লা-ওয়ারিশ সম্পদ বা পতিত সম্পদ ১৯৩ ও তিরমিযি সুয়াইদ ইবনে গাফলা থেকে বর্ণনা করেন, সুয়াইদ বলেন: আমি আওস ইবনে কাবেরের সাথে সাক্ষাত করলাম । তিনি বললেন: আমি একশো দিনার ভর্তি একটা থলি পেয়ে রসূলুল্লাহ সা. এর কাছে গেলাম । তিনি বলেন: থলিটি সম্পর্কে এক বছর ঘোষণা দিতে থাক । আমি এক বছর ব্যাপী প্রচার চালাতে লাগলাম, কিন্তু মালিককে পেলাম না । অত:পর তৃতীয়বার রসূলুল্লাহ সা. এর নিকট গেলাম। তখন তিনি বললেন: জিনিসটির পাত্র ও রশি সংরক্ষণ কর। অত:পর মালিক এলে তাকে দিও, নচেৎ নিজেই ব্যবহার কর।' ঘনবসতিতে পাওয়া লাওয়ারিশ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রসূলুল্লাহ্ সা. বললেন: এক বছর ধরে জিনিসটির প্রচার চালাও। তারপর যদি তার অন্বেষণকারী পাও তবে তাকে দিয়ে দেবে । নচেৎ ওটা তোমার । জিজ্ঞাসাকারী বললো: বিরান স্থানে যা পাওয়া যায়? তিনি বললেন: বিরান স্থানে পাওয়া জিনিসে ও মাটির নীচে প্রোথিত মূল্যবান জিনিসে এক পঞ্চমাংশ।' খাবার জিনিস ও নগণ্য জিনিসের ব্যতিক্রম: উপরে যা কিছু বলা হলো, তা শুদ্ধ খাবার ও নগণ্য জিনিস বাদে অন্যান্য জিনিস সংক্রান্ত । খাবার জিনিস নিয়ে প্রচারের প্রয়োজন নেই। তা খাওয়া জায়েয । আনাস রা. থেকে বর্ণিত: রসূল সা. রাস্তায় কিছু ফলমূলের মধ্য দিয়ে যাত্রাকালে বললেন: এই ফলগুলো সদকার হতে পারে এই আশংকা যদি না থাকতো, তবে আমি এই ফল খেতাম ।" (বুখারি, মুসলিম)। অনুরূপ কোনো নগণ্য জিনিস হলে তা নিয়েও এক বছর প্রচার চালানোর প্রয়োজন নেই, বরং এতটা সময় প্রচার চালানো যথেষ্ট, যার পরে মালিক আর দাবি করবে না বলে ধারণা জন্মে । মালিকের খোঁজ না পাওয়া গেলে যে ব্যক্তি কুড়িয়ে নিয়েছে, তার জন্য জিনিসটি ব্যবহার করা জায়েয । জাবির রা. বলেন: “লাঠি, চাবুক, রশি ও এ জাতীয় জিনিস কুড়িয়ে পেলে তা ব্যবহার করতে রসূলুল্লাহ সা. আমাদেরকে অনুমতি দিয়েছেন ।' (আহমদ, আবুদাউদ)। আলি রা. বলেন: তিনি রাস্তায় পাওয়া এক দিনার নিয়ে রসূলুল্লাহ সা. এর নিকট গেলে তিনি বললেন: এটি সম্পর্কে তিন দিন প্রচার চালাও । তিনি তিন দিন প্রচার চালালেন, কিন্তু কেউ এলোনা ৷ তখন রসূল সা. বললেন: “এখন তুমি ওটা খাও।' (আব্দুর রাজ্জাক)। হারানো ছাগল-ভেড়া: হারানো ছাগল-ভেড়া নেয়া জায়েয। কেননা এটা দুর্বল প্রাণী, ধ্বংসের ঝুঁকি প্রবণ এবং হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হতে পারে । তবে এ সম্পর্কে প্রচার চালাতে হবে। মালিক যদি দাবি নিয়ে না আসে, তবে কুড়িয়ে পাওয়া ব্যক্তি তা নিতে পারে । অবশ্য মালিককে এজন্য জরিমানা দিতে হবে । মালেকি ময্হাব মতে, যে কুড়িয়ে পাবে, সে দখলে নেয়া মাত্রই তার মালিক হবে, মালিক এলেও কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। অবশ্য এটা সেই ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে মালিক প্রাণীটি খাওয়ার পরে দাবি নিয়ে আসে । খাওয়ার আগে এলে সর্বসম্মত ভাবে ফেরত দিতে হবে । হারানো উট, গরু, ঘোড়া, গাধা ও খচ্চর: আলেমগণ এ ব্যাপারে একমত যে, হারানো উট কুড়িয়ে নেয়া জায়েয নেই। ইতিপূর্বে যায়েদ ইবনে খালিদ বর্ণিত হাদিস এর প্রমাণ । কেননা হারানো উট তার কুড়িয়ে পাওয়া লোকের তদারকির মুখাপেক্ষী নয়। পিপাসা সহ্য করা তার স্বভাবসিদ্ধ ব্যাপার । আর তার ঘাড় লম্বা হওয়ার কারণে সহজেই গাছ থেকে পাতা খেতে সক্ষম । কাজেই তার কারো সাহায্যের প্রয়োজন নেই। তা ছাড়া তার মালিকের পক্ষে তাকে খুঁজে পাওয়া সহজ । উসমান রা. এর আমল পর্যন্ত এই নিয়মই চালু ছিলো । উসমান রা. যখন দেখলেন, হারানো উট কুড়ানো ও বিক্রয় চলছে, তখন মালিক এলে উটের মূল্য নিয়ে নিত। ইবনে শিহাব যুহরি বলেন: উমর ইবনুল খাত্তাব রা. এর আমলে হারানো উট ব্যাপক সংখ্যায় থাকতো এবং তা দিয়ে ক্রীড়া-কৌতুক করা হতো । উসমান রা. এর আমলে এগুলো নিয়ে প্রচার করার আদেশ দেয়া হতো । প্রচারের পর বিক্রয় করা হতো। মালিক এলে তাকে তার মূল্য দেয়া হতো । (মুয়াত্তা-ই ইমাম মালিক)। উসমান রা. এরপর আলি রা. এগুলোর জন্য একটা ঘর নির্মাণের নির্দেশ দিন এবং সেখানে তাকে www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।