ওকালাহ্ বা প্রতিনিধিত্ব ১৮১ ইজাব ও কবুল (প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ) ব্যতীত এটা শুদ্ধ হবে না। এতে কোনো নির্দিষ্ট শব্দ ব্যবহার করার বাধ্যবাধকতা নেই, বরং যে কোনো কথা বা কাজ দ্বার! প্রতিনিধিত্ব বুঝা গেলেই ওকালত শুদ্ধ হবে। চুক্তি সম্পাদনকারী উভয় পক্ষ যে কোনো অবস্থায় ওকালাহ্র চুক্তি বাতিল করারও অধিকারী ৷ কেননা এটা বাধ্যতামূলক চুক্তি নয়, বরং বৈধ চুক্তি। শর্তযুক্ত ও শর্তহীন ওকালাহ্: ওকালাহ্র চুক্তি শর্তহীনভাবে, শর্তযুক্তভাবে, ভবিষ্যতের কোনো কাজের উপর নির্ভরশীল রেখে, নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত রেখে বা নির্দিষ্ট কাজের উপর নির্ভরশীল রেখেও করা যায়। শর্তহীন ওকালাহ্র উদাহরণ হলো: “তোমাকে অমুক জিনিস কিনতে উকিল তথা প্রতিনিধি নিযুক্ত করলাম।' আর শর্তযুক্ত ওকালাহ্র উদাহরণ, যথা: ‘এরূপ যদি ঘটে, তবে তুমি আমার প্রতিনিধি।' ভবিষ্যতের উপর নির্ভরশীল ওকালাহ্র উদাহরণ হলো, যথা: ‘রমযান মাস সমাগত হলেই তোমাকে আমি প্রতিনিধি নিয়োগ করবো ।' নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত ওকালাহ্র উদাহরণ হলো: “তোমাকে অমুক কাজে এক বছরের জন্যে প্রতিনিধি নিযুক্ত করলাম।' এ হচ্ছে হানাফি ও হাম্বল মযহাবের মত। শাফেয়ি মযহাব মতে ওকালাহ্ কোনো শর্তের অধীনে জায়েয নেই। ওকালাহ্ বিনা মজুরিতেও হতে পারে, আবার মজুরির ভিত্তিতেও হতে পারে। মজুরি ভিত্তিক হলে নিয়োগকর্তা এরূপ শর্ত আরোপ করতে পারবে যে, নির্দিষ্ট মেয়াদের পরে ব্যতীত প্রতিনিধি নিজেকে প্রতিনিধিত্ব থেকে মুক্ত করতে পারবে না । করলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে । চুক্তিতে যদি প্রতিনিধির জন্য মজুরি নির্ধারিত হয়, তাহলে সে একজন চাকর বা মজুর গণ্য হবে এবং চাকর সংক্রান্ত যাবতীয় বিধি তার উপর প্রযোজ্য হবে । (কেউ যদি কাউকে বলে: ‘এটা দশ মুদ্রায় বিক্রয় কর, বেশি দামে বিক্রয় করতে পারলে বেশিটুকু তোমার’ তবে তা বৈধ হবে এবং বেশিটুকু সে পাবে । এটা ইস্হাক প্রমুখের মত, ইবনে আব্বাস এতে কোনো দোষ দেখেন না। ওকালাহ্র শর্তাবলী: ওকালাহ্র শর্তাবলী পূরণ করা না হলে ওকালাহ্ শুদ্ধ হবে না। এ সব শর্তের মধ্যে কতক রয়েছে প্রতিনিধির সাথে সংশ্লিষ্ট, কতক রয়েছে নিয়োগকর্তার সাথে সংশ্লিষ্ট, আবার কতক রয়েছে যে বিষয়ে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে সে বিষয়ের সাথে সংশ্লিষ্ট । সুয়াকেল তথা প্রতিনিধি নিয়োগকর্তা সংক্রান্ত শর্তাবলী: যে বিষয়ে প্রতিনিধি নিয়োগ করা হবে, নিয়োগকারীকে সে বিষয়ের উপর পূর্ণ ক্ষমতার অধিকারী হতে হবে । সে যদি পূর্ণ ক্ষমতার অধিকারী না হয় তাহলে তার প্রতিনিধি নিয়োগ বৈধ হবে না, যেমন পাগল ও ন্যায়-অন্যায় বাছবিচারে অক্ষম শিশু। এ দু'জনের একজনের পক্ষেও কাউকে প্রতিনিধি নিয়োগ করা বৈধ নয়। কেননা তারা উভয়ে এ ব্যাপারে অযোগ্য । তাই তারা প্রথম থেকেই অক্ষম ছিলো বলে গণ্য হবে। তবে যে বালক ভালো-মন্দের বাছবিচার করতে পারে, তাকে এমন কাজে প্রতিনিধি নিয়োগ-করা জায়েয, যা নিরেট লাভজনক, যেমন দান, সদৃকা ও ওসিয়ত গ্রহণে প্রতিনিধি নিয়োগ । পক্ষান্তরে যে কাজ নিরেট ক্ষতির যেমন তালাক, দান ও সদকা করা, সে-কাজে এমন বালককে প্রতিনিধি নিয়োগ করা বৈধ নয়। প্রতিনিধি হওয়ার শর্তাবলী : প্রতিনিধি হওয়ার শর্ত হলো সুস্থ মস্তিস্ক বুদ্ধিমান হওয়া । পাগল বা ভালোমন্দ বুঝে না এমন বালক হলে তাকে প্রতিনিধি নিয়োগ করা বৈধ নয়। ভালোমন্দ বুঝতে পারে এমন বালককে প্রতিনিধি নিয়োগ করা হানাফি মযৃহাব মতে বৈধ | কেননা সে জাগতিক বিষয়গুলো প্াপ্তবয়ক্কের মতোই আয়ত্ত করেছে। রসূলুল্লাহ সা. এর স্ত্রী উম্মে সালমাকে তার ছেলে আমর অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায়ই রসূলুল্লাহ্ সা. এর সাথে বিয়ে দিয়েছিলেন । যে কাজে প্রতিনিধি নিয়োগ করা হবে তার শর্তাবলী : যে কাজে প্রতিনিধি নিয়োগ করা হবে তার শর্ত হলো, কাজটি সম্পর্কে প্রতিনিধির জ্ঞাত থাকা চাই আর অজ্ঞ থাকলেও যেন পুরোপুরি অজ্ঞ না থাকে। তবে নিয়োগকর্তা যদি শর্তহীনভাবে নিয়োগ করে তাহলে পুরোপুরি অজ্ঞ থাকলেও দোষ নেই। যেমন সে যদি বলে: “তুমি যা ইচ্ছা তা-ই আমার জন্য কিনে নিয়ে এসো ।' সেই সাথে এটিও একটি শর্ত www.pathagar.com
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।