১৭৮ ফিক্ছস্ সুন্নাহ এটা ইমাম আবু হানিফার মত, ইমাম শাফেয়ির অগ্রগণ্য মত, এবং ইমাম আহমদের একাধিক বর্ণিত মতের একটি । অবশ্য শুফ্য়ার দাবিদার যখন অনুপস্থিত থাকবে না, কিংবা বিক্রয় সম্পর্কে অজ্ঞ থাকবে না অথবা এই বিধি তার অজানা থাকবে না, কেবল তখনই এই বিধি প্রযোজ্য হবে । সে যদি অনুপস্থিত থাকে কিংবা বিক্রয় সম্পর্কে অজ্ঞ থাকে অথবা বিলম্ব করলে শুফ্য়ার দাবি রহিত হয় এটা না জানে, তবে তার অধিকার অক্ষুণ্ন থাকবে । (ইমাম আবু হানিফার দুটি বর্ণিত মতের মধ্যে অধিকতর বিশুদ্ধ মত হলো, বিক্রয়ের খবর জানা মাত্রই দাবি পেশ করা শর্ত নয়। কেননা শুফ্য়ার দাবিদারকে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা লাগতে পারে। তাই সে সুযোগ তাকে দেয়া জরুরি । আর এ সুযোগ এভাবেই দেয়া সম্ভব যে, যে বৈঠকে সে এ খবর জানবে সেই বৈঠকে সে যতোক্ষণ থাকে, ততোক্ষণ তাকে দাবি পেশ করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার সময় দিতে হবে। বৈঠক থেকে না ওঠা ও অন্য কাজে আত্মনিয়োগ না করা পর্যন্ত তার শুফ্য়ার অধিকার রহিত হবেনা ৷) ইবনে হায্ম প্রমুখ মনে করেন, শুফ্য়ার অধিকার আল্লাহ্র পক্ষ থেকে প্রাপ্ত অধিকার । কাজেই সে যদি আশি বছর বা তার চেয়ে বেশি সময় পর্যন্ত দাবি পেশ না করে তবুও তার অধিকার রহিত হবে না। কেবল সে নিজে দাবি বর্জন করলেই তা রহিত হবে । তিনি মনে করেন, “শুফ্য়া শুধু সে ব্যক্তিই পায়, যে এ দাবিতে তৎক্ষণাৎ ঝাপিয়ে পড়ে -এমন কথা যারা বলেন, তারা খুবই অশোভন কথা বলেন এবং এ ধরনের উক্তিকে রসূলুল্লাহ্ সা. এর উক্তি বলে আখ্যায়িত করা জায়েয নয়। ইমাম মালেক বলেন: এটা তাৎক্ষণিকভাবে ওয়াজিব নয়, বরং এর সময় যথেষ্ট প্রশস্ত । ইবনে রুশৃদ বলেন: এর সময় সীমাহীন না সীমাবদ্ধ, সে সম্পর্কে ইমাম মালেকের মতে বিভিন্নতা রয়েছে । কখনো বলেন: এর সময় সীমাহীন এবং কখনো তা শেষ হয় না। তবে ক্রেতা যদি জমিতে কোনো নির্মাণ কাজ বা ব্যাপক সংস্কার শুরু করে এবং সে তা জেনেও চুপ ও নির্বিকার থাকে তাহলে তার শুফ্য়া দাবি করার সময় থাকবে না । আবার কখনো তিনি এই সময়কে এক বছর, মতাস্তরে এক বছরের চেয়ে বেশি নির্ধারণ করেন। তাঁর সম্পর্কে এ কথাও বলা হয় যে, তিনি বলেছেন: পাঁচ বছর পর্যন্ত শুফ্য়ার অধিকার অক্ষুণ্ন থাকে। পঞ্চম শর্ত: শাফী বা শুফ্য়ার দাবিদারকে অবিকল সেই মূল্য ক্রেতাকে পরিশোধ করতে হবে, যার জন্য সে চুক্তি স্বাক্ষর করেছে। জাবির রা. বর্ণিত হাদিসে রয়েছে: ক্রেতা মূল্য পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে ।' জোওযজানি) পুরো মূল্য পরিশোধে অক্ষম হলে শুফ্য়ার অধিকার রহিত হবে। ইমাম মালেক ও হাম্বলি মযহাবের ফকিহগণ মনে করেন, সমগ্র মূল্য বা তার অংশ বিশেষ যদি বাকি থেকে থাকে তবে শুফ্য়ার দাবিদার তা বাকি রাখতে বা কিস্তিতে দিতে পারবে যেমনটি চুক্তিতে উল্লেখ করা আছে। তবে শর্ত এই যে, তাকে স্বচ্ছল হতে হবে অথবা কোনো স্বচ্ছল ব্যক্তিকে জামিন করে আনতে হবে । নচেৎ ক্রেতার চাহিদা অনুযায়ী মূল্য নগদ পরিশোধ করতে হবে । শাফেয়ি ও হানাফিদের মতে, শুফ্য়ার দাবিদার স্বাধীন । সে যদি তাৎক্ষণিকভাবে সম্পত্তি নিতে চায় তবে তাৎক্ষণিকভাবে নেবে, নচেৎ নির্ধারিত মেয়াদ পর্যন্ত বিলম্বিত করবে। ষষ্ঠ শর্ত: শুফ্য়ার দাবিদারকে পুরো সম্পত্তি নিতে হবে। সে যদি তার একাংশ নিতে চায় তবে সমগ্র সম্পত্তিতেই তার অধিকার রহিত হবে। শুফ্য়ার দাবিদার যদি একাধিক হয় এবং তাদের একজন যদি নিজের হিসসা বর্জন করে তবে অবশিষ্ট দাবিদারকে পুরোটা নিতেই হবে, যাতে ক্রেতার প্রাপ্য বিভক্ত হয়ে শাযায়। শুফ্য়ার দাবিদার যখন একাধিক: শুফ্য়ার দাবিদার যখন একাধিক হয় এবং তাদের সবার অংশ সমান না হয়, তখন তাদের প্রত্যেকে বিক্রীত সম্পত্তি থেকে নিজ নিজ অংশ নেবে । এটা ইমাম www.pathagar.com
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।