১৯০ ফিক্হুস্ সুন্নাহ জবরদখল হয়েছে, সে যদি তার সম্পদ অন্য কারো কাছে পায় তবে সে-ই এঁ সম্পদের সর্বাপেক্ষা হকদার, যদিও জবরদখলকারী তার কাছে বিক্রয় করে থাকে । কেননা জবরদখলকারী যখন বিক্রয় করেছে, তখন সে এ সম্পদের মালিক ছিল না। কাজেই এই বিক্রয় শুদ্ধ ছিলনা । এরূপ ক্ষেত্রে ক্রেতা জবরদখলকারীর কাছ থেকে তার দেয়া মূল্য ফেরত আনতে পারবে । আবু দাউদ ও নাসায়ি সামুরা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: “যে ব্যক্তি তার হুবহু সম্পদ অন্যের কাছে পাবে, সে এঁ সম্পদের সবচেয়ে বেশি হকদার । আর ক্রেতা বিক্রেতার কাছ থেকে মূল্য ফেরত আনবে ।' পাখির খাঁচার দরজা খুলে দেয়া: যে ব্যক্তি এমন কোনো খাঁচার দরজা খুলে দেয় যার ভেতরে পাখি রয়েছে এবং তাকে তাড়িয়ে দেয়, সে ক্ষতিপূরণ দিতে বাধ্য । তবে দরজা খোলার পর পাখি নিজ থেকে উড়ে গেলে কী হবে সে সম্পর্কে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে । অনুরূপ পশুর বাঁধন খুলে দেয়ায় সে পালালে সে ক্ষেত্রেও এই মতভেদ প্রযোজ্য । ইমাম আবু হানিফা বলেন, কোনো অবস্থায়ই ক্ষতিপূরণ দেয়া লাগবে না । ইমাম মালেক ও আহমদের মতে দেয়া লাগবে, চাই ভেতরকার পশু বা পাখি তৎক্ষণাৎ বের হোক বা পরে। এ ব্যাপারে ইমাম শাফেয়ির দুটি মত বর্ণিত। প্রথমটি পুরানো মত। সেটি হলো ক্ষতিপূরণ দেয়া লাগবে না। দ্বিতীয় মতটি নতুন। সেটি হলো সংগে সংগে পালালে ক্ষতিপূরণ দিতে হবে, বিলম্বে পালালে দিতে হবে না। চি সাতচন্লিশতম অধ্যায় লাওয়ারিশ শিশু সংজ্ঞা ও বিধান: অপ্রাপ্ত বয়স্ক শিশু, যাকে রাস্তায় পাওয়া যায়, অথবা যে পথ হারিয়ে ফেলেছে এবং যার বংশ পরিচয় অজ্ঞাত, তাকে লাওয়ারিশ শিশু বলা হয়। অরক্ষিত অন্য যে কোনো জিনিসের ন্যায় এই শিশুকেও কুড়িয়ে নেয়া ফরযে কেফায়া। কেননা কুড়িয়ে না নিলে সে বিপথগামী বা ধ্বংস হয়ে যেতে পারে। মুসলিম দেশে পাওয়া গেলে এ ধরনের শিশুকে মুসলমান গণ্য করতে হবে। লাওয়ারিশ শিশুর জন্য কে বেশি যোগ্য?: যে ব্যক্তি তাকে কুড়িয়ে পায়, তার লালন-পালনের দায়িত্ব গ্রহণের জন্য সে-ই অধিকতর যোগ্য ব্যক্তি। তবে শর্ত হলো, তাকে স্বাধীন, ভারসাম্যপূর্ণ, বিশ্বস্ত ও বুদ্ধিমান ব্যক্তি হতে হবে এবং তাকে এই শিশুর লালন-পালন ও শিক্ষা-দীক্ষার দায়িত্ব নিতে হবে। সাঈদ ইবনে মানসুর তাঁর সুনান গ্রন্থে বর্ণনা করেন, সানীন ইবনে জামিলা বলেন: আমি একটা শিশুকে কুড়িয়ে পেলাম এবং তাকে নিয়ে উমর ইবনুল খাত্তাব রা. এর নিকট গেলাম। তখন শিশুটি বললো: হে আমীরুল মুমিনীন, এই ব্যক্তি যিনি আমাকে আপনার সাথে পরিচিত করতে এনেছেন, তিনি একজন সৎ লোক । উমর রা. বললেন: “সত্যই তাই?’ সে বললো: হ্যা। তখন উমর রা. আমাকে বললেন: “তুমি ওকে নিয়ে যাও। সে স্বাধীন এবং এর অভিভাবকত্ব ও লালন-পালনের ভার তোমার উপর । আর আমরা ওর খরচ বহন করবো ।' এ ধরনের শিশু যদি কোনো অসৎ লোকের কবলে পড়ে তবে তাকে তার কাছ থেকে নিয়ে নেয়া হবে এবং শাসক তার লালন-পালনের দায়িত্ব গ্রহণ করবেন। ভরণপোষণ: লাওয়ারিশ শিশুর সাথে যদি কোনো অর্থ-সম্পদ থাকে তবে তা তার পেছনে ব্যয় করা হবে। অন্যথায় তার ব্যয়ভার বাইতুল মাল থেকে বহন করা হবে । কেননা বাইতুলমাল মুসলমানদের প্রয়োজন পুরণার্থেই তৈরি হয়েছে। বাইতুলমাল থেকে যদি সংকুলান না হয় তবে শিশুটির অবস্থা জানে এমন যে কোনো ব্যক্তি তার ভরণ পোষণের ভার গ্রহণ করা কর্তব্য । কেননা এভাবেই তাকে ধ্বংসের হাত www.pathagar.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।