১৮৬ ফিক্হুস্ সুন্নাহ যে জিনিস ধার দিলে ধারদাতার ক্ষতি হয় না, কিন্তু ধারগ্রহীতার উপকার হয় তা ধার দেয়া: কোনো মানুষ যদি তার প্রতিবেশীর প্রাচীরে একটা কাঠ গাড়লে প্রাচীরের ক্ষতি না হয়, তবে প্রতিবেশীকে কাঠ গাড়তে বাধা দিতে রসূলুল্লাহ্ সা. নিষেধ করেছেন৷ আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: ‘তোমরা তোমাদের প্রতিবেশীকে তোমাদের প্রাচীরে একখানা কাঠ ঢুকাতে নিষেধ করো না।' ফকিহগণ এ হাদিসের ব্যাখ্যায় নানা মত প্রকাশ করেছেন। প্রাটীরে কাঠ ঢুকানোর অনুমতি দেয়া এ হাদিস দ্বারা মুস্তাহাব না ওয়াজিব প্রমাণিত হয়, সে ব্যাপারে ইমাম মালেক ও ইমাম শাফেয়ির বিশুদ্ধতম মত হলো, এটা মুস্তাহাব । ইমাম আবু হানিফা ও কুফার ফকিহগণও একই মত পোষণ করেন। দ্বিতীয় মতটি হলো, এটা ওয়াজিব । এটা ইমাম আহমদ, আবু সাত্তর ও মুহাদ্দিসগণের অভিমত । হাদিসের প্রকাশ্য অর্থও তাই। এমন সকল জিনিস এর আওতায় আসবে, যা দ্বারা ধারগ্রহীতা উপকৃত হয়, অথচ ধারদাতার কোনো ক্ষতি হয় না। এ ধরনের জিনিস ধার দিতে অস্বীকার করা জায়েয নেই । অস্বীকার করলে শাসক এ ব্যাপারে ফায়সালা করবে। কেননা উমর ইবনুল খাত্তাব রা. থেকে ইমাম মালেক বর্ণনা করেছেন: যাহ্হাক ইবনে কায়েস একটা প্রশস্ত খাল খনন করে এগিয়ে নিয়ে গেলেন। অত:পর তার ইচ্ছা হলো, খালটাকে মুহাম্মদ ইবনে মাসলামার জমির উপর দিয়ে নিয়ে যেতে । কিন্তু তিনি তাতে রাজি হলেন না। তখন যাহ্হাক তাকে বললেন: তুমি আমাকে বাধা দিচ্ছ, অথচ এটা তোমার জন্য লাভজনক । তুমি এই খাল দ্বারা তোমার জমিতে শুরু থেকে শেষ পর্যন্ত সেচ. দিতে পারবে, অথচ তোমার কোনো ক্ষতি হবে না। এরপরও মুহাম্মদ রাজি হলো না। তখন যাহহাক তার ব্যাপারে উমর ইবনুল খাত্তাবের সাথে কথা বললেন। উমর রা. মুহাম্মদ ইবনে মাসলামাকে ডেকে আদেশ দিলেন যাহ্হাককে তার জমির ভেতর দিয়ে খাল কেটে নেয়ার সুযোগ দিতে । মুহাম্মদ তবুও বললেন: না । উমর রা. বললেন: যে কাজে তোমার শুধু উপকারই হবে এবং কোনো ক্ষতি হবে না, সে কাজ তোমার ভাইকে করতে দাও । মুহাম্মদ তবুও বললো ; না। তখন উমর রা. বললেন: আল্লাহ্র কসম, সে অবশ্যই খাল নিয়ে যাবে তোমার পেটের উপর দিয়ে হলেও । অত:পর উমর রা. যাহহাককে খাল নিয়ে যাওয়ার আদেশ দিলেন এবং যাহ্হাক তাই করলেন। এ ছাড়া আমর ইবনে ইয়াইহয়া আলমাযনি তার পিতা সূত্রে বর্ণনা করেন: আমার দাদার বাগানে আব্দুর রহমান ইবনে আওফের একটা ঝরণা ছিলো । আব্দুর রহমান সেটি বাগানের এক কিনারে সরিয়ে নিতে চাইল । বাগানের মালিক এ বিষয়ে কথা বললো । উমর রা. সরাতে বললেন। এটাই ইমাম শাফেয়ি, আহমদ, আবু সাওর, দাউদ ও মুহাদ্দিসগণের একটি গোষ্ঠীর মত। কিন্তু ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের মতে, এ ধরনের ফায়সালা করা যাবে না। কেননা ধারের ব্যাপারে কোনো ফায়সালা দেয়া চলে না। কিন্তু ইতিপূর্বে বর্ণিত হাদিসগুলো প্রথম মতটি সমর্থন করে। ধারগ্রহীতার দায়বদ্ধতা: ধারগ্রহীতা যখন ধার চাওয়া জিনিসটি নিজের দখলে নেবে, তখন তা নষ্ট হলে সে তার জন্য দায়ী হবে, চাই সে অবহেলা করুক বা না করুক। এটা ইবনে আব্বাস, আয়েশা, আবু হুরায়রা, ইমাম শাফেয়ি ও ইসহাকের মত। সামুরা রা.ন্বর্ণনা করেন, রস্ূলুল্লাহ্ সা. বলেন: ‘যে ব্যক্তি কারো কাছ থেকে কিছু গ্রহণ করেছে, সে যতোক্ষণ তা তাকে ফেরত না দেবে ততোক্ষণ তার জন্য দায়ী থাকবে ।' কিন্তু হানাফি ও মালিকি মযৃহাব অনুসারে ধারগ্রহীতা অবহেলা না করে থাকলে দায়ী হবেনা । তাদের প্রমাণ রসূলুল্লাহ্ সা. এর এই হাদিস: যে ধারগ্রহীতা খিয়ানতকারী নয় সে দায়ী নয়। যে আমানত রক্ষক থিয়ানতকারী নয় সে দায়ী নয় ৷’ (দারু কুতনি) রক www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।