১৮০ ফিক্হুস সুন্নাহ তেতাল্লিশতম অধ্যায় ওকালাহ্ বা প্রতিনিধিত্ব সংজ্ঞা: আরবিতে ওকালাহ্ শব্দের অর্থ কারো নিকট 'কোনো দায়িত্ব সমর্পণ করা । আর শরিয়তের পরিভাষায় এর অর্থ হলো, যে ক্ষেত্রে প্রতিনিধি নিয়োগ বৈধ, সে ক্ষেত্রে এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে নিজের প্রতিনিধি নিয়োগ করা । ওকালাহ্র বৈধতা : ইসলাম প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ওকালাহ্ বা প্রতিনিধি নিয়োগ বৈধ করেছে। কেননা সকল মানুষ নিজের কাজ নিজেই করতে সমর্থ হয় না। তাই সে অন্যকে প্রতিনিধি নিয়োগ করতে বাধ্য হয়, যাতে সে তার প্রতিনিধি হয়ে তার কাজ সমাধা করে দেয়। পবিত্র কুরআনে আল্লাহু আস্হাবুল কাহ্ফের ঘটনা প্রসংগে বলেন: 176৮ 15 ০09 08096৮52515 425 UG UG ৮ সে টিপ পভ লারা পির AsArAS FA STAT A LULL 005 এ পি 5500 2০1 0115 Lys AOA AG ৮21০ এ ০৫2 994৮৫) 5544০ 38625 33 “এ ভাবে আমি তাদেরকে জাগরিত করলাম যাতে তারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে । তাদের একজন বললো: তোমরা কত কাল অবস্থান করেছো? কেউ কেউ বললো: একদিন অথবা একদিনের কিছু অংশ । কেউ কেউ বললো: তোমরা কত কাল অবস্থান করেছ, তা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ নগরে প্রেরণ কর, সে যেন দেখে কোন্ খাদ্য উত্তম এবং তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য; সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউকে কিছু জানতে না দেয়।' (সূরা কাহফ, আয়াত ১৯) অনুরূপ আল্লাহ্ ইউসুফ আ. সম্পর্কে জানিয়েছেন যে, তিনি বাদশাকে বললেন: (৩০:০৮ ৮৮) ০০ Bei লতা pot ৩ লু “আমাকে দেশের ধনসম্পদের উপর কর্তৃত্ব দেন আমি বিশ্বস্ত রক্ষক ও সুবিজ্ঞ ।' এছাড়া বহু সংখ্যক হাদিসেও ওকালাহ্ বা প্রতিনিধি নিয়োগকে বৈধ ঘোষণা করা হয়েছে। তন্মধ্যে একটি হলো: রসূলুল্লাহ সা. আবু রাফে' ও জনৈক আনসারীকে প্রতিনিধি নিয়োগ করেছিলেন, ফলে তারা উভয়ে রসূলুল্লাহ্ সা. এর সাথে মাইমুনা রা. কে বিয়ে দেন। তা ছাড়া তিনি খণ পরিশোধে, ‘হুদুদ’ প্রমাণিত করায় ও তার বাস্তবায়ন ইত্যাদিতে প্রতিনিধি নিয়োগ করতেন এটা প্রমাণিত হয়েছে। মুসলমানদের ইজমা বা সর্বসম্মত মত থেকেও এটা শুধু বৈধ নয় বরং মুস্তাহাব প্রমাণিত হয়। কেননা এটা সৎকাজে ও তাকওয়ায় এক ধরনের সহযোগিতা, যার জন্য কুরআনে আহ্বান জানানো হয়েছে ও সুন্নাহ্য় উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ্ বলেন: ৩ ১১:১ 3) le 495 9 9, ১3 1989185) সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরকে সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবেনা ।' রসূলুল্লাহ্ সা. বলেন: “বান্দা যতোক্ষণ তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে, ততোক্ষণ আল্লাহ্ বান্দার সাহায্যে লিপ্ত থাকেন ।' “আল-বাহর' গ্রন্থে বলা হয়েছে: ওকালাহ্্র বৈধতার পক্ষে ইজমা রয়েছে । ওকালাহ্ প্রতিনিধিত্ব না অভিবাবকতৃ সে সম্পর্কে দুটো মত রয়েছে । কেউ বলেন: এটা প্রতিনিধিত্ব এই হিসাবে যে, যে ব্যক্তি প্রতিনিধি নিয়োগ করে তার নির্দেশের বিরুদ্ধে কাজ করা নিষিদ্ধ । আবার কেউ বলেন: এটা এ হিসাবে অভিভাবকত্ব যে, প্রতিনিধি নিয়োগকারীর আদেশের বিরোধিতা করে অপেক্ষাকৃত মংগলজনক কাজ করা বৈধ । যেমন বাকিতে বিক্রয় করার আদেশ দেয়া সত্ত্বেও প্রতিনিধির নগদ বিক্রয় করা। ওকালাহ্র মুল উপাদান: ওকালাহ্ অন্যান্য চুক্তির মতোই একটা চুক্তি। সুতরাং এর মূল উপাদান www.pathagar.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।