লাওয়ারিশ শিশু ১৯১ থেকে রক্ষা করা সম্ভব । এ ধরনের দায়িত্ব গ্রহণকারীকে যদি বিচারক ভরণ-পোষণের দায় গ্রহণের অনুমতি দেয়, তাহলেই শুধু সে বাইতুলমালের নিকট তার ব্যয় নির্বাহের জন্য আবেদন জানাতে পারে । বিচারক যদি অনুমতি না দেয় তবে শিশুর পেছনে তার ব্যয় দান হিসেবে গণ্য হবে। লাওয়ারিশ শিশুর উত্তরাধিকার: লাওয়ারিশ শিশু যদি মারা যায় এবং কিছু সম্পত্তি রেখে যায়, অথচ কোনো উত্তরাধিকারী না থাকে, তবে বাইতুল মালই হবে তার উত্তরাধিকারী । অনুরূপ সে যদি হত্যা করে তবে তার দায়ও বাইতুলমালের উপর বর্তাবে। যে ব্যক্তি তাকে কুড়িয়ে পেয়েছে, সে শিশুটির উত্তরাধিকারী হবে না। লাওয়ারিশ শিশুর বংশ পরিচয় দাবি: কোনো পুরুষ বা মহিলা যদি লাওয়ারিশ শিশুর বংশ পরিচয় দাবি করে তবে সেই পরিচয় যদি তার সাথে সম্ভব বিবেচিত হয় তবে তার সাথে তার বংশ পরিচয় যুক্ত করা হবে । কেননা এতে কারো ক্ষতি সাধন ছাড়াই শিশুর স্বার্থ রক্ষিত হয়। এরূপ ক্ষেত্রে বংশ পরিচয়ের দাবিদারের সাথে তার বংশ পরিচয় নির্ধারিত হবে এবং সে তার উত্তরাধিকারীও হবে । এ ধরনের দাবিদার যদি একাধিক হয় তবে সাক্ষ্য প্রমাণ দ্বারা যে ব্যক্তি তার দাবিকে প্রতিষ্ঠিত করতে পারবে তার সাথেই তার বংশ পরিচয় প্রতিষ্ঠিত হবে। তাদের কারোই যদি সাক্ষ্য-প্রমাণ না থাকে অথবা প্রত্যেকে সাক্ষ্য প্রমাণ নিয়ে আসে, তবে কোনো ন্যায়নিষ্ঠ, অভিজ্ঞ, প্রাপ্তবয়স্ক পুরুষের অভিমতে তার বংশ পরিচয় নির্ণয় করা হবে। আয়েশা রা. সূত্রে বর্ণিত: আলি রা. অত্যন্ত আনন্দিত চিত্তে রসূলুল্লাহ সা. -এর নিকট এসে বললেন: মুজাযাজ আল-মুদলিজী এই মাত্র যায়দ ও উসামার প্রতি দৃষ্টি দিয়েছে। তারা উভয়ে নিজেদের মাথা ঢেকে ও পা খুলে রেখেছিল । মুজাযযাজ বললো: এই দু'জনের পা আপন জনের পা।' (বুখারি ও মুসলিম) বিশেষজ্ঞ দ্বারাও যদি এ সমস্যার সমাধান না হয় তবে লটারি করা হবে । লটারিতে যার নাম উঠবে, শিশুটি তার হবে। হানাফি মযৃহাব মতে বিশেষজ্ঞ দ্বারাও পরিচয় নির্ধারণ করা হবে না, লটারি দ্বারাও নয়। বরং যখন একাধিক ব্যক্তি কোনো শিশুকে সন্তান দাবি করে এবং তারা সবাই সর্বদিক দিয়ে সমান সাব্যস্ত হয়, তখন তারা সবাই তার উত্তরাধিকারী হবে এবং সেও তাদের সকলের উত্তরাধিকারী হবে । পক www.pathagar.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।