১৯৬ ফিক্হুস্ সুন্নাহ নোনা মাছ: মাছ যাতে দীর্ঘকাল অবিকৃত থাকে, সে জন্য মাছকে প্রায়ই লবণ যুক্ত করে রাখা হয়। একে নোনা মাছ বলা হয়। সব রকমের নোনা মাছই হালাল, যতক্ষণ তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলে হারাম । বিশিষ্ট মালিকি ফকিহ্ দারদেরি রাহ. বলেন: “আমি আল্লাহ্র যে বিধির আনুগত্য করি তা হলো, নোনা মাছ হালাল । কেননা মৃত্যুর পূর্বে তাকে নোনা করা হয় না। আর প্রবাহমান রক্ত কেবল প্রবাহিত হওয়ার পরই অপবিত্র, তার আগে নয়। মাছের মৃত্যুর পর যদি তাতে রক্ত পাওয়া যায় তবে তা শরিয়তসম্মত পন্থায় জবাই করার পর ধমনীতে অবশিষ্ট থাকা রক্তের মত। জবাইর পর তা থেকে যে আর্দ্র পদার্থ বের হয়, তা নি:সন্দেহে পবিত্র । এটাই হানাফি, হাম্বলি ও কিছু সংখ্যক মালিকি আলিমের অভিমত। জলচর ও স্থলচর প্রাণী: ইমাম ইবনুল আরাবী বলেন: জলচর ও স্থলচর প্রাণীর ব্যাপারে সঠিক মত হলো, তা নিষিদ্ধ । কেননা এগুলোর হালাল হওয়া ও হারাম হওয়া উভয়ের পক্ষেই প্রমাণ রয়েছে। তথাপি সতর্কতা বশত: আমরা হারাম হওয়ার পক্ষের প্রমাণকেই অগ্রাধিকার দেই। ইবনুল আরাবী ব্যতীত অন্যান্য আলেমগণ মনে করেন, সকল জলচর মৃত প্রাণী হালাল, যদিও তা স্থলে বসবাস করতে সক্ষম হয়। একমাত্র ব্যাঙ হারাম । কেননা এটাকে হত্যা করতে নিষেধ করা হয়েছ। আব্দুর রহমান ইবনে উসমান রা. থেকে বর্ণিত: জনৈক চিকিৎসক রসূল সা. কে ব্যাঙ সম্পর্কে জিজ্ঞাসা করলো, যা সে ওষুধে ব্যবহার করে। তখন রসূল সা. তাকে ব্যাঙ হত্যা করতে নিষেধ করলেন । (আবুদাউদ, নাসায়ি, আহমদ)। স্থলচর হালাল প্রাণী: যে সকল হালাল স্থলচর প্রাণীর বিবরণ কুরআন ও সুন্নাহ্ থেকে পাওয়া যায় তা আমরা নিমে উল্লেখ করছি: চতুষ্পদ জন্তু: সূরা নাহলের ৫ নং আয়াতে আল্লাহ্ বলেন: CUE C5 BSS ৬১০০৫০০৫০09 ‘তিনি সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু, এতে রয়েছে তোমাদের জন্য শীতের সম্বল আরো রয়েছে অনেক উপকার ৷ তা থেকে তোমরা কিছু সংখ্যক খেয়েও থাক ।' সূরা মায়িদার ১নং আয়াতে আল্লাহ্ বলেন: E ০০৫০০ SE CY UV 2 ৮৫ lf 55061951557 cag] sls ‘হে মুমিনগণ! তোমরা অংগীকার পূর্ণ কর। তোমাদের নিকট যা বর্ণিত হচ্ছে তা ব্যতীত চতুস্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হলো ।' চতুম্পদ হালাল জন্তু হচ্ছে: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, বন্য গরু, বন্য উট ও হরিণ । এ সব প্রাণী সর্বসম্মতভাবে হালাল । হাদিস থেকে আরো জানা যায়, মুরগি, হাঁস, ঘোড়া, বুনো গাধা, খরগোশ, গুই সাপ, হায়েনা, পঙ্গপাল ও চড়ুই পাখিও হালাল । (ইমাম মালিক ও ইমাম আবু হানিফার মতে ঘোড়া খাওয়া মাকরূহ কেননা আল্লাহ্ এটাকে আরোহণের জন্তু হিসাবে উল্লেখ করেছেন, খাওয়ার জন্তু হিসাবে নয় ।) উমার ইবনুল খাত্তাব রা. সুত্রে সহিহ মুসলিমে বর্ণিত, আবুয যুবায়ের বলেন: জাবিরকে গুই সাপ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম ৷ তিনি বললেন: এটা খাবেনা। তিনি এটিকে নোংরা বলেও আখ্যায়িত করলেন। অন্য দিকে উমার ইবনুল খাত্তাব রা. বলেছেন: 'রসূলুল্লাহ্ সা. গুই সাপকে হারাম করেন নি, আল্লাহ্ এ দ্বারা অনেককে উপকৃত করেন। এটা থেকে কেবল সাধারণ রাখালদের খাদ্যই সংগৃহীত হয়। আমার কাছে থাকলে আমি ওটা খেতাম ।” ইবনে আব্বাস রা. খালিদ ইবনুল ওলীদ সূত্রে বর্ণনা করেন: তিনি রসূলুল্লাহ্ সা. কে সাথে নিয়ে তার খালা মাইমুনা বিনতে হারেসের নিকট গেলেন। মাইমুনা' রসূলুল্লাহ্ সা. কে গুই সাপের গোশত খেতে দিলেন, যা তার জনৈকা আত্মবীয়া নাজদ থেকে পাঠিয়েছিল । রসূলুল্লাহ্ সা. এর নিয়ম ছিল, তাকে কিছু খেতে দিলে সেটি কি জিনিস না জানা পর্যন্ত খেতেন না। মহিলারা স্থির করেছিল, ওটা কিসের গোশ্ত তা তাকে জানাবে না। তারা দেখবে, তিনি ওটা কেমন আস্বাদন করেন এবং আস্বাদন করে চিনতে পারেন কিনা । www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।