শুফ্য়াহ ১৭৯ মালেকের অভিমত । ইমাম শাফেয়ি ও আহমদের দুটি মতের মধ্যে বিশুদ্ধতর মতটিও এটি ৷ কেননা এটা এমন একটা অধিকার, যা মালিকানার কারণে ভোগ করা হয়। তাই প্রত্যেকের মালিকানা যতোটুকু, শুফ্য়াও ততোটুকু হবে। হানাফি ফকিহগণ ও ইবনে হাযৃম বলেন: এটা দাবিদারদের সংখ্যা অনুপাতে সবাইকে সমান অংশ দেয়া হবে । কারণ অধিকারের দিক দিয়ে তারা সবাই সমান। শুফয়ার উত্তরাধিকার: ইমাম মালেক ও শীফেয়ি মনে করেন, শুফয়া উত্তরাধিকারীদের নিকট হ্তান্তরিত হয় এবং মৃত্যুর কারণে তা বাতিল হয় না । কেউ যদি শুফ্য়ার অধিকার পায় এবং এটা না জেনেই মারা যায় অথবা জেনেছে কিন্তু দখলে নেয়ার আগেই মারা গেছে এমন হয়, তবে অন্যান্য সম্পত্তির মতোই এটাও উত্তরাধিকারীদের নিকট হস্তাত্তরিত হবে । ইমাম আহ্মদ বলেন: মৃত ব্যক্তি দাবি না জানিয়ে থাকলে উত্তরাধিকারীদের নিকট হস্তান্তরিত হবে না। হানাফি ফকিহ্গণ বলেন: মৃত ব্যক্তি দাবি জানিয়ে থাকলেও এ অধিকার উত্তরাধিকারীদের নিকট হস্তাস্তরিত হয় না, অনুরূপ এটা বিক্রয়ও করা যাবে না। তবে শাসক যদি তার শুফ্য়ার অধিকার প্রদানের পক্ষে রায় দিয়ে থাকে এবং তারপর মারা গিয়ে থাকে, তাহলে উত্তরাধিকারীদের নিকট হস্তাস্তরিত হবে। ক্রেতার হস্তক্ষেপ: শুফ্য়ার দাবিদার শুফ্য়ার সম্পত্তি হস্তগত করার আগে ক্রেতা ক্রীত সম্পত্তিতে হস্তক্ষেপ করে থাকলে তা বৈধ । কেননা সে তার মালিকানাধীন সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে। এমনকি সে যদি তা বিক্রয় করে দেয় তবে তাও বৈধ । তবে সে ক্ষেত্রে শুফ্য়ার দাবিদার দুই বিক্রয়ের যে কোনোটি থেকে তার অধিকার গ্রহণ করতে পারবে। আর যদি সে উক্ত সম্পত্তি দান, সদৃকা, ওয়াক্ফ, দেনমোহর ইত্যাদি বাবত দিয়ে দেয়, তাহলে শুফ্য়ার অধিকার রহিত হবে । কেননা এভাবে যার কাছ থেকে নেয়া হয়েছে, তাকে ক্ষতিগ্রস্ত করা হয়। কারণ তার মালিকানাভুক্ত সম্পত্তি কোনো বিনিময় ছাড়াই তার হাতছাড়া হবে। শুফ্য়ার দাবিদার শুফয়া গ্রহণের পর ক্রেতা এ সম্পত্তিতে কোনো হস্তক্ষেপ করলে সেই হস্তক্ষেপ বাতিল গণ্য হবে। কেননা মালিকানা শুফয়ার দাবিদারের নিকট হস্তান্তরিত হয়েছে। ক্রেতা যদি ক্রীত সম্পত্তিতে শুফয়ার দাবির পূর্বে কিছু নির্মাণ করে: ক্রেতা যখন শুফ্য়ার দাবিকৃত সম্পত্তিতে শুফ্য়ার দাবি বাস্তবায়িত হওয়ার আগে কিছু নির্মাণ বা চারা রোপণ করে, অত:পর শুফ্য়ার দাবিদার শুফ্য়ার অধিকার পায়, তখন ইমাম আবু হানিফা ও শাফেয়ির মতে, শুফ্য়ার দাবিদার ভাঙ্গা অবস্থায় নির্মিত বস্তুর মূল্য, অথবা উপড়ানো অবস্থায় রোপিত চারার মূল্য পরিশোধ করতে পারবে অথবা ক্রেতাকে ভাঙ্গা ও উপড়ানোর দায়িত্ব অর্পণ করতে পারবে । ইমাম মালেক বলেন: শুফ্য়ার দাবিদার ক্রেতাকে নির্মাণ কার্ষের বা রোপিত চারার মুল্য না দেয়া পর্যন্ত শৃফয়া পাবে না। শুফ্য়া রহিত করার জন্য আপোষ মীমাংসা: শুফ্য়ার দাবিদার যদি তার শুফয়ার অধিকার ছেড়ে দিতে আপোষে সম্মত হয় অথবা ক্রেতার নিকট তা বিক্রয় করে দেয়, তবে তার এ কাজ তার শুফ্য়ার অধিকার রহিত করবে এবং তার বিনিময়ে ক্রেতার নিকট থেকে কিছু নিয়ে থাকলে তা ফেরত দিতে সে বাধ্য । এটা ইমাম শাফেয়ির মত। কিন্তু অবশিষ্ট তিন প্রধান ইমামের নিকট এটা জায়েয এবং ক্রেতা তার জন্য যা ব্যয় করেছে, সে তার মালিক হতে পারবে। | 0১১৪ www.pathagar.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।