল্লাহ বলেন: ..... Dyed 0১০9১9৯০595 2 hele ০০১ “তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা জন্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ্‌ ব্যতীত অপরের নামে www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।