ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড — ফিকাহুস সুন্নাহ ৩য় খন্ড সাইয়্যেদ সাবেক
/ ৩৩০
📝 লেখা 📖 পিডিএফ

শুফ্য়াহ ১৭৭ অর্থাৎ প্রত্যেক যৌথ মালিকানাধীন অবিভক্ত সম্পত্তিতে শুফ্য়াহ আছে। যখন ভাগবাটোয়ারা হয়ে যাবে, সীমানা নির্ধারিত হবে ও রাস্তা চিহ্নিত হবে, তখন আর শুফ্য়ার অধিকার থাকবে না। শুফুয়া যেহেতু শরীকের জন্যে প্রতিষ্ঠিত, তাই তা প্রত্যেক বন্টনযোগ্য সম্পত্তিতে শৃফয়া থাকবে এবং শরীককে বল্টনে বাধ্য করা হবে । তবে সে জন্যে এই শর্ত প্রযোজ্য যে, বন্টনের আগে তা দ্বারা যেভাবে উপকৃত হওয়া সম্ভব ছিলো, বন্টনের পরও যেন তা দ্বারা অদ্রপ উপকৃত হওয়া সম্ভব হয়। সুতরাং ভাগবাটোয়ারা হলে উপকারিতা নষ্ট হয় এমন সম্পত্তিতে শুফ্য়া দেয়া হবেনা । “মিনহাজ' গ্রন্থে বলা হয়েছে: “বাটোয়ারার পর কাংখিত উপকারিতা পাওয়া যাবে না এমন সম্পত্তিতে শুফ্য়া নেই, যেমন গোসলখানা, যাতাকল ইত্যাদি।' ইমাম মালেক ইবনে শিহাব ও সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণনা করেন: যে সম্পত্তি শরীকদের মধ্যে বণ্টন করা হয়নি, সেই সম্পত্তিতে রসূলুল্লাহ্‌ সা. শুফয়ার অধিকার দিয়েছেন। শরীকদের মধ্যে সীমানা নির্ধারিত হয়ে গেলে তখন আর কোনো শুফ্য়া থাকবে না ।' এটা আলি, উসমান, শাফেয়ি, আহমদ, ইসহাক, উবাইদুল্লাহ্‌ ইবনুল হাসান ও ইমামিয়া মযহাবের ফকিহদের অভিমত । “শারহুস সুন্নাহগগ্রন্থে বলা হয়েছে: “আলেমগণ একমত যে, বল্টনযোগ্য সম্পত্তিতে যখন কোনো শরীক বন্টনের আগে তার অংশ বিক্রয় করবে, তখন শুফ্য়া দেয়া হবে, যে মূল্যে তা বিক্রয় হয়েছে, সেই মূল্যে অন্য শরীকগণ তা কিনতে পারবে । কাপড় বা অনুরূপ অন্য, কোনো অস্থাবর সম্পত্তি বিক্রয় করলে সেই মূল্যে তা কিনতে হবে।" প্রতিবেশীর জন্যে তাদের মতে শুফ্য়ার অধিকার প্রাপ্য নয়। হানাফি ফকিহগণ এ মতের বিরোধী । তারা বলেন: শুফ্য়াহ্‌ ধারাক্রম অনুসারে প্রাপ্য । প্রথমে যে শরীক তার অংশ ভাগ করে নেয়নি সে পাবে, তারপর যে শরীক ভাগ করে নিয়েছে এবং রাস্তায় বা উঠানে তার কিছু অংশ বাকি রয়েছে, সে পাবে, তারপর পাবে সন্নিহিত প্রতিবেশী । কিছু সংখ্যক আলেম মধ্যম পন্থা অবলম্বন করেন। তারা মালিকানাতুক্ত সম্পত্তির কোনো সুযোগ-সুবিধা যথা রাস্তা বা পানিতে অংশীদার থাকা অবস্থায় শুফুয়ার অধিকার দেয়ার পক্ষে প্রমাণ দর্শান। পক্ষান্তরে প্রত্যেকের অংশ চিহ্নিত হয়ে যাওয়ার পর শুফ্য়ার অধিকার থাকবে না বলে মত প্রকাশ করেন। তারা আবুদাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা কর্তৃক জাবির রা. সূত্রে বর্ণিত হাদিস থেকে এর প্রমাণ দর্শান, যাতে রসূলুল্লাহ সা. বলেন: দুই প্রতিবেশীর রাস্তা যখন এক থাকে, তখন একে অপরের শুফ্য়ার অধিকতর হকদার । একজন অনুপস্থিত থাকলেও অপর জন তার অপেক্ষায় থাকবে ।" ইবনুল কাইয়েম বলেন: জাবির রা. বর্ণিত হাদিসসমূহ এই বক্তব্য সমর্থন করে । আর উক্ত তিনটি মতই ইমাম আহমদের মযহাবে বিদ্যমান। তন্মধ্যে শেষোক্ত তৃতীয় মতই সর্বাধিক ভারসাম্যপূর্ণ ও উৎকৃষ্ট ।' তৃতীয় শর্ত: যে সম্পত্তিতে শুফ্য়ার দাবি পেশ করা হয়েছে, তা বিক্রয় অপরাধের জরিমানা বা অন্য কোনো উপায়ে বিনিময় গ্রহণের মাধ্যমে মালিকের মালিকানা থেকে বের হয়ে যাওয়া জরুরি । দান, উত্তরাধিকার বা অন্য কোনো পন্থায় বিনিময় ব্যতিরেকে মালিকানা থেকে রেরিয়ে গেলে তাতে শুফ্য়াহ্‌ জায়েয কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে। ইমাম মালেক থেকে এ ব্যাপারে তিনটি মত বর্ণিত হয়েছে: একটি মত অনুসারে জায়েয, অপর মত অনুসারে নাজায়েয, এবং তৃতীয় মত অনুসারে শরীকদের মধ্যে জমি বদল হলে শুফ্য়াহ্‌ নেই, আর অ-শরীকদের মধ্যে হলে শুফ্য়াহ আছে। চতুর্থ শর্ত: শাফী বা শুফ্য়ার দাবিদারকে সম্ভব হলে বিক্রয়ের খবর জানা মাত্রই শুফ্য়ার দাবি জানাতে হবে। জানার পরও যদি বিনা ওযরে বিলম্ব করে তবে তার শুফ্য়া রহিত হবে। কারণ শাফী যদি তাৎক্ষণিকভাবে শুফ্য়ার দাবি পেশ না করে এবং তার দাবি বিলম্বিত হয়, তাহলে তাতে ক্রেতার ক্ষতি হবে। কেননা ক্রীত সম্পত্তিতে তার মালিকানা টেকসই হবে না এবং উক্ত সম্পত্তিকে আবাদ করার মাধ্যমে ব্যবহার করতে পারবে না । কারণ তার চেষ্টা বিফলে যাবে ও শুফ্য়ার দাবি বলে কেউ নিয়ে যাবে এই ভয়ে ভীত থাকবে। www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।