খাদ্য দ্রব্যে হালাল ও হারাম ১৯৫ ক্ষতিকর খাদ্যের উদাহরণ বিষ প্রভৃতি । বিচ্ছু, মৌমাছি ও বিষধর সাপ থেকে নির্গত বিষ এবং বিষাক্ত তরুলতা ও আর্সেনিক । কেননা আল্লাহ্ বলেন: ০০০৯) ০৫ 40 ut 2 ALBEE %5 “তোমরা নিজেদেরকে হত্যা করোনা । আল্লাহ্ তোমাদের প্রতি করুণাময় ।' -নিসা, ২৯। তিনি আরো বলেন: - 21৯01 (91:৫2: 158155' তোমরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না ।' (সূরা বাকারা, ১৯৫)। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: যে ব্যক্তি কোনো পাহাড়ের উপর থেকে পড়ে নিজেকে হত্যা করে, সে অনস্তকাল ধরে উপর থেকে জাহান্নামের আগুনে পড়তে থাকবে ।' ইমাম বুখারী বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেন: ‘যে ব্যক্তি বিষ পান দ্বারা নিজেকে হত্যা করে, সে জাহান্নামে অনন্তকাল ধরে সেই বিষ হাতে নিয়ে পান করতে থাকবে । আর যে ব্যক্তি কোনো লোহার অস্ত্র ' দিয়ে নিজেকে কুপিয়ে হত্যা করে সে সেই অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে অনন্তকাল ধরে নিজেকে হত্যা করতে থাকবে ।' তবে বিষের যে পরিমাণ ক্ষতি করে, সেই পরিমাণই হারাম । বিষ ছাড়া অন্য যে সব জিনিস যাদের জন্য ক্ষতিকর, যেমন মাটি, কাদা, পাথর, কয়লা, সে সব জিনিস যাদের জন্য ক্ষতিকর তাদের জন্য হারাম । কেননা রসূলুল্লাহ সা. বলেন: “ক্ষতিগ্রস্ত হওয়াও নিষিদ্ধ, ক্ষতিগ্রস্ত করাও নিষিদ্ধ ।' -আহমদ, ইবনে মাজা ৷ ধূমপান এবং মাদক দ্রব্য সেবনও এই হাদিসের আলোকে নিষিদ্ধ । আর অন্যের হকের সাথে যা কিছু সংশ্লিষ্ট, যেমন চোরাই মাল ও জবরদখলকৃত মাল, তার সবই হারাম । আর জলজ প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণী পানিতে বাস করে, তার সবই হালাল । আর স্থলজ প্রাণী, চাই তা পশু হোক বা পাখি তন্মধ্যে কতক হালাল ও কতক হারাম । ইসলাম এর বিশদ বিবরণ দিয়েছে । যেমন আল্লাহ্ বলেন: 420 Liesl 6 1৫০5 (9 ০৮৫1 04 555 আল্লাহ্ তোমাদের উপর যা কিছু হারাম করেছেন, তা বিশদভাবে বর্ণনা করেছেন। তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র । (সূরা আনয়াম: ১১৯) এ বিশদ বর্ণনায় তিন ধরনের জিনিস অন্তর্ভুক্ত রয়েছে: প্রথমত হারাম জিনিসের বর্ণনা । দ্বিতীয়ত মুবাহ জিনিসের বর্ণনা। তৃতীয়ত যে সকল জিনিস সম্পর্কে ইসলাম মৌনতা অবলম্বন করেছে, তার বর্ণনা । মুবাহ্: যে সকল জিনিসকে মুবাহ হিসাবে বর্ণনা করা হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো: জলজ প্রাণী: একমাত্র ক্ষতিকর বিষ বহনকারী ব্যতীত সমস্ত জলজ প্রাণী হালাল, চাই তা মাছ হোক বা অন্য কিছু শিকার করা হোক বা মৃত অবস্থায় পাওয়া যাক, কোনো মুসলমান, ইহুদি খ্রিষ্টান বা পৌত্তলিকের হাতে শিকার করা প্রাণী এবং স্থলচর প্রাণীসমূহের মধ্যে সাদৃশ্যপূর্ণ কোনো প্রাণী থাক বা না থাক। জলজ প্রাণী জবাই করার প্রয়োজন নেই। এর প্রমাণ সূরা মায়িদার ৯৬ নং আয়াত: BE LA CE LES hl ০০০০৫ ০১1 ‘তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য সমুদ্রের শিকার ও তার খাদ্য হালাল করা হয়েছে।' ইবনে আব্বাস রা. বলেন: সমুদ্রের শিকার ও তার খাদ্য বলতে বুঝায় সমুদ্র যা কিছু তীরে নিক্ষেপ করে। '-দারু কুতনি। ইব্নে আব্বাস রা. থেকে আরো বর্ণিত হয়েছে: সমুদ্রের খাদ্যের অর্থ মৃত সামুদ্রিক প্রাণী । কারণ আবু হুরায়রা রা. বর্ণনা করেন, এক ব্যক্তি রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করলো: হে আল্লাহ্র রসূল, আমরা সমুদ্রে চলাফেরা করি, আমরা সামান্য কিছু পানি সাথে রাখি ৷ তা দিয়ে যদি ওযু করি তবে আমাদের পিপাসায় কষ্ট পেতে হয়। তবে কি আমরা সমুদ্রের পানি দিয়ে ওযু করবো? রসূলুল্লাহ্ সা. বললেন: সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল । পাঁচটি সহিহ হাদিস গ্রন্থে বর্ণিত। তিরমিযি এটিকে হাসান ও সহিহ এবং বুখারি সহিহ বলেছেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।