১৮৮ ফিক্হুস্ সুন্নাহ ছেচন্লিশতম অধ্যায় জবর দখল সংজ্ঞা: জবর দখল হচ্ছে, কোনো ব্যক্তি কর্তৃক অন্যের সম্পদ বা অধিকার জোর পূর্বক ও শক্তি প্রয়োগে হস্তগত করা ও দখল করা । (কারো মাল তার রক্ষণাবেক্ষণের স্থান থেকে গোপনে নেয়া হলে তাকে বলা হয় চুরি । ওুঁদ্ধত্য সহকারে নিলে তা হয় লুণ্ঠন, প্রভাব ৰিস্তার করে নিলে তা হয় আত্মসাৎ, আর নিজের কাছে আমানত হিসাবে রক্ষিত জিনিস এরূপ করলে তাকে বলা হয় খেয়ানত ৷) আল্লাহ্ সূরা কাহফের ৭৯ নং আয়াতে বলেন: UF GL LHS UE, এজ নি ০6 jal 2 আছে জে আও হে Cf “নৌকাটির ব্যাপার হলো, ওটা ছিলো কতিপয় দরিদ্র ব্যক্তির । তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করতো । আমি ইচ্ছা করলাম, নৌকাটিকে ক্রটিযুক্ত করতে । কারণ তাদের সম্মুখে ছিলো এক রাজা, যে বলপ্রয়োগে সকল নৌকা ছিনিয়ে নিতো ।' (অর্থাৎ ভালো নৌকা ছিনিয়ে নিতো ।) জবর দখল সম্পর্কে শরিয়তের বিধি: এটা হারাম এবং এ ধরনের কাজ যে করে সে গুনাহগার । আল্লাহ্ বলেন: | ০63৮6114252 £34 1325 ১ ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে থাস করোনা ।' (সূরা বাকারা, আয়াত: ১৮৮)। ১. বুখারি ও মুসলিম বর্ণিত বিদায় হজ্জের ভাষণে রসূলুল্লাহ সা. বলেছেন: “তোমাদের পরস্পরের রক্ত, সহায়-সম্পদ, ও মান-সম্মান তোমাদের উপর হারাম আজকের এই দিনে আজকের এই মাসেও তোমাদের এই নগরীতে যেমন হারাম ৷' ২. বুখারি ও মুসলিম আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেছেন: “ব্যভিচারী যখন ব্যভিচার করে, তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করেনা । মদখোর যখন মদ পান করে, তখন সে মুমিন অবস্থায় মদ পান করেনা । চোর যখন চুরি করে, তখন সে মুমিন অবস্থায় ছুরি করেনা । কোনো লুটেরা যখন লুষ্ঠন করে এবং লোকেরা তার দিকে চোখ মেলে তাকায়, তখন সে মুমিন অবস্থায় লুষ্ঠন করেনা ।' ৩. সায়েব ইবনে ইয়াধীদ সুত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: “তোমাদের কেউ যেন কোনোক্রমেই তার ভাইয়ের সম্পদ খেলাচ্ছলে বা ইচ্ছাকৃতভাবে অপহরণ না করে। তোমাদের কেউ তার ভাইয়ের লাঠি নিয়ে থাকলে সে যেন তা তাকে ফেরত দিয়ে দেয় ৷’ (আহমদ, আবৃদাউদ, তিরমিযি)। ৪. দারুকুতনিতে আনাস রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: “কোনো মুসলমানের সম্পদ সে খুশী মনে না দিলে হালাল হয়না ।' ৫. রসূলুল্লাহ্ সা. বলেন: ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্পদ অপহরণ করবে, আল্লাহ তার উপর দোযখ অবধারিত ও বেহেশত হারাম করবেন । এক ব্যক্তি বললো: হে রসূলাল্লাহ্! নগণ্য জিনিস হলেও? তিনি বললেন: এমনকি আরাক গাছের একটা ডালও যদি হয়।' ৬. বুখারি ও মুসলিম আয়েশা রা. সুত্রে বর্ণনা করেন, রসূল সা. বলেন ; যে ব্যক্তি কারো এক বিঘত জমি জবর দখল করবে, আল্লাহ সাতটি পৃথিবী তার ঘাড়ে চাপিয়ে দেবেন।' জবর দখলকৃত ভূমিতে নির্মাণ কিংবা চাষাবাদ: জবর দখলকৃত ভূমিতে চাষাবাদ করলে ফসল ভূমির মালিকের প্রাপ্য, আর জবর দখলকারী পাবে শুধু চাষাবাদের খরচ । এ ব্যবস্থা কেবল তখন প্রযোজ্য, যখন ফসল কাটা হয়নি । ফসল কাটা হয়ে গেলে ভূমির মালিক শুধু ভূমির ভাড়া পাবে । আর যদি গাছের চারা রোপণ করা হয় তবে চারা উপড়ে ফেলতে হবে এবং নির্মাণের কাজ করা হয়ে থাকলে তা ভেঙ্গে ফেলতে হবে। www.pathagar.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।