১৭৬ ফিক্হুস্ সুন্নাহ ২. ইয়াহিয়া ইবনে আদম বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেন: যার কোনো বাড়িতে বা বাগানের মালিকানায় অংশ আছে, সে অংশীদারের অনুমতি ব্যতীত তার অংশ বিক্রয় করতে পারবে না। সে ইচ্ছা করলে কিনবে, না হয় বর্জন করবে ।" ইমাম ইবনে হায্ম বলেন: ‘যার কোনো সম্পত্তির মালিকানায় অংশ আছে, তার পক্ষে তার অন্যান্য শরীকদেরকে না জানিয়ে বিক্রয় করা বৈধ নয়। শরীক যদি অন্যের দেয়া মূল্যে কিনতে ইচ্ছুক হয় তবে শরীকের অধিকারই সর্বাধিক । আর যদি কিনতে না চায় তবে তার অধিকার রহিত হবে এবং অত:পর সে যার কাছেই বিক্রয় করুক, শরীকের তাতে কোনো দাবি জানানোর অধিকার থাকবে না। শরীকদেরকে না জানিয়ে যদি বিক্রয় করে তবে শরীক ইচ্ছা করলে সেই বিক্রয় বহাল রাখতে পারবে অথবা বিক্রয় বাতিল করে যে মূল্যে বিক্রয় করা হয়েছে সেই মূল্যে নিজের জন্যে রেখে দিতে পারবে ।' ইমাম ইবনুল কাইয়েম বলেন: এটা রসূলুল্লাহ্ সা. এর ফায়সালা, এর বিরোধিতা করার অধিকার কারো নেই। এটাই অকাট্য, চূড়ান্ত ও সঠিক।' কতিপয় শাফেয়ি ফকিহ্সহ কিছু সংখ্যক আলিমের বক্তব্য এই যে, শরীকদেরকে জানিয়ে বিক্রয় করা মুস্তাহাব । নববী বলেন: জানিয়ে বিক্রয় করা মুস্তাহাব এবং না জানিয়ে বিক্রয় করা মাকরূহ, হারাম নয় । শৃফয়ার অধিকার রহিত করার জন্য ছল চাতুরির আশ্রয় নেয়া: শুফ্য়ার অধিকার রহিত করার জন্য ছল-চাতুরির আশ্রয় নেয়া জায়েয নেই। কেননা এতে মুসলমানের অধিকার নষ্ট করা হয়। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত: “ইহুদিরা যে অন্যায় করতো তোমরা তা করো না, ছল-চাতুরির মাধ্যমে আল্লাহ্র হারাম বস্তুকে হালাল করে নেবে না।' এটা ইমাম মালেক ও আহমদের মত। কিন্তু ইমাম আবু হানিফা ও শাফেয়ি মনে করেন, ছল-চাতুরির আশ্রয় নেয়া বৈধ । শুফ্য়ার অধিকার হরণে ছল-চাতুরির উদাহরণ হলো: যার কাছে সম্পত্তি বিক্রয় করবে তাকে সম্পত্তির কিছু অংশের মালিক বলে স্বীকার করে নেবে, এই স্বীকৃতি দ্বারা সে শরীকে পরিণত হবে, তারপর অবশিষ্ট অংশ তার কাছে বিক্রয় অথবা দান করবে। শুফুয়ার শর্তাবলী: শুফ্য়ার অধিকার বলে সম্পত্তি হস্তগত করার জন্যে নিমোক্ত শর্তাবলী প্রযোজ্য: প্রথম শর্ত: শুফ্য়ার দাবিযুক্ত সম্পত্তি অবশ্যই জমি, বাড়ি বা তার সাথে সংযুক্ত কোনো স্থাবর সম্পত্তি হওয়া চাই। কেননা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, জাবির রা. বলেন: বষ্টিত হয়নি এমন প্রত্যেক যৌথ সম্পত্তি যথা বাড়ি বা বাগানে রসূলুল্লাহ্ সা. শুফ্য়ার পক্ষে ফায়সালা করেছেন, এটা অধিকাংশ ফকিহের মত। মন্কাবাসী ও যাহেরি ফকিহগণ এর বিরোধী । ইমাম আহমদের কথিত একটি মতও এর বিরোধী । তারা বলেন: সব ধরনের সম্পত্তিতেই শুফ্য়ার অধিকার রয়েছে । কেননা জমিতে শরীকের যে ক্ষতির আশংকা রয়েছে, তা অস্থাবর সম্পত্তিতে হওয়ার আশংকা আছে। এক বর্ণনায় জাবির রা. বলেন: রসূলুল্লাহ সা. প্রত্যেক সম্পত্তিতে শৃফয়ার ফায়সালা করেছেন। ইবনুল কাইয়েম বলেছেন: শেষোক্ত এই হাদিসের বর্ণনাকারীগণ বিশ্বস্ত । ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত এক হাদিসেও আছে, রসূলুল্লাহ সা. বলেন: “সকল জিনিসেই শুফ্য়াহ্ চালু আছে।' ইবনে হাষ্ম এই মতের সমর্থনে বলেন: অবস্টিত যৌথ মালিকানাধীন সম্পত্তির প্রত্যেক বিক্রীত অংশে শুফ্য়া ওয়াজিব, চাই তা দু'জন বা ততোধিক ব্যক্তির মালিকানাধীন হোক এবং বিভাজ্য বা অবিভাজ্য যেমনই হোক, যেমন জমি, এক বা একাধিক গাছ, দাস বা দাসী, তরবারী, খাদ্য, জন্তু, বা অন্য যে কোনো বিক্রীত জিনিস। ূ দ্বিতীয় শর্ত: শাফী বা শুফ্য়ার দাবিদারকে অবশ্যই শুফ্য়ার দাবিভুক্ত সম্পত্তিতে সম্পত্তি বিক্রয়ের আগে থেকেই শরীক থাকতে হবে এবং উভয় শরীকের শরীকানাভূক্ত অংশ অচিহ্নিত অবস্থায় থাকতে হবে। কেননা জাবির রা. বলেন: ভাগ-বাটোয়ারা হয়নি এমন প্রত্যেক সম্পত্তিতে রসূলুল্লাহ সা. শুফ্য়ার পক্ষে ফায়সালা করেছেন। যখন সীমা নির্ধারিত ও রাস্তা পরিবর্তিত হয়ে যাবে তখন আর শুফ্য়ার অধিকার থাকবেনা । (পাঁচটি সহিহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত) www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।