ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ ফিক্হুস্‌ সুন্নাহ সংরক্ষণ করা ও এমনভাবে ঘাস খাওয়ানোর আদেশ দিন যেন বেশি মোটা না হয়, কৃশও না হয়। তারপর কেউ সাক্ষ্য-প্রমাণ দিয়ে নিজের মালিকানা প্রতিষ্ঠিত করতে পারলে তাকে দেয়া হতো । নচেৎ যেমন ছিলো তেমন থাকতো । বিক্রয় করা হতো না। ইবনুল মূসাইয়াব এই পন্থাই পছন্দ করতেন । গরু, ঘোড়া, গাধা ও খচ্চরের বিধান ইমাম শাফেয়ি ও আহমদের নিকট উটের মতো । (তবে ইমাম শাফেয়ি অল্পবয়স্ক গুলো কুড়িয়ে নেয়া জায়েয মনে করতেন ।) ইমাম আবু হানিফা বলেন: এগুলো কুড়ানো জায়েয । ইমাম মালেক বলেন: এগুলোর উপর হিংস্র প্রাণীর হামলার ভয় থাকলে কুড়ানো জায়েয, নতুবা জায়েয নেই। হারানো প্রাণীর ব্যয়: হারানো প্রাণী কুড়িয়ে পাওয়া ব্যক্তি তার জন্য যা কিছু ব্যয় করবে, তা তার মালিকের কাছ থেকে আদায় করতে পারবে । তবে সে যদি তার দুধ দোহন ও পিঠে আরোহণ করার বিনিময়ে ব্যয় করে তবে তা আদায় করতে পারবে না। কক উনপঞ্চাশতম অধ্যায় খাদ্য দ্রব্যে হালাল ও হারাম খাদ্যের সংজ্ঞা: মানুষ যা খায় এবং যা দ্বারা জীবন ধারণ ও পুষ্টি অর্জন করে, তাকেই খাদ্য বলা হয়। পবিত্র কুরআনে আল্লাহ্‌ বলেন: .. ..... Li ab cb 0০ 21 6 iY YS ‘বলুন, আমার কাছে যে ওহি প্রেরণ করা হয়েছে, তাতে আমি কোনো হারাম খাদ্য পাইনা কোনো ভক্ষণকারীর জন্য যা সে ভক্ষণ করে......।' (সূরা আনয়াম, ১৪৫) ৷ একমাত্র সে খাদ্যই হালাল, যা পবিত্র এবং যার প্রতি মন আকৃষ্ট হয়। আল্লাহ্‌ বলেন: রা ০0০৫ 0৭ 06৬০ 0৮ BL আয 'লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কী কী জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে? আপনি বলুন, তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র জিনিসসমূহ..... ।' (সূরা মায়েদা, আয়াত ৪)। এখানে পবিত্র বস্তু ছারা বুঝানো হয়েছে যে জিনিসের প্রতি মন আকৃষ্ট হয়। যেমন সূরা আরাফের ১৫৭ নং 2 Arr Bure এপ ॥ এতে oor আয়াতে বলা হয়েছে: ৩৯) nl fab সন 0৯ “যিনি হালাল করেন তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু এবং হারাম করেন অপবিত্র বন্তু.. ।' এক ধরনের খাদ্য আছে যা জড় জাতীয় আর এক ধরনের খাদ্য আছে প্রাণী জাতীয় জড় জাতীয় খাদ্যের মধ্যে যা অপবিত্র, অপবিত্র জিনিস দ্বারা প্রভাবিত হয়ে অপবিত্র, ক্ষতিকারক, মাদক ও অন্যের অধিকারের সাথে সংশ্লিষ্ট, তা ছাড়া আর সবই হালাল । অপবিত্র জিনিসের উদাহরণ হলো রক্ত । আর অপবিত্র জিনিস দ্বারা প্রভাবিত হয়ে। অপবিত্র হওয়া জিনিসের উদাহরণ হলো, যে ঘিতে ইদুর পড়েছে। কেননা ইমাম বুখারি মাইমুনা রা. সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলো, যে ঘিতে ইদুর পড়েছে, তার বিধান কী? তিনি বললেন: ইদুরটি ফেলে দাও এবং তার চার পাশের ঘিও ফেলে দাও, তারপর তোমাদের ঘি খাও ।" এ হাদিস থেকে জানা গেল যে, জড় জাতীয় খাদ্যে যদি মৃত প্রাণী পড়ে তবে তা ফেলে দিতে হবে এবং তার পার্শবর্তী জিনিসও ফেলে দিতে হবে । আর যেটুকু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে যে, উক্ত মৃত প্রাণীর কোনো অংশ তাতে পৌঁছেনি, সেটুকু পবিত্র । আর তরল পদার্থ অপবিত্র পদার্থের সংস্পর্শে আসা মাত্রই অপবিত্র হয়ে যায়। www.pathagar.com

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।