ধার প্রদান ১৮৫ চুয়াল্লিশতম অধ্যায় ধার প্রদান সংজ্ঞা: ধার দেয়া একটা পরোপকারমূলক কাজ, যার প্রতি ইসলাম আহ্বান জানিয়েছে ও উৎসাহ দিয়েছে। আল্লাহ্ বলেন: ০-15১19-81 RH 25 3s yl lS ‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে, পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না।' (সূরা ৫ আল মায়িদা: আয়াত ২)। আনাস রা. বলেন: একবার মদিনায় আতংক ছড়িয়ে পড়ে । রসূলুল্লাহ সা. আবু তাল্হার কাছ থেকে একটা ঘোড়া ধার নিয়ে তাতে আরোহণ করেন। ঘোড়াটিকে “মানদুব’ বলা হতো । তিনি ফিরে এসে, বললেন: “আমরা কিছুই দেখতে পেলামনা, যদিও একটা সমুদ্র মনে করেছিলাম ।' ফিক্হের পরিভাষায় এর সংজ্ঞা হলো: “মালিক কর্তৃক তার মালিকানাধীন বস্তুর উপকারিতা বা সেবা অন্য কাউকে কোনো বিনিময় ব্যতিরেকে ব্যবহার করতে দেয়া।' কিভাবে ধার দেয়া হয়: যে কোনো কথা ও কাজ দ্বারা ধার দেয়া বুঝা গেলেই তা দ্বারা এ কাজ সম্পন্ন হয়। ধার দেয়ার শর্তাবলী: এর বৈধতার জন্য নিম্নোক্ত শর্তাবলী পূরণ জরুরি: ১. ধারদাতাকে সেচ্ছায় দান করার যোগ্য হতে হবে। ২. যে জিনিসটি ধার দেয়া হবে, তা যেন স্থিতিশীল হওয়ার সাথে সেবা দানের যোগ্য হয়। ৩. সেবা বা উপকারিতা বৈধ হওয়া চাই। ধার নেয়া জিনিস পুন ধার দেয়া ও ভাড়া দেয়া: ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেন: ধার দেয়া জিনিসটি যদি এমন হয় যে, ব্যবহারকারীর ব্যবহারে তাতে কোনো পরিবর্তন সূচিত হয় না, তাহলে তা ধার নেয়ার পর ধারদাতার অনুমতি ব্যতিরেকে অন্যকে ধার দেয়া বৈধ ।. হাম্বলি মযহাব অনুসারে ধার নেয়া জিনিস ছারা শুধু ধারগ্রহীতা নিজে বা তার স্থলাভিষিক্ত ব্যক্তি উপকৃত হতে পারবে । মালিকের অনুমতি ব্যতিরেকে তা অন্য কাউকে ধার বা ভাড়া দিতে পারবে না । মালিকের অনুমতি ব্যতিরেকে যদি দ্বিতীয় ব্যক্তিকে ধার দেয় এবং জিনিসটি দ্বিতীয় ব্যক্তির নিকট নষ্ট হয়, তাহলে মালিক দুজনের যাকে ইচ্ছা দায়ী করতে পারবে । তবে দ্বিতীয় জনের উপরই দায় স্থির হবে । কেননা সে দায় মেনে নিয়েই তা নিজের দখলে নিয়েছে এবং তার হাতেই ধ্বংস হয়েছে। তাই দায় তার উপরই বর্তাবে। একজন লুটেরার নিকট থেকে যখন আরেক লুটেরা লুট করে তখন দ্বিতীয় লুটেরাই দায়ী হয়। ধারদাতা কখন তার জিনিস তলব করতে পারবে: ধারদাতা ধার গ্রহীতার ক্ষতি না হয় এমন উপায়ে যখন ইচ্ছা তার জিনিস ফেরত চাইতে পারে । ফেরত চাওয়ায় যদি ধার গ্রহীতার ক্ষতির আশংকা থাকে, তবে সম্ভাব্য ক্ষতি থেকে তাকে রক্ষার উদ্দেশ্যে ফেরত নেয়া বিলম্বিত করবে। কখন ফেরত দেয়া জরুরি: ধার নেয়া জিনিসের সেবা গ্রহণ সমাপ্ত হওয়ার পর তা ফেরত দেয়া ধারগ্রহীতার অবশ্য কর্তব্য। কেননা আল্লাহ্ বলেছেন: ০ ৬2 91 ৮::1)4% ০1450 40 ut ‘আল্লাহ্ হকদারের নিকট আমানত প্রত্যর্পণ করতে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ।' (সূরা নিসা: ৫৮) আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ সা. বলেন: 'যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তার কাছে আমানত ফেরত দাও, আর যে ব্যক্তি তোমার আমানতের খেয়ানত করেছে, তুমি তার খেয়ানত করো না।' (আবুদাউদ, তিরমিযি)। আবুদাউদ ও তিরমিযি আবু উমামা থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: “ধার অবশ্যই পরিশোধ করতে হবে।' www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।